ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

এমবাপ্পের বিরুদ্ধে অতিরিক্ত সমালোচনার অভিযোগ তুললেন দেম্বেলে


এমবাপ্পের বিরুদ্ধে অতিরিক্ত সমালোচনার অভিযোগ তুললেন দেম্বেলে

লা লিগার পরাশক্তি রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক অফ-ফর্মের পুরো দায় যেন কিলিয়ান এমবাপ্পের কাঁধে এসে পড়েছে। ফরাসি এই তারকাকে নিয়ে চারদিকে যে সমালোচনা চলছে, তা ‘অন্যায্য’ এবং ‘সীমা ছাড়ানো’ বলে মন্তব্য করেছেন তার জাতীয় দলের সতীর্থ উসমান দেম্বেলে।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’কে দেওয়া এক সাক্ষাৎকারে পিএসজি ফরোয়ার্ড দেম্বেলে এমবাপ্পের সাবেক ক্লাব সতীর্থ হিসেবে তার পাশে দাঁড়িয়ে বলেছেন।

২০২৪ সালে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে এমবাপ্পে কঠিন সময়ের মধ্যে রয়েছেন। সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারিতে সমর্থকরা ঘরের মাঠেও তাকে সমর্থন করতে দ্বিধা করছেন না। এমনকি ক্লাবের জন্য তার বিদায়ের দাবিতে একটি অনলাইন পিটিশনে অবিশ্বাস্যভাবে লাখ লাখ মানুষ স্বাক্ষর করেছেন। অথচ এমবাপ্পের সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) দুইবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে, অন্যদিকে রিয়াল মাদ্রিদকে তাদের পরিচিত ধারায় ফিরতে সংগ্রাম করতে হচ্ছে।

আরও পড়ুন: ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা, গাড়ি ভেঙে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজন-সমর্থকেরা

এমবাপ্পের ওপর চলমান মানসিক চাপ নিয়ে দেম্বেলে মন্তব্য করেন, ‘তাকে নিয়ে যে সমালোচনা হচ্ছে, তা অত্যন্ত অন্যায্য। কিলিয়ানকে নিয়ে কিছু মানুষ একটু বেশিই বাড়াবাড়ি করছে। ও একজন অসাধারণ খেলোয়াড় এবং মাঠের বাইরে ভীষণ ভালো একজন মানুষ। কেবল কিলিয়ান এমবাপ্পে বলেই তাকে নিয়ে এত মাতামাতি। মানুষের উচিত তাকে এভাবে তাড়া করা বন্ধ করা।’

দেম্বেলের ক্ষোভ অব্যাহত থাকে যখন বলেন, ‘সে জুতার ফিতা বাঁধল কি বাঁধল না, মোজা টেনে তুলল কি তুলল না—সেটা নিয়েও কথা হয়। এটা আসলেই بড্ড বেশি। দিনশেষে সে তো একটা মানুষ। ফ্রান্স দলের হয়ে সে আমাদের সাথে অসাধারণ খেলছে, ও আমাদের একজন নেতা।’

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে ফরাসি কোচ দিদিয়ের দেশমের বিদায়ের পর ফ্রান্সের ডাগআউটে সাবেক রিয়াল মাদ্রিদ কোচ এবং ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের আসার গুঞ্জন শোনা যাচ্ছে।

এই বিষয়ে দেম্বেলে জানান, ‘দেশম একজন অনন্যসাধারণ কোচ। ফরাসি জাতীয় দলের কোচদের ইতিহাসে তিনি চিরকাল কিংবদন্তি হয়ে থাকবেন। তবে আমরা আশাবাদী, একদিন জিদানকে ফ্রান্সের বেঞ্চে স্বাগত জানাতে পারব। আমি নিশ্চিত, তিনি দায়িত্ব নিলে দারুণ কিছু করবেন।’

