ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

কুয়াকাটায় কোডেকের উদ্যোগে ৪০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও ফলদ গাছ বিতরণ


কুয়াকাটায় কোডেকের উদ্যোগে ৪০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও ফলদ গাছ বিতরণ

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর উদ্যোগে কুয়াকাটায় কোমলমতি স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ফলদ গাছ বিতরণ করা হয়েছে।

আজ আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে প্রায় ৪০০-এর বেশি শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, মাম-পট, খাতা ও ফলদ গাছ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক জনাব ইয়াসীন সাদেক।

আরও পড়ুন: বিজলী ক্যাবলস লিমিটেডের পুরস্কার পেলেন, নারায়ণগঞ্জের রনি মল্লিক ও নবী হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে কোডেকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষার্থীদের অভিভাবক, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে ফলদ গাছ বিতরণ ভবিষ্যৎ প্রজন্মকে আরও সচেতন ও দায়িত্বশীল করে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

এ ধরনের সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম স্থানীয় শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: মাদক ও কিশোর গ্যাং দমনে কাউনিয়ায় পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাভাবিপ্রবিতে পদার্থবিজ্ঞান বিভাগের উদ্যোগে উন্নত উপকরণ ও জ্বালানি প্রযুক্তি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মাভাবিপ্রবি প্রতিনিধি

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


মাভাবিপ্রবিতে পদার্থবিজ্ঞান বিভাগের উদ্যোগে উন্নত উপকরণ ও জ্বালানি প্রযুক্তি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগ আয়োজিত “উন্নত উপকরণ ও জ্বালানি প্রযুক্তি ক্ষেত্রে গবেষণা, প্রকাশনা, আন্তর্জাতিক সহযোগিতা এবং উচ্চশিক্ষা” শীর্ষক একটি সেমিনার ২২ জুন ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের ১২তম তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুসা মিয়া। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার সানওয়ে ইউনিভার্সিটির বিশিষ্ট গবেষণা অধ্যাপক এবং Research Center for Nano-Materials and Energy Technology (RCNMET)-এর প্রধান অধ্যাপক ড. সাইদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাসুম হায়দার। স্বাগত বক্তব্য রাখেন সেমিনার কমিটির আহবায়ক ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমল চন্দ্র।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে মালয়েশিয়া সরকারের সঙ্গে জনশক্তি রপ্তানি ও শিক্ষা বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিলেন। সেই উদ্যোগের সুফল আজও বাংলাদেশ ভোগ করছে।

তিনি বলেন, “বর্তমান বিশ্বে গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া কোনো বিশ্ববিদ্যালয় টেকসই উন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারে না। উন্নত উপকরণ ও জ্বালানি প্রযুক্তি ভবিষ্যৎ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণা ক্ষেত্র। এ ধরনের সেমিনার শিক্ষার্থী ও গবেষকদের জ্ঞানভিত্তিক দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “মাভাবিপ্রবিকে একটি গবেষণামুখী বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় অধিকতর সম্পৃক্ত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মানের গবেষণা প্রকাশনা এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ কাজে লাগাতে হবে।”

ভাইস-চ্যান্সেলর আরও জানান, বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর অন্তত একটি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের উদ্যোগ নেওয়া হবে এবং এ বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। তাদের শিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও খেলাধুলার জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। শিক্ষার্থীদের যুগোপযোগী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের নতুন নতুন বিভাগ চালুর উদ্যোগ গ্রহণ করা হবে।

মূল বক্তা অধ্যাপক ড. সাইদুর রহমান গবেষণা প্রকাশনা, আন্তর্জাতিক সহযোগিতা, উচ্চশিক্ষার সুযোগ এবং উন্নত উপকরণ ও জ্বালানি প্রযুক্তি খাতে চলমান বৈশ্বিক গবেষণা প্রবণতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী হয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সক্ষমতা তুলে ধরার আহ্বান জানান।

সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা লাভ করেন বলে মত প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঠবাড়িয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৫ শতাধিক রোগীর চিকিৎসা সেবা

আন্তর্জাতিক ডেস্ক

মঠবাড়ীয়া (পিরোজপুর) প্রতিনিধি

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


মঠবাড়িয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৫ শতাধিক রোগীর চিকিৎসা সেবা
 
 
চোখের ছানি অন্ধত্বের  বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও দরিদ্র মানুষের দোরগোড়ায় চক্ষু সেবা পৌঁছে দিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
 
আজ সোমবার (২২ জুন ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মঠবাড়িয়া সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তার হোসেন এর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সিএস  মো. মারুফুজ্জামান, মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো:  আবদুস সালাম আজাদী, মঠবাড়িয়া জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি শ্যামল মিত্র, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক দেবাশীষ গয়ালীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন 
স্বেচ্ছাসেবী সংগঠন তরী মহিলা সংস্থার আয়োজনে বরিশাল  ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত দিনব্যাপী এ ক্যাম্পে ৫ শতাধিক চক্ষু রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় । এছাড়া ৮৬ জন ছানি রোগীকে লেন্স সংযোজনসহ ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। এসব রোগীকে অপারেশন-পরবর্তী প্রয়োজনীয় ওষুধ ও চশমাও প্রদান করা হবে।
 
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিএনপি নেতা  মিজানুর রহমান মিজানবলেন, “চোখ মানুষের অমূল্য সম্পদ। দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ধরনের বিনামূল্যেরi চিকিৎসা কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে অন্ধত্ব প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব। তিনি মানুষের কল্যাণে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফিফা বিশ্বকাপ ২০২৬

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, দিয়ে গেল যে বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, দিয়ে গেল যে বার্তা

মাঠের লড়াইয়ের পাশাপাশি বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে বিশ্বকাপে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে ইরান।গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর এবার টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে টিম মেল্লি।

তবে মাঠের সাফল্যের পাশাপাশি আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিধিনিষেধ ও যাতায়াতসংক্রান্ত জটিলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের খেলোয়াড় ও কোচিং স্টাফ।নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচশেষে যেমন দলটিকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে হয়েছিল, তেমনিই বেলজিয়ামের বিপক্ষে একই পরিস্থিতির মুখোমুখি হয় তারা।

লস অ্যাঞ্জেলেস ত্যাগ করার আগে ড্রেসিংরুমে একটি হাতে লেখা চিঠি রেখে যায় ইরান দল। এর মধ্যে তারা ভেন্যু কর্তৃপক্ষ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

চিঠিতে লেখা ছিল, ধন্যবাদ লস অ্যাঞ্জেলেস, আপনাদের আতিথেয়তার জন্য। আমরা লস অ্যাঞ্জেলেসে এসেছিলাম গর্ব নিয়ে, সম্মানের সঙ্গে লড়েছি এবং এখন মর্যাদা নিয়ে ছেড়ে যাচ্ছি।

এছাড়া ইরানি সমর্থকদের উদ্দেশে তারা লিখেছে, প্রত্যেক ইরানিয়ানকে ধন্যবাদ, যারা তাদের হৃদয়, আওয়াজ এবং প্রাণ দিয়ে ১৮০ মিনিট আমাদের সমর্থন দিয়েছে। প্রত্যেক দেশের মাঝে শান্তি, সম্মান এবং বন্ধুত্ব বজায় থাকুক।

চিঠিটি শুধুমাত্র কৃতজ্ঞতার বার্তাই বহন করেনি, বরং এর মধ্যে একটি প্রতীকী প্রতিবাদও ছিল।নীল কালিতে লেখা চিঠির নিচে লাল কালিতে ‘৭৬৮’ এবং ‘মিনাব’ শব্দ দুটি উল্লেখ করা হয়।ইরানের দাবি অনুযায়ী, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মিনাবের একটি স্কুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ১৬৮ শিশু নিহত হয়েছিল। সেই ঘটনার স্মরণ করেই চিঠিতে শব্দ দুটি লেখা হয় বলে ধারণা করা হচ্ছে।

নেইমারের পারিবারিক ভিডিও ঘিরে নেট দুনিয়ায় ঝড়।

ড্রেসিংরুমে রেখে যাওয়া এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে ক্রীড়াঙ্গনের মাধ্যমে শান্তি, মানবতা ও আন্তর্জাতিক সংহতির আহ্বান হিসেবে দেখছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদা না পেয়ে শিক্ষককে বেধড়ক পিটুনি, নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০২:৫৭ পি.এম


চাঁদা না পেয়ে শিক্ষককে বেধড়ক পিটুনি, নেতা গ্রেপ্তার

চাঁদা প্রদান না করায় ক্রয় করা ভিটায় দোকান নির্মাণে বাধা দেওয়ার পাশাপাশি জমির মালিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে প্রকাশ্যে লাঞ্ছিত করার অভিযোগে বাজার বণিক সমিতির ওই সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত নেতার নাম রতি মিয়া। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজার বণিক সমিতির সভাপতি এবং দক্ষিণকুল গ্রামের বাসিন্দা।

রোববার (২১ জুন) গভীর রাতে তাহিরপুর থানার পুলিশ তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ‘চাঁদা না পেয়ে শিক্ষককে বেধড়ক পিটুনি’ শিরোনামে ২০ জুন আরটিভিতে একটি সংবাদ প্রকাশিত হয়।

এ ব্যাপারে উল্লেখ্য যে, গত ২০ জুন শনিবার সকালে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজারের বাজার ভিটে দোকান নির্মাণকে কেন্দ্র করে শিক্ষক মোক্তার হোসেনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠে। লাঞ্ছনার শিকার মোক্তার হোসেন, আনোয়ারপুর বাজার এলাকার বাসিন্দা এবং এলাকার পাতারী তিওর জালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বিদ্যালয়ে যাওয়ার পথে তাকে ডেকে নিয়ে লাঞ্ছিত করেন রতি মিয়া।

ঘটনার দিন শিক্ষক মুক্তার হোসেন অভিযোগ করেন আরটিভি অনলাইনকে। তিনি বলেন, আনোয়ারপুর বাজারে তার ক্রয় করা একটি ভিটা রয়েছে। আওয়ামী লীগের আমলে উপজেলা প্রশাসন তার ভিটার দোকানসহ আরও কিছু দোকান ভেঙে দিয়েছিল। সম্প্রতি অন্যান্য দোকান মালিকরা পুনরায় দোকান নির্মাণ করছেন দেখে তিনিও দোকান নির্মাণের উদ্যোগ নেন। কিন্তু বার বার বাধা ও চাঁদা দাবি করছিলেন বাজার বণিক সমিতির সভাপতি রতি মিয়া।

ওই দিন সকালে তিনি বিদ্যালয়ে যাওয়ার জন্য বাজারে রাস্তায় অটোরিকশার অপেক্ষা করছিলেন। এসময় রতি মিয়া তাকে ডেকে এনে দোকান নির্মাণের বিষয়ে জানতে চান। তখন মুক্তার হোসেন জানান, তিনি দোকান নির্মাণের প্রস্তুতি নিয়েছেন। এরপর রতি মিয়া তাকে দোকান নির্মাণে নিষেধ করেন এবং হাতে থাকা ছাতা দিয়ে মারপিট শুরু করেন। বাজারে উপস্থিত লোকজন তাকে রক্ষা করেন।

একই দিন তিনি স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি অবহিত করেন। সংসদ সদস্য পুলিশকে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এর পর তিনি বিকেলে রতি মিয়ার বিরুদ্ধে তাহিরপুর থানায় অভিযোগ দাখিল করেন।

তবে অভিযোগ মিথ্যা দাবি করে রতি মিয়া ওই দিন আরটিভি অনলাইনকে বলেন, তিনি শিক্ষক মোক্তার হোসেনকে মারপিট করেননি এবং কোনো চাঁদাও চাননি। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

চাঁদা না পেয়ে শিক্ষককে বেধড়ক পিটুনির বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শিক্ষকের দায়ের করা মামলায় রতি মিয়াকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%