ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁদা না পেয়ে শিক্ষককে বেধড়ক পিটুনি, নেতা গ্রেপ্তার


চাঁদা না পেয়ে শিক্ষককে বেধড়ক পিটুনি, নেতা গ্রেপ্তার

চাঁদা প্রদান না করায় ক্রয় করা ভিটায় দোকান নির্মাণে বাধা দেওয়ার পাশাপাশি জমির মালিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে প্রকাশ্যে লাঞ্ছিত করার অভিযোগে বাজার বণিক সমিতির ওই সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত নেতার নাম রতি মিয়া। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজার বণিক সমিতির সভাপতি এবং দক্ষিণকুল গ্রামের বাসিন্দা।

রোববার (২১ জুন) গভীর রাতে তাহিরপুর থানার পুলিশ তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: নান্দনিক উপস্থাপনায় সারি সারি প্রাণীর কঙ্কাল চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে

শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ‘চাঁদা না পেয়ে শিক্ষককে বেধড়ক পিটুনি’ শিরোনামে ২০ জুন আরটিভিতে একটি সংবাদ প্রকাশিত হয়।

এ ব্যাপারে উল্লেখ্য যে, গত ২০ জুন শনিবার সকালে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজারের বাজার ভিটে দোকান নির্মাণকে কেন্দ্র করে শিক্ষক মোক্তার হোসেনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠে। লাঞ্ছনার শিকার মোক্তার হোসেন, আনোয়ারপুর বাজার এলাকার বাসিন্দা এবং এলাকার পাতারী তিওর জালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বিদ্যালয়ে যাওয়ার পথে তাকে ডেকে নিয়ে লাঞ্ছিত করেন রতি মিয়া।

ঘটনার দিন শিক্ষক মুক্তার হোসেন অভিযোগ করেন আরটিভি অনলাইনকে। তিনি বলেন, আনোয়ারপুর বাজারে তার ক্রয় করা একটি ভিটা রয়েছে। আওয়ামী লীগের আমলে উপজেলা প্রশাসন তার ভিটার দোকানসহ আরও কিছু দোকান ভেঙে দিয়েছিল। সম্প্রতি অন্যান্য দোকান মালিকরা পুনরায় দোকান নির্মাণ করছেন দেখে তিনিও দোকান নির্মাণের উদ্যোগ নেন। কিন্তু বার বার বাধা ও চাঁদা দাবি করছিলেন বাজার বণিক সমিতির সভাপতি রতি মিয়া।

ওই দিন সকালে তিনি বিদ্যালয়ে যাওয়ার জন্য বাজারে রাস্তায় অটোরিকশার অপেক্ষা করছিলেন। এসময় রতি মিয়া তাকে ডেকে এনে দোকান নির্মাণের বিষয়ে জানতে চান। তখন মুক্তার হোসেন জানান, তিনি দোকান নির্মাণের প্রস্তুতি নিয়েছেন। এরপর রতি মিয়া তাকে দোকান নির্মাণে নিষেধ করেন এবং হাতে থাকা ছাতা দিয়ে মারপিট শুরু করেন। বাজারে উপস্থিত লোকজন তাকে রক্ষা করেন।

আরও পড়ুন: কুমিল্লায় হারিয়ে যাচ্ছে পান চাষের ঐতিহ্য

একই দিন তিনি স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি অবহিত করেন। সংসদ সদস্য পুলিশকে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এর পর তিনি বিকেলে রতি মিয়ার বিরুদ্ধে তাহিরপুর থানায় অভিযোগ দাখিল করেন।

তবে অভিযোগ মিথ্যা দাবি করে রতি মিয়া ওই দিন আরটিভি অনলাইনকে বলেন, তিনি শিক্ষক মোক্তার হোসেনকে মারপিট করেননি এবং কোনো চাঁদাও চাননি। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

চাঁদা না পেয়ে শিক্ষককে বেধড়ক পিটুনির বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শিক্ষকের দায়ের করা মামলায় রতি মিয়াকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন: নাসিরনগরের চাপরতলায় দুই চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় সরগরম মাঠ, বিএনপির মনোনয়ন ঘিরে আলোচনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে আবারও প্রাণ গেল নারীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে আবারও প্রাণ গেল নারীর

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বৃষ্টির পানিতে তলিয়ে থাকা একটি ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে মোছা. নাজমা খাতুন (২৪) নামের এক নারীর মৃতুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

রোববার (২১ জুন) বিকেলে ভারী বৃষ্টির পর সড়কের পাশে জমে থাকা পানির মধ্যে হাঁটার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমা খাতুন সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাংগলঝাড় এলাকার আব্দুল বারীর মেয়ে। তবে গাজীপুরে তিনি কোথায় বসবাস করতেন এবং কী কাজ করতেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘটনার দিন বিকেলে গাজীপুরে ভারী বৃষ্টির কারণে ভোগড়া বাইপাস এলাকার বিভিন্ন সড়ক ও ফুটপাত পানিতে তলিয়ে যায়। এ সময় নাজমা খাতুন ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় পানির নিচে থাকা একটি খোলা ম্যানহোলে পড়ে যান। পানির প্রবল স্রোত এবং গভীরতার কারণে তিনি দ্রুত তলিয়ে যান।

ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর তারা ম্যানহোল থেকে নাজমা খাতুনের মরদেহ উদ্ধার করেন।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। বাসন থানার উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, খোলা ড্রেনে পড়ে যাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ওই নারীর মরদেহ উদ্ধার করেন। নিহত নারীর পরিচয় এবং গাজীপুরে তার অবস্থানসংক্রান্ত বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

গাজীপুরে খোলা ড্রেন ও ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে মৃত্যুর ঘটনা নতুন নয়। এর আগে ২০২৫ সালের ২৭ জুলাই টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে ফারিয়া তাছনিম জ্যোতি (৩২) নামের এক নারী নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ ৩৬ ঘণ্টা পর টঙ্গীর শালিকচূড়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করে।

ওই ঘটনার পর নগরীর খোলা ড্রেন ও ম্যানহোলের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিভিন্ন মহলে আলোচনা হয়। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আদালতে রিটও করা হয়েছিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই ঘটনার পরও নগরীর বিভিন্ন স্থানে খোলা ম্যানহোল ও অরক্ষিত ড্রেন রয়ে যাওয়ায় জননিরাপত্তা নিয়ে আবারও গুরুতর প্রশ্ন উঠেছে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, নগরীর ব্যস্ত সড়ক ও ফুটপাতসংলগ্ন ড্রেন-ম্যানহোলের নিরাপত্তা নিশ্চিত করা সিটি করপোরেশনের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু বহুদিন ধরে অনেক স্থানে খোলা ম্যানহোল, ভাঙা ড্রেন এবং অপর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা থাকা সত্ত্বেও তা কার্যকরভাবে সমাধান করা হয়নি। ফলে একের পর এক দুর্ঘটনা ঘটছে, প্রাণহানিও ঠেকানো যাচ্ছে না।

স্থানীয়দের ভাষ্য, এ ধরনের ঘটনায় দায়িত্বে থাকা সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং দায়িত্বশীলদের দায় এড়ানোর সুযোগ নেই। তাদের মতে, শুধু দুর্ঘটনার পর দায়সারা তৎপরতা নয়, বরং ঝুঁকিপূর্ণ সব ম্যানহোল ও ড্রেন দ্রুত চিহ্নিত করে স্থায়ীভাবে ঢাকনা বসানো, সতর্কতামূলক চিহ্ন স্থাপন এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা জরুরি। অন্যথায় নগরবাসীর জীবন আরও বড় ঝুঁকির মুখে পড়বে।

নগরবাসীদের দাবি, গাজীপুর মহানগরের খোলা ম্যানহোল ও অরক্ষিত ড্রেনগুলো দ্রুত শনাক্ত করে জরুরি ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে অবহেলা বা গাফিলতির কারণে যদি কোনো প্রাণহানির ঘটনা ঘটে, তবে দায়ী ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিত করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার একটি আদালত সোমবার দেশের সাবেক আইনমন্ত্রীকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে।

তার বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের ২০২৪ সালে জারি করা সংক্ষিপ্ত ও ব্যর্থ সামরিক আইন ঘোষণার ঘটনায় জড়িত ছিলেন।

এই তথ্য জানিয়েছে দেশটির ইয়োনহাপ নিউজ এজেন্সি।

বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, সিউল কেন্দ্রীয় জেলা আদালতের বরাত দিয়ে ইয়োনহাপ নিউজ এজেন্সি জানায়, সামরিক আইন ঘোষণার ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রথম বিচারেই সাবেক আইনমন্ত্রী পার্ক সুং জাকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের পাঁচ চল্লিশ তম শাহাদাত বার্ষিক উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৩:০১ পি.এম


প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের পাঁচ চল্লিশ তম শাহাদাত বার্ষিক উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ

আজ ২২ই জুন-২০২৬ খ্রিস্টাব্দ সোমবার সকালে নাঃগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৩নং ওয়ার্ডের গলাঢিপায় রুপার বাড়ীর সামনে নাঃগঞ্জ মহানগর বিএনপির নেতা আনোয়ার মাহমুদ বকুলের উদ্দ্যেগে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সার্কের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,জেট ফোর্সের অধিনায়ক, সাবেক প্রেসিডেন্ট ও বিএনপি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও তোবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাঃগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডঃ মোঃ আবু আল ইউসুফ খান টিপু।
আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সহ আরো নারায়ণগঞ্জের বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেপ ভার্দের বিস্ময়ের কারিগর বুবিস্তা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


কেপ ভার্দের বিস্ময়ের কারিগর বুবিস্তা

বিশ্বকাপের প্রতিটি আসরে কিছু অবিশ্বাস্য গল্প সৃষ্টি হয়। এবারের আসরের উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হওয়া সবচেয়ে আলোচিত রূপকথার নাম কেপ ভার্ডে। এই দলটি প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে এসে, স্পেনের পরে দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের চমক দেখিয়েছে।

অভিষেক বিশ্বকাপে কেপ ভার্ড যে রকম ফুটবল খেলছে, তা পৃথিবীকে মুগ্ধ করেছে। তাদের সামনে এখন হাতছানি দিচ্ছে শেষ বত্রিশের ইতিহাস। এই চমকের পেছনে রয়েছেন কেপ ভার্ডের কোচ বুবিস্তা। উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, "একবার মাঠে নামলে অনেক কিছুই সমান হয়ে যায়। বিশ্ব মঞ্চে প্রতিপক্ষ যত বড়ই হোক না কেন, অনেক জাতীয় দল সমান হয়ে যায়। অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যেও স্বপ্ন সফল হতে পারে। আমরা এটা দেখাতে চেয়েছিলাম, শুধুমাত্র ফুটবলে নয়, জীবনের অন্যান্য ক্ষেত্রেও।"

তিনি আরো উল্লেখ করেন, "আমরা দেখাতে চেয়েছিলাম, আপনার প্রতিবন্ধকতা যাই হোক, তা অর্থনৈতিক হোক বা অন্য যেকোনো ধরনের, আপনি বড় কিছু অর্জন করতে পারেন। শুধু আপনার একটি স্বপ্ন থাকতে হবে এবং সেটির পেছনে ছুটতে হবে।" কেপ ভার্ডে বর্তমানে দুই পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে অবস্থান করছে। তাদের আগামী ম্যাচ সৌদি আরবের বিপক্ষে হবে।

বুবিস্তা আরো বলেন, "দুটি আন্তর্জাতিক মানের দলের সঙ্গে আমরা যা করেছি, তা বিবেচনাধীন, আমার মনে হয় আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত পরবর্তী পর্বে খেলার যোগ্যতা অর্জন করা। যদি আমরা সে বিষয়ে ভেবে দেখি, আমার মনে হয় আমাদের যা হয়েছে তা বিবেচনা করে এভাবে ভাবাটাই যুক্তিযুক্ত। তবে আমরা জানি, যে কোন একটি দলের পরবর্তী পর্বে যাওয়ার সুযোগ রয়েছে।" ৫৬ বছর বয়সী এই কোচ বলছেন, তার দলের লক্ষ্য ফুটবলের ফলাফলের বাইরেও বিস্তৃত। "আমরা এখানে এসেছি আমাদের দেশকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে। সুতরাং এটা শুধুমাত্র আমাদের ফুটবল খেলার ধরণ নিয়ে নয়। এটা সবকিছু নিয়েই, আমাদের সংস্কৃতি, আমাদের সঙ্গীত, আমাদের ইতিহাস, আমাদের সমর্থক—এগুলো সকলই উল্লেখযোগ্য।"

তিনি আরো দাবি করেন, "আমরা চাই সারাবিশ্বের মানুষ কেপ ভার্ডেকে তার আসল রূপে চিনুক, এবং আমাদের জনগণের পরিচয় তুলে ধরতে চাই।" এইদিকে, দুই ম্যাচে চমক পরে সৌদি আরবের বিপক্ষে সতর্কতার কথা জানিয়েছেন বুবিস্তা। তিনি বলেন, "তাদের মাটিতে পা রাখতে হবে। আমরা জানি, এটি একটি কঠিন ম্যাচ হবে। সৌদি আরবেরও যোগ্যতা অর্জনের সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবে, এই ম্যাচগুলো সব দলের জন্যই কঠিন হবে, কিন্তু আমরা অবশ্যই জিততে চেষ্টা করবো।"

এদিকে, ম্যাচ শুরুর আগে বুবিস্তা উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসাকে একটি উপহার প্রদান করেন। তিনি বলেন, "এটি কেপ ভার্ডের পক্ষ থেকে একটি ছোট্ট স্মারক এবং ৭০ বছর বয়সী এই কোচের জন্য স্মরণে রাখার মতো একটি জিনিস। আমার এবং বিশেষ করে আফ্রিকার আরও অনেক কোচের কাছে বিয়েলসা একজন ওস্তাদ। আমরা তার পুরো কর্মজীবনে তিনি যা করেছেন তা অধ্যয়ন করেছি। ব্যক্তিগতভাবে তার সঙ্গে দেখা করতে পেরে আমি সত্যিই খুব খুশি হয়েছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%