আরও পড়ুন: বিপ্লব: বিগত ফ্যাসিস্ট সরকার কৃষকদের শত কোটি টাকা লুট করেছে

উল্লেখ্য, ২০১৮ সালের বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের হয়ে ফাইনালে গোল করেছিলেন দেম্বেলে। অন্যদিকে ২০২২ সালের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে হ্যাটট্রিক করেও শিরোপা ছোঁয়া হয়নি এমবাপ্পের। এবার যুক্তরাষ্ট্রে সেই আক্ষেপ মুছে ফেলবার লক্ষ্যেই মাঠে নামছে ফরাসিরা। আগামী মঙ্গলবার সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে ফ্রান্সের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ফায়ার ইউনিট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


গাজীপুরের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ফায়ার ইউনিট

গাজীপুরের মালেকবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

শনিবার (১৩ জুন) সকাল ১০টা ৫ মিনিটের দিকে, এই কারখানাটিতে আগুনের সূত্রপাত ঘটে। নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কার্যরত আছে।

গাজীপুর ভোগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ভোগড়া বাইপাস ফায়ার সার্ভিস স্টেশন থেকে পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ হিরন মিয়ার নেতৃত্বে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করেই কারখানার ষষ্ঠ তলা থেকে কালো ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। প্রথমে শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে যখন আগুনের তীব্রতা বাড়তে থাকে তখন ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ, কিংবা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাঈমকে শারীরিক নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়েছে কোয়াব

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১২:৩৬ পি.এম


নাঈমকে শারীরিক নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়েছে কোয়াব

চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্তার অভিযোগে ক্রীড়াঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই ঘটনার পর বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াব নিন্দা জানিয়েছে এবং জাতীয় দলের ক্রিকেটাররা ক্ষোভ প্রকাশ করেছেন।

কোয়াব এক বিবৃতিতে জানায়, নাঈম হাসানের ওপর শারীরিক নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। ঘটনা অনুযায়ী, গত ১২ জুন রাতে সাভারে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে চট্টগ্রামে ফেরার পথে লালখান বাজার এলাকায় তাকে থামানো হয়।

অভিযোগে বলা হচ্ছে, নাঈমের সঙ্গে প্রথম থেকেই বৈরী আচরণ করা হয়। যখন তিনি কথা বলার চেষ্টা করেন, তখন তার গলা জোর করে চেপে ধরেন এবং পরে পাইপ দিয়ে মারধর করা হয়। পরে তাকে খুলশী থানায় নেওয়ার পর সেখানেও দুর্ব্যবহার করা হয়।

কোয়াবের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের যেকোনো নাগরিকের জন্য এমন ঘটনা অগ্রহণযোগ্য। সংগঠনের সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, তিনি নাঈমের সঙ্গে কথা বলার পর তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজেটের মদ্যের দাম বৃদ্ধিতেও বিরোধী দলের সমালোচনা : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১২:৩৯ পি.এম


বাজেটের মদ্যের দাম বৃদ্ধিতেও বিরোধী দলের সমালোচনা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন, যে বাজেটে ট্যাক্স কমানো হয় এবং মদের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের ভালো লাগে না।শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী-মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে একটি সংক্ষিপ্ত পথসভায় এ মন্তব্য করেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, ‘প্রায় ৫০ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাতলী খাল খনন করেছিলেন। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে এই পুনঃখনন কাজ শুরু হলো। এর মাধ্যমে ৪০ হাজার মানুষ উপকৃত হবে, ১২০০ হেক্টর জমি চাষাবাদ বাড়বে এবং সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি সেচ সুবিধা পাবে।’বাজেটে কৃষকদের জন্য যে বরাদ্দ রাখা হয়েছে তা জানিয়ে তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে প্রতি উপজেলায় ৮ থেকে ১০ হাজার কৃষকের কাছে ‘কৃষক কার্ড’ পৌঁছে দিতে সরকার সক্ষম হবে।তারেক রহমান আরও বলেন, ‘প্রতিবার বাজেট প্রদান করা হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। কিন্তু এবারের বাজেটে তা বাড়েনি। কারণ সরকার বাজেটে ৬০টি পণ্যের ওপর ট্যাক্স তুলে নিয়েছে।’মানুষের জন্য ক্ষতিকর পণ্যের ওপর সরকার ট্যাক্স বাড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যে বাজেটে ট্যাক্স কমানো হয়, মদের দাম বাড়ানো হয়, সেই বাজেট বিরোধী দলের ভালো লাগে না। তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা এবং দেশে অশান্তি সৃষ্টি করা।’দেশ এবং জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাওয়ার অঙ্গীকার করে তারেক রহমান বলেন, ‘যারা বিভ্রান্ত করছে, তারা বিভিন্ন সময় ষড়যন্ত্র করে দেশের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছে। যারা দেশের জন্য কাজ করে, নির্বাচনে জনগণ তাদেরই দায়িত্ব দিয়েছে। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করে যাব, দেশ এবং জনগণের ভাগ্য পরিবর্তনে অবশ্যই কাজ করে যাব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিয়ান্না হত্যার বিচার দাবিতে ফ্রান্সের ভিন্যু-সুর-সেনে প্রতিবাদ সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


লিয়ান্না হত্যার বিচার দাবিতে ফ্রান্সের ভিন্যু-সুর-সেনে প্রতিবাদ সমাবেশ

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফ্লোরঁস শহরে ১১ বছর বয়সী শিশু লিয়ান্নার মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় শোকাহত দেশটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গত ২৯ মে নিখোঁজ হওয়া লিয়ান্নার মরদেহকে দীর্ঘ অনুসন্ধানের পর ৭ জুন উদ্ধার করে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত ৪১ বছর বয়সী একজন ব্যক্তি, যিনি লিয়ান্নার স্কুলসঙ্গীর বাবা বলেও জানা গেছে।

এই ঘটনাটি সামনে আসার পর শিশু নিরাপত্তা ও বিচারব্যবস্থার কার্যকারিতা নিয়ে ফ্রান্সজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিযুক্ত ব্যক্তির সম্পর্কে অতীতে একাধিক গুরুতর অভিযোগ ও মামলার তথ্য উঠে আসায় জনমনে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন করছেন, একজন অশুভ ব্যক্তিরা কিভাবে এতদিন সমাজে অবাধে চলাফেরা করতে পেরেছেন।

নিহত লিয়ান্নার স্মরণে এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে ভিন্যু-সুর-সেনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে ‘সলিডারিটি এশিয়া ফ্রান্স (এসএএফ)’। গার দ্য ভিন্যু-সুর-সেন থেকে মেয়র কার্যালয় পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংগঠনের সভাপতি নয়ন এনকে, সহ-সভাপতি তাওহিদ আহমেদ, ক্রীড়া বিষয়ক দায়িত্বপ্রাপ্ত মো. জাহেদ আহমেদ ও আহমেদ খালেদসহ বিপুলসংখ্যক সদস্য অংশ নেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র, কাউন্সিলর এবং জাতীয় পরিষদের সদস্যের সহকারী, সঙ্গে ভিন্যু-সুর-সেন শহরের শত শত বাসিন্দা। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এবং সচেতন নাগরিকরা এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন। নিরাপত্তা নিশ্চিত করতে ফরাসি পুলিশের একটি বিশেষ দলও দায়িত্ব পালন করে।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে এসএএফ সভাপতি নয়ন এনকে বলেন, “আমরা লিয়ান্না হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি করছি। একই সঙ্গে অতীতে শিশু নির্যাতন, সহিংসতা ও হত্যার শিকার সব শিশুর জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে বিচারব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করার পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

অন্যান্য বক্তারাও শিশু সুরক্ষা ব্যবস্থা জোরদার, দ্রুত বিচার নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধের পদক্ষেপ গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

মানববন্ধন শেষে স্থানীয় বাসিন্দা ও পুলিশের প্রতিনিধিরা এসএএফের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, শিশু নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে এ ধরনের নাগরিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কর্মসূচির একপর্যায়ে লিয়ান্নার স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়। পাশাপাশি ভবিষ্যতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%