০৪:১০ পি.এম
কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ এবং তার স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দুটি মামলা দায়ের করেছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে, দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ মামলাগুলো দায়ের করেন।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, আব্দুর রউফের বিরুদ্ধে ২ কোটি ৬৫ লাখ ১০ হাজার ৬০৫ টাকার এবং তার স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে স্বামীর ক্ষমতার অপব্যবহার করে ১ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার ২৯২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার প্রমাণ পাওয়া গেছে।
আরও পড়ুন: প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ ও প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের আইনি নোটিস
কুষ্টিয়া দুদকের সহকারী পরিচালক বুলবুল আহমেদ জানান, নির্বাচনী হলফনামাসহ বিভিন্ন তথ্য মাঠপর্যায়ে অনুসন্ধান করে আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ার পর তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন