১০:৩৪ পি.এম
খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ওষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর রোববার, দিনব্যাপী এই কার্যক্রম পরিচালনা করা হয়। লক্ষীছড়ি জোনের কমান্ডার, লেঃ কর্নেল খান সজিবুল ইসলাম, পিপিএম, পিএসসি, জি-এর নির্দেশনায় স্থানীয় ও দুর্গম পাহাড়ি এলাকার অধিবাসীদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় বলে জানা গেছে।
এই মেডিকেল ক্যাম্পে লক্ষীছড়ি জোনের আরএমও কর্তৃক আগত রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় চিকিৎসাসেবা, স্বাস্থ্যবিষয়ক পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি এলাকার অসহায় জনগণের জন্য এ ধরনের মানবিক চিকিৎসাসেবা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করে।
লক্ষীছড়ি জোনের পক্ষ থেকে ভবিষ্যতে দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় ও দুর্গম পাহাড়ি জনগণের কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আরও পড়ুন: আটঘরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাই পর্বের উদ্বোধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন