ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

খুলনা বইমেলার নবম দিনে ‘মানবতাবাদ এবং বিশ্ব শান্তি’ নিয়ে আলোচনা


খুলনা বইমেলার নবম দিনে ‘মানবতাবাদ এবং বিশ্ব শান্তি’ নিয়ে আলোচনা

খুলনা, ১৫ নভেম্বর, ২০২৬ : খুলনায় ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলার ষষ্ঠ দিনে আজ রোববার সন্ধ্যায় নগরীর বয়রাস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বরে ‘মানবতাবাদ এবং বিশ্ব শান্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি।

তিনি অনুষ্ঠানে বলেন, প্রতিযোগিতার যুগে চাকুরির প্রস্তুতি নিতে গিয়ে মানবিক শিক্ষাগুলো থেকে আমাদের সন্তানরা দিনদিন বঞ্চিত হয়ে পড়ছে।

আরও পড়ুন: জাতীয় প্রেসক্লাবে সিনিয়র সাংবাদিকদের হাতে 'বর্ষবার্তা'

মোহাম্মদ মনিরুজ্জামান মনি আরও উল্লেখ করেন, মানব ইতিহাসের প্রথম দিকে আমরা বিভিন্ন যুদ্ধের সম্মুখীন হয়েছি। আগ্রাসন, অন্যায় ও দুষ্টকে দমন করতে গেলে একইভাবে একটা প্রতিরোধ গড়ে তুলতে হয়।

তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, তৎকালীন বৈষম্য, অন্যায় এবং অবিচার এর বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা ও সমাজের শান্তিরক্ষার জন্যই যুদ্ধটা অনিবার্য ছিল।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা মন্তব্য করেন, বইমেলার মাধ্যমে শুধু বই কেনা মূল বিষয় নয়। আমাদের বইয়ের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। তবেই আমরা প্রকৃত জ্ঞান লাভ করতে পারবো।

প্রতিদিন কিছু না কিছু বই পড়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। এর ফলে আমরা আরও মানবিক জ্ঞান লাভ এবং মানবিক শান্তি অন্বেষণে সক্ষম হবো।

আরও পড়ুন: ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের কর্মী জামানকে কুপিয়ে হত্যা

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ শাহ ও কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের সাবেক পরিচালক প্রফেসর ড. মো. আনিস-আর-রেজা।

প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি বিএল কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মিজ আমেনা খানম।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম।

আরও পড়ুন: চট্টগ্রামের হত্যা মামলার পলাতক প্রধান আসামী কক্সবাজারে আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের কর্মী জামানকে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের কর্মী জামানকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ নগরীতে জামান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনা ঘটে রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর মধ্য বাড়েরা এলাকায়।

নিহত জামান আবু বকর সিদ্দিকের ছেলে, যিনি ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নম্বর ওয়ার্ডের কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় দুর্বৃত্তরা জামানকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, জমিসংক্রান্ত বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানিয়েছেন, নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনআইডি সংশোধনের নামে হোয়াটসঅ্যাপ-ফেসবুকে প্রতারণার বিষয়ে নির্বাচন কমিশনের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২০ পি.এম


এনআইডি সংশোধনের নামে হোয়াটসঅ্যাপ-ফেসবুকে প্রতারণার বিষয়ে নির্বাচন কমিশনের সতর্কতা

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি প্রতারকচক্র জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করার নামে কাজ করছে। এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন জনসাধারণকে সতর্ক করেছে।

প্রতারকচক্রের সদস্যরা নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করছে। কিছু ক্ষেত্রে তারা কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবিও ব্যবহার করছে।

রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একটি প্রতারকচক্র জাতীয় পরিচয়পত্র সংশোধন করার কথা বলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করছে। তারা নিজেদের কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, জাতীয় পরিচয়পত্র সংশোধন কিংবা এ-সংক্রান্ত অন্য যেকোনো সেবা প্রদানের ক্ষেত্রে নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ কোনো ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে না।

অতএব, এসব মাধ্যমে কেউ জাতীয় পরিচয়পত্র সংশোধন বা অন্য কোনো সেবা দেওয়ার কথা বলে অর্থ দাবি করলে তা প্রতারণা হিসেবে বিবেচনা করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত যেকোনো সেবা পেতে সাধারণ মানুষকে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে।

এছাড়া জাতীয় পরিচয়পত্র বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে নির্বাচন কমিশনের ১০৫ নম্বর হটলাইনে কল করারও পরামর্শ দেওয়া হয়েছে।

এ ধরনের অনলাইন প্রতারণা থেকে নিজে সতর্ক থাকার পাশাপাশি বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদেরও সতর্ক করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় প্রেসক্লাবে সিনিয়র সাংবাদিকদের হাতে 'বর্ষবার্তা'

আন্তর্জাতিক ডেস্ক

মুন্সিগঞ্জ প্রতিনিধি

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২১ পি.এম


জাতীয় প্রেসক্লাবে সিনিয়র সাংবাদিকদের হাতে

ঢাকার সিনিয়র সাংবাদিকদের হাতে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বর্ষপূর্তি ম্যাগাজিন 'বর্ষবার্তা' তুলে দিয়েছেন পত্রিকাটির সম্পাদক আশরাফ ইকবাল। শনিবার (১৫ নভেম্বর) রাতে জাতীয় প্রেসক্লাবে সৌজন্য সাক্ষাৎকালে তিনি ম্যাগাজিনের কপি হস্তান্তর করেন।

ম্যাগাজিনটি নিয়ে উপস্থিত সাংবাদিকদের মধ্যে আলোচনা হয়। আলোচনা শেষে সবাই ম্যাগাজিন হাতে ছবি তোলেন।

এ সময় উপস্থিত ছিলেন নিউ নেশনের সাবেক সম্পাদক ও গ্রিন ওয়াচের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক জাওহার ইকবাল, এশিয়া পোস্টের সাংবাদিক আবিদ আজম এবং আইএফসির আতাউর রহমান।

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক আশরাফ ইকবাল, বার্তা সম্পাদক আবু নাসের খান লিমন, সহকারী সম্পাদক রমজান মাহমুদ, মাল্টিমিডিয়া প্রতিনিধি মোহাম্মদ ছিবগাতুল্লাহ ও সিরাজদিখান প্রতিনিধি সিজান খান। এ ছাড়া অন্যান্য সাংবাদিকও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%