ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

হোমনায় শিক্ষক জেলহকের মেয়ের ভবিষ্যতের জন্য ৫ লাখ টাকার এফডিআর


হোমনায় শিক্ষক জেলহকের মেয়ের ভবিষ্যতের জন্য ৫ লাখ টাকার এফডিআর

হোমনা রেহানা মজিদ মহিলা কলেজের প্রভাষক মো. জেলহকের তিন বছর বয়সী মেয়ে হুররাম জান্নাতের নামে পাঁচ লাখ টাকার ১০ বছর মেয়াদি এফডিআর করা হয়েছে গ্যাস বিস্ফোরণে নিহত হওয়ার পর। শিশুটির ভবিষ্যৎ ও পড়াশোনার জন্য এই অর্থ প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিশুটির দাদা মো. ওসমান গণির হাতে এ অর্থের চেক প্রদান করা হয়।

গত ৩১ মার্চ, বাসায় গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে মারা যান রেহানা মজিদ মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. জেলহক এবং তার স্ত্রী গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা উম্মে হুমাইরা। তাদের একমাত্র মেয়ে হুররাম জান্নাত অন্য কক্ষে থাকায় বেঁচে যায়।

শিশুটির ভবিষ্যৎ ও পড়াশোনার বিষয়টি মাথায় রেখে উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা পরিবার দুই লাখ এবং কলেজের পক্ষ থেকে তিন লাখ টাকা প্রদান করা হয়। এই পাঁচ লাখ টাকা শিশুটির নামে ১০ বছর মেয়াদি এফডিআর করা হয়েছে। সূত্রে জানা যায়, নিহত জেলহক ২০২২ সালের ফেব্রুয়ারিতে হোমনা উপজেলা সদরের রেহানা মজিদ মহিলা কলেজের ব্যবস্থানা বিষয়ের প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি স্ত্রীর কর্মস্থল দাউদকান্দির ভাড়া বাসায় বসবাস করতেন।

আরও পড়ুন: উখিয়ার অগ্নিকাণ্ডে নাহিদ ও তার পরিবারের খোঁজ নেই, হতাহতদের তালিকা নেই

‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা রক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’ এই প্রতিপাদ্যে উপজেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অবসর ও মৃত্যুবরণকারী মোট ২৪ জন শিক্ষক-কর্মচারীকে সম্মাননা ও অনুদান প্রদান করা হয়। তাদের মধ্যে ১৯ জন শিক্ষক এবং পাঁচজন কর্মচারী রয়েছেন। মারা গেছেন সাতজন শিক্ষক ও দুইজন কর্মচারী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন। বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ফারজানা শেলী, সহকারী শিক্ষা কর্মকর্তা আবু হানিফ, অধ্যক্ষ মো. মজিবুর রহমান, মাওলানা আবদুস সাত্তার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সালামত উল্লাহ, প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফ, আমেনা বেগম, কেএম আতিকুর রহমান, মো. লুৎফর রহমান এবং দুলাল মিয়া প্রমুখ। শেষে প্রয়াত শিক্ষক-কর্মচারীদের জন্য মাগফিরাত এবং অবসরগ্রহণকারী ও সকল শিক্ষকদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. সাইদুল হক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানের থানচিতে জিপ উল্টে ২ পর্যটক নিহত, আহত কয়েকজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৫ পি.এম


বান্দরবানের থানচিতে জিপ উল্টে ২ পর্যটক নিহত, আহত কয়েকজন

বান্দরবানের থানচিতে একটি জিপ উল্টে ২ জন পর্যটক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার বিকেলে উপজেলার পর্যটনকেন্দ্র তিন্দু সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিকেল বেলা তিন্দু সড়কে পর্যটকবাহী একটি ল্যান্ডক্রুজার দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনায় প্রাথমিকভাবে ২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

হতাহতদের মধ্যে সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী। তবে হতাহতের সংখ্যা ও দুর্ঘটনার বিস্তারিত তথ্য এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরের কলমীগাড়া বিলের পদ্মফুলে মুগ্ধ দর্শনার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


চাটমোহরের কলমীগাড়া বিলের পদ্মফুলে মুগ্ধ দর্শনার্থীরা

গ্রামের এক কোণে অবস্থিত কলমীগাড়া বিল প্রত্যন্ত অঞ্চলে। এর চারপাশে রয়েছে ধান খেত। বিলের মাঝের অংশ জুড়ে পদ্মফুলের সমারোহ দেখা যায়। সাদা ও গোলাপি রঙের পদ্মগুলো সবুজ পাতার মাঝে মাথা নুইয়ে দাঁড়িয়ে থাকে। শেষ বিকেলে বিলে এক মোহনীয় আবেশ তৈরি হয়। এই সময়ে পদ্মবিল প্রকৃতি প্রেমীদের মাঝে মুগ্ধতা ছড়ায়।

পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের সুঁইগ্রামে কলমীগাড়া বিল অবস্থিত। উপজেলা সদর থেকে প্রায় আট কিলোমিটার দূরে, সবুজে ঘেরা এই গ্রামের বিলটিতে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ্য হয়ে ওঠে। পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করতে স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্ত থেকে মানুষ প্রতিদিন এ বিলের পাড়ে আসছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের শেষ প্রান্তে কলমীগাড়া বিল। একটি বাড়ির মাঝখান দিয়ে বিলের পাড়ে ধান খেতের কিনারে পৌঁছালে দেখা যায়, ডিঙি নৌকায় মাছ শিকারে ব্যস্ত স্থানীয় কৃষকেরা। চারপাশে ফুটে থাকা পদ্ম ফুলগুলো মধ্যে কিছু ফুল অভিমানে নিজেকে গুটিয়ে রেখেছে। হাত দিয়ে ছুঁয়ে দেখতে শরীরে শিহরণ খেলে যায়। বিলের চারপাশে সবুজ ধানখেত এবং মাঝখানে সাদা-গোলাপি রঙের পদ্ম ফুল এক অন্য রকম সৌন্দর্য তৈরি করেছে। সূর্যাস্তের সময় পদ্ম ফুলের রং-রূপ মোহনী আবেশ সৃষ্টি করে।

তবে পদ্ম ফুলের সৌন্দর্যের মাঝে কিছু সমস্যা রয়েছে। বিলে যাতায়াতের তেমন ব্যবস্থা নেই। প্রকৃতিগতভাবে বেড়ে ওঠা পদ্ম বিলের মাঝে মাঝে কচুরিপানা ও অন্যান্য আগাছা রয়েছে। যেগুলো পরিকল্পিতভাবে নিরসন করা গেলে সৌন্দর্য আরও উপভোগ্য হবে।

সুঁইগ্রামের বাসিন্দারা জানান, "কলমীগাড়া বিলে সাধারণত বর্ষা মৌসুমে পদ্মফুল ফোটা শুরু হয়। শরৎকালে বেশিফুল ফোটে। এখানে কেউ পদ্ম ফুলের চাষ করেনা। বছরের পর বছর ধরে প্রাকৃতিকভাবে এই বিলে পদ্ম ফুল ফুটে আসছে। বিলের নিচু এলাকার কিছু জমি চাষাবাদের আওতায় আসায় পদ্মবিলের পরিধি অতীতের চেয়ে এখন অনেক কমে গেছে।"

পদ্মফুল দেখতে আসা দর্শনার্থীরা জানালেন, গ্রাম বাংলায় পদ্মফুল বেশ পরিচিত। খোঁজ পেয়ে দেখতে এসেছি। বিলে পদ্মফুল দেখে মুগ্ধ হলাম। তবে বিলটিকে পরিকল্পিতভাবে সাজানো গেলে দর্শনার্থী আরও বাড়বে।

স্থানীয় বাসিন্দাদের কয়েকজন পাঁচ বছর ধরে বছরের ছয় মাস কলমীগাড়া বিলের পদ্মফুল, পদ্মচাক ও পদ্মপাতা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। তারা জানান, সকালে বাড়ির পাশের বিল থেকে প্রায় দুই ঘণ্টা পদ্মফুল, পদ্মচাক ও পদ্মপাতা তোলেন। দশটি পদ্মফুলের এক আঁটি ১৫ টাকা, ছয়টি পদ্মচাক ১০ টাকায় এবং প্রতিটি পদ্মপাতা ৬ টাকায় বিক্রি করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরের শরৎগঞ্জ হাইস্কুলের চুরি যাওয়া ১৭ ল্যাপটপ শ্মশানে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


চাটমোহরের শরৎগঞ্জ হাইস্কুলের চুরি যাওয়া ১৭ ল্যাপটপ শ্মশানে উদ্ধার

পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের শরৎগঞ্জ টিএ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ ও এডাপটর শ্মশানে উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে শরৎগঞ্জ বাজারের পাশে অবস্থিত শ্মশানে চটের বস্তায় ল্যাপটপগুলো পাওয়া যায়। এলাকার লোকজন সকালে শ্মশানে কয়েকটি বস্তা দেখতে পান। এসময় তারা শরৎগঞ্জ পুলিশ ফাঁড়িতে খবর দেন, পুলিশ এসে সেগুলো দেখে নিশ্চিত হয় যে ল্যাপটপ রয়েছে। পুলিশ সেগুলো উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। পরে স্কুলের প্রধান শিক্ষক এসে সেগুলোকে স্কুলের চুরি যাওয়া ল্যাপটপ হিসেবে চিহ্নিত করেন।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন জানান, গত ১১ ও ১২ সেপ্টেম্বর দিবাগত রাতের কোন এক সময় এই চুরির ঘটনা ঘটে। তিনি আরও জানান, ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্কুল ছুটির পর সবাই চলে যান। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে আইসিটি শিক্ষক ল্যাব খুলে দেখেন যে কোন ল্যাপটপ নেই। জানালার গ্রিল কেটে চোর সবগুলো ল্যাপটপ নিয়ে গেছে। স্কুলের ছুটিকালীন সময়ে এই চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউর রহমান ল্যাপটপ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সেগুলো শরৎগঞ্জ শ্মশানে বস্তায় ভরে ফেলে রাখা হয়েছিল। পুলিশ ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করেছে এবং পরে বিস্তারিত জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ পুলিশের মেধা বৃত্তি পেলেন আরাফাত আনোয়ার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪১ পি.এম


বাংলাদেশ পুলিশের মেধা বৃত্তি পেলেন আরাফাত আনোয়ার

বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ও বাংলাদেশ পুলিশ একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ অর্জন করেছেন রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থী আরাফাত আনোয়ার। তিনি বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর মো. আনোয়ার আলী তুহিনের ছেলে। ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী থেকে অংশগ্রহণ করে জিপিএ ৫.০০ অর্জন করায় আরাফাত আনোয়ারকে এ সম্মাননা দেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট তার এই শিক্ষাগত সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়েছে।

গত ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থী আরাফাত আনোয়ারের হাতে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি/২০২৫ ও একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডের সম্মাননা তুলে দেওয়া হয়। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এবং বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মো. আলী হোসেন ফকিরের পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়।

দিনাজপুর পুলিশ সুপারের হাত থেকে এ পুরুস্কার ও সম্মাননা কেষ্ট গ্রহন করেন আরাফাত আনোয়ারের পিতা ইন্সপেক্টর আনোয়ার হোসেন তুহিন। আরাফাত আনোয়ারের এ সাফল্যে তার পরিবার, স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী আরাফাত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে পরিবারের পাশাপাশি তার শিক্ষাপ্রতিষ্ঠানেরও সুনাম বয়ে এনেছেন।

আরাফাত আনোয়ারের বাবা মো. আনোয়ার আলী তুহিন বাংলাদেশ পুলিশের একজন ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি সন্তানের পড়াশোনা ও ভবিষ্যৎ গঠনে তিনি গুরুত্ব দিয়েছেন। ছেলের এমন সাফল্যে পরিবারে আনন্দের পাশাপাশি গর্বের অনুভূতি তৈরি হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানা গেছে, আরাফাত আনোয়ার ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চান। তার এই শিক্ষাগত অর্জন ভবিষ্যতের পথচলায় আরও উৎসাহ জোগাবে বলে মনে করছেন পরিবারের সদস্যরা।

বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আরাফাত আনোয়ারকে দেওয়া অভিনন্দন বার্তায় তার অসামান্য শিক্ষাগত সাফল্যের প্রশংসা করা হয়। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা তার মেধা ও অধ্যবসায়ের স্বীকৃতি হিসেবেও বিবেচিত হচ্ছে।

এ বিষয়ে আরাফাত আনোয়ার বলেন, “বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ও একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। এই সম্মাননা আমার ভবিষ্যৎ পড়াশোনায় আরও ভালো করার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমার বাবা-মা, শিক্ষক ও যারা সবসময় আমাকে উৎসাহ দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “আমার এই সাফল্যের জন্য যারা আমাকে দোয়া ও ভালোবাসা দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও দেশের জন্য সম্মান বয়ে আনতে চাই। আমি সকলের কাছে আমার জন্য দোয়া কামনা করছি।” ইন্সপেক্টর মো. আনোয়ার আলী তুহিন বলেন, “সন্তানের ভালো ফলাফল অবশ্যই একজন বাবা হিসেবে আনন্দের ও গর্বের বিষয়। তবে এই অর্জনের পেছনে আমার ছেলের কঠোর পরিশ্রম, তার শিক্ষকদের আন্তরিক সহযোগিতা এবং সবার দোয়া রয়েছে। আমি চাই, সে ভবিষ্যতেও পড়াশোনায় মনোযোগী থেকে একজন সৎ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠুক। আরাফাত আনোয়ারের এই সাফল্যে তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। একই সঙ্গে আরাফাত নিজেও তার আগামী দিনের পড়াশোনা ও পথচলার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%