০১:৪০ এম
বাংলাদেশ বিমান বাহিনীর অর্কেস্ট্রা এবং যুক্তরাষ্ট্রের ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশন ব্যান্ডের মনোমুগ্ধকর যৌথ যন্ত্রসংগীত পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে এই পরিবেশনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর অর্কেস্ট্রা ও যুক্তরাষ্ট্রের ব্যান্ড যৌথভাবে দেশাত্মবোধক, সমসাময়িক ও জনপ্রিয় বিভিন্ন যন্ত্রসংগীত পরিবেশন করে। দুই দেশের সশস্ত্র বাহিনীর বিদ্যমান পেশাগত সহযোগিতা, পারস্পরিক আস্থা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় এ ধরনের যৌথ সাংস্কৃতিক আয়োজন ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন), বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌপ্রধান (পরিচালন), বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়কসহ সামরিক ঊর্ধ্বতন ও দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন