ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজার ৪৯০ যাত্রী


সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজার ৪৯০ যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সাময়িক বিধিনিষেধ ও ফ্লাইট চলাচলে বিঘ্নের কারণে ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। এই পরিস্থিতির ফলে ১৩ হাজার ৪৯০ জন প্রবাসী ও সাধারণ যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দেওয়া তথ্য অনুযায়ী, বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটের মধ্যে ৩৬টি সরাসরি সৌদি আরবগামী এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।

সরাসরি ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইনসগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের সাতটি এবং সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন: ‘বর্তমান নিয়ন্ত্রণরেখায় যুদ্ধ স্থগিতে সম্মত ইউক্রেন’

এদিকে ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রেও বড় ধরনের প্রভাব পড়েছে। এর মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ২২টি, এমিরেটস এয়ারলাইনসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, সালাম এয়ারের চারটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে আকস্মিক বিধিনিষেধের কারণে অনেক যাত্রী বিমানবন্দরে এসে আটকা পড়েছেন। বিশেষ করে নির্ধারিত সময়ে সৌদি আরবে পৌঁছানোর অপেক্ষায় থাকা প্রবাসী কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে ফ্লাইটের নতুন সময়সূচি, টিকিটের তারিখ পরিবর্তন ও পরবর্তী যাত্রার বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ রাখতে যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে। সৌদি আরবের বিমানবন্দরগুলোর কার্যক্রম স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা থাকতে পারে।

আরও পড়ুন: নেতানিয়াহুর তুরস্কের বিরুদ্ধে সামরিক সংঘাতের সম্ভাবনার ইঙ্গিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৩০ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩০ এম


রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৩০ জন আটক

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৫৩০ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে আটককৃতদের মধ্যে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৭ জন, লালবাগ বিভাগ থেকে ৫৬ জন, ওয়ারী বিভাগ থেকে ৬৬ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৯ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৩ জন, মিরপুর বিভাগ থেকে ১৭৫ জন, গুলশান বিভাগ থেকে ৩৬ জন, উত্তরা বিভাগ থেকে ৪৫ জন এবং সিটিটিসি থেকে ৩ জনকে আটক করা হয়েছে।

অভিযান চলাকালে ৯ কেজি গাঁজা, ৬২২০ পিস ইয়াবা, ৪ গ্রাম হেরোইন, ২ বোতল বিদেশি মদ, বিস্ফোরিত ককটেলের টুকরা ও প্যারেক, ১৪টি মোবাইল ফোন, নগদ ১৬ হাজার ২৮০ টাকা এবং ১ জন ভুক্তভোগী উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ফায়ার ইউনিট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৯ এম


টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ফায়ার ইউনিট

গাজীপুরের টঙ্গী বেক্সিমকো রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে কারখানার অভ্যন্তরে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুততার সাথে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

খবর পাওয়ার সাথে সাথে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আরও ৮ ইউনিট যাচ্ছে। তবে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১০টা ২০ মিনিটে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার চারতলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ওষুধ তৈরির কাঁচামালের গুদাম ও সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪০ এম


চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট

হাইকোর্ট রায় দিয়েছেন যে, চাকরিতে প্রবেশের সময় কোনো কর্মকর্তা বা কর্মচারীর অধিকার ও পদোন্নতির যোগ্যতা পরবর্তী সময়ে বিধি বা প্রবিধান সংশোধন করে কেড়ে নেওয়া যাবে না।

হাইকোর্টের বক্তব্য হলো, কর্তৃপক্ষের কাছে চাকরির প্রবিধানমালা যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধন করার পূর্ণ ক্ষমতা রয়েছে। তবে, এই ক্ষমতা ব্যবহার করে কর্মকর্তাদের পূর্বে অর্জিত আইনি সুবিধা বা অধিকার কেড়ে নেওয়া যাবে না।

মোহাম্মদ কামরুজ্জামান তালুকদার ও অন্যান্য বনাম রাষ্ট্র মামলায় হাইকোর্ট এই রায় প্রদান করেছে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে কর্মরত সাতজন কর্মচারীর পদোন্নতি-সংক্রান্ত বিরোধ নিয়ে রিট আবেদন নিষ্পত্তি করে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের বেঞ্চ গত ১৯ আগস্ট এই রায় দেন। ১৭ পৃষ্ঠার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আদালতের মূল রায়টি লিখেছেন বিচারপতি এ এফ এম সাইফুল করিম।

রিটকারীদের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী এস আর এম লুৎফর রহমান আখন্দ। অন্যদিকে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) পক্ষে আইনজীবী কবির ইকবাল হোসেন প্রতিনিধিত্ব করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ এবং আক্তার হোসেন মো. আবদুল ওহাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেনসিলভানিয়ায় স্বামী ও ৩ বছরের ছেলেকে হত্যার অভিযোগে নারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪০ এম


পেনসিলভানিয়ায় স্বামী ও ৩ বছরের ছেলেকে হত্যার অভিযোগে নারী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পোকোনো পর্বতাঞ্চলের একটি পারিবারিক অবকাশকেন্দ্রে স্বামী ও তিন বছর বয়সী ছেলেকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই নারীর বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগও রয়েছে। ২৭ বছর বয়সী মেটালিকা রোজ হ্যারিসনের বিরুদ্ধে হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার (১৩ অক্টোবর) এই তথ্য প্রকাশ করেছে। পুলিশ ও আদালতের নথি অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন হ্যারিসনের স্বামী চার্লস হ্যারিসন এবং তাদের তিন বছর বয়সী ছেলে। পোকোনো টাউনশিপের গ্রেট উলফ লজ নামের একটি পারিবারিক অবকাশকেন্দ্রের কক্ষে তাদের মৃতদেহ পাওয়া যায়।

পুলিশ জানায়, সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সময় বেলা ৩টা ১৩ মিনিটে মেটালিকা হ্যারিসন ওই কক্ষ থেকে সাহায্য চেয়ে ফোন করেন। তিনি আত্মহত্যা করতে সাহায্য চেয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থলে পৌঁছানোর পর কর্মকর্তারা তাকে আহত অবস্থায় পান। কক্ষটি তল্লাশি করার সময় এক ব্যক্তি ও এক শিশুর মরদেহও উদ্ধার করা হয়। পরে হ্যারিসনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

মনরো কাউন্টির জেলা অ্যাটর্নি মাইক মানকুসো ঘটনাটিকে পারিবারিক সহিংসতার একটি মর্মান্তিক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সহিংসতার ঘটনা ওই কক্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং এতে পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা জড়িত ছিলেন। পুলিশ জানিয়েছে, এটি বিচ্ছিন্ন পারিবারিক ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জনসাধারণের জন্য কোনো হুমকি নেই।

অভিযোগপত্র অনুযায়ী, জরুরি সেবায় ফোন করার সময় হ্যারিসন বলেছিলেন, তার স্বামী ও ছেলে ইতিমধ্যে মারা গেছেন। তিনি আরও জানিয়েছিলেন, নিজের গলায় ছুরি চালানোর চেষ্টা করেও সফল হতে পারেননি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার কবজিতে কাটা দাগ এবং গলায় উপরিভাগে ছুরিকাঘাতের চিহ্ন দেখতে পায়।

হোটেলকক্ষের মেঝেতে আলাদা দুটি গদির ওপর চার্লস হ্যারিসন ও শিশুটির মরদেহ পাওয়া যায়। অভিযোগপত্রে বলা হয়েছে, চার্লসের বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। শিশুটির বুকে একটি ছুরিকাঘাতের চিহ্ন দেখা যায় বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

হাসপাতালে নেওয়ার পথে হ্যারিসন বারবার অনুশোচনামূলক কথা বলছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। তিনি একজন ভালো মা ও স্ত্রী হওয়ার চেষ্টা করেছিলেন বলেও জানান। পরে হাসপাতালে গোয়েন্দারা তার সঙ্গে কথা বলতে গেলে তিনি নিজের আইনগত অধিকার সম্পর্কে জানার পর জিজ্ঞাসাবাদে অংশ নিতে অস্বীকৃতি জানান।

তদন্তকারীরা হোটেলের শৌচাগার থেকে দুটি ছুরি উদ্ধার করেছেন। পুলিশ জানিয়েছে, ছুরিগুলো অবকাশকেন্দ্রটির নিজস্ব নয়। এ ছাড়া কয়েকটি ওষুধের বোতল এবং রক্ত বলে ধারণা করা হচ্ছে—এমন তরল পদার্থের পাত্রও পাওয়া গেছে।

হোটেল কর্তৃপক্ষ তদন্তকারীদের জানিয়েছে, পরিবারটি ২১ সেপ্টেম্বর সেখানে উঠেছিল। তাদের থাকার মেয়াদ বাড়িয়ে ১৩ অক্টোবর পর্যন্ত করা হয়েছিল। জেলা অ্যাটর্নির তথ্য অনুযায়ী, তদন্তকারীরা রাতভর আলামত সংগ্রহ করেছেন। ওই কক্ষ থেকে প্রায় ৮০ থেকে ৯০টি আলামত উদ্ধার করা হয়েছে। আরও কিছু স্থানে তল্লাশি চালানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফরেনসিক পরীক্ষা ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া বাকি। চার্লস হ্যারিসন ও শিশুটির ময়নাতদন্ত সপ্তাহের শেষ দিকে হওয়ার কথা। মেটালিকা হ্যারিসনকে বিচারকের সামনে হাজির করার প্রক্রিয়াও চলমান রয়েছে।

এ ঘটনায় পোকোনো টাউনশিপ পুলিশ বিভাগ নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার সব কারণ ও পরিস্থিতি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

সূত্র: ইউএসএ টুডে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%