ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মধ্যপ্রাচ্য সংকট, জ্বালানি নিরাপত্তার জন্য ইতিহাসের সবচেয়ে বড় হুমকি: আইইএ


মধ্যপ্রাচ্য সংকট, জ্বালানি নিরাপত্তার জন্য ইতিহাসের সবচেয়ে বড় হুমকি: আইইএ

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমে শুরু হওয়া মধ্যপ্রাচ্য সংকট জ্বালানি নিরাপত্তার জন্য ইতিহাসের ‘সবচেয়ে বড় হুমকি’ সৃষ্টি করেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।

বৃহস্পতিবার, সংস্থাটি তাদের বার্ষিক প্রধান প্রতিবেদন ‘ওয়ার্ল্ড এনার্জি আউটলুক’-এ উল্লেখ করেছে যে, বিশ্ব জ্বালানি সরবরাহে এই সংঘাতের প্রভাব সামলানোর উপায় হারিয়ে ফেলায় শেষ পর্যন্ত গ্রাহকদেরকেই এই বাড়তি মূল্য পরিশোধ করতে হচ্ছে।

বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, সংস্থাটি সতর্ক করে বলেছে, পূর্বের জ্বালানি সংকটগুলোর মতোই এই সংকটও নিশ্চিতভাবেই এক ‘স্থায়ী ছাপ’ রেখে যাবে।

আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত, ব্রিটিশ ও ভারতের হাইকমিশনারের আলোচনা

ফেব্রুয়ারিতে মার্কিন ও ইসরায়েলি হামলার ফলে সংকট শুরু হওয়ার পর থেকে ইরান হোরমুজ প্রণালী অবরুদ্ধ করা এবং উক্ত অঞ্চলের তেল ট্যাঙ্কারগুলোতে হামলা চালানো শুরু করলে উপসাগরীয় দেশগুলো তেল রপ্তানি করতে গিয়ে হিমশিম খাচ্ছে।

সংকটের পূর্বে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ যে প্রণালী দিয়ে পরিবাহিত হতো, মার্কিন যুক্তরাষ্ট্র সেই প্রণালী দিয়ে জাহাজগুলোকে নিরাপদে পৌঁছে দেওয়ার নানা চেষ্টা সত্ত্বেও এর সরবরাহ ব্যবস্থা এখনও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আইইএ’র নির্বাহী পরিচালক ফাতিহ বিরল প্রতিবেদনের ভূমিকায় লিখেছেন, ‘হরমুজ প্রণালির সংকট ইতিহাসে জ্বালানি নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি তৈরি করেছে। ১৯৭০-এর দশকের তেল সংকটের তুলনায় এর মাত্রা অনেক বেশি।’

প্রতিবেদনের মুখবন্ধে আইইএ’র নির্বাহী পরিচালক ফাতেহ বিরোল উল্লেখ করেছেন, ‘হোরমুজ প্রণালী সংকট ইতিহাসে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি তৈরি করেছে, যা ১৯৭০-এর দশকের তেল সংকটকেও ছাপিয়ে গেছে।’

আরও পড়ুন: রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

তিনি বিভিন্ন দেশের গৃহীত প্রচেষ্টার কথা তুলে ধরে বলেন, উৎপাদক দেশগুলো বাজারে আরও সরবরাহ আনছে ও বিকল্প পথ ব্যবহার করছে এবং চিন আন্তর্জাতিক বাজার থেকে কেনাকাটা কমিয়ে দিয়েছে।

বিরোল লিখেছেন, ‘সরকারগুলো গ্রাহকদের কিছুটা সুরক্ষা দেওয়ার জন্য মধ্যস্থতা করেছে, তবে তা সত্ত্বেও তারা উচ্চ মূল্য এবং কোনো কোনো ক্ষেত্রে সরবরাহের ঘাটতির সম্মুখীন হয়েছে।'

প্রতিবেদনের অন্যত্র বলা হয়েছে, "অন্যান্য সুরক্ষা কবচগুলো দুর্বল হয়ে যাওয়ায় ক্রমেই গ্রাহকদের ওপর — এবং চড়া দামের ওপর — এর প্রভাব সামলে নেওয়ার চাপ পড়ছে।"

অবশ্য গত জুলাই মাসে বিরোল কিছুটা আশাব্যঞ্জক বার্তা দিয়ে লিখেছিলেন যে, তেলের বাজার তখনও "বেশ কয়েকটি স্বস্তিদায়ক বিষয়ের" কারণে সুবিধা পাচ্ছিল।

আরও পড়ুন: মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায়ে রোহিঙ্গাদের আনন্দ-উল্লাস

— ফিরে আসার আর কোনো ‘পথ নেই’ —

ইউরোপে তীব্র দাবদাহ ও দাবানল এবং নেপালে প্রাণঘাতী বন্যার এক বছর পর জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারগুলোর ওপর যখন ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে, ঠিক তখনই তুরস্কে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ‘কপ৩১’-এ বিশ্বনেতাদের একত্রিত হওয়ার আগে আইইএ’র এই প্রতিবেদনটি প্রকাশ পেল।

সংস্থাটি তাদের জ্বালানি ভাবনার জন্য তিনটি দৃশ্যপট বা চিত্র ব্যবহার করে থাকে: একটি সতর্কতামূলক চিত্র যা বর্তমানে কার্যকর থাকা নীতিগুলোকে বিবেচনা করে; একটি মধ্যবর্তী চিত্র যা এখনো গৃহীত হয়নি এমন পদক্ষেপসহ সরকারের "ঘোষিত" নীতিগুলোকে বিবেচনা করে; এবং তৃতীয় একটি চিত্র এমন এক বিশ্বকে বিবেচনা করে যা ২০৫০ সালের মধ্যে শূন্য কার্বন নির্গমনে পৌঁছাবে।

তার মধ্যবর্তী চিত্রে আইইএ পূর্বাভাস দিয়েছে যে, তেলের বৈশ্বিক চাহিদা ২০৩০ সালের দিকে সর্বোচ্চ শিখরে পৌঁছাবে এবং এরপর ধীরে ধীরে হ্রাস পাবে, যেখানে গ্যাসের চাহিদা প্রায় ২০৩৫ সাল পর্যন্ত বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার অভিপ্রায় ছিল মিয়ানমারের: আইসিজে

বর্তমান এই প্রতিবেদনের জন্য সংস্থাটি মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘায়িত হলে কী ঘটতে পারে তার ওপর ভিত্তি করে আরও দুটি অতিরিক্ত চিত্র যোগ করেছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিরোল বলেন, "যদিও জ্বালানি খাত এবং বৈশ্বিক অর্থনীতি উল্লেখযোগ্য স্থিতিস্থাপকতা দেখিয়েছে, কিন্তু এই সংকট যত দীর্ঘায়িত হবে, এর প্রভাব তত গভীর হবে এবং জ্বালানি বিশ্ব আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য কোনো নির্ভরযোগ্য পথ আমি দেখতে পাচ্ছি না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরিয়ায় আইএসে যোগ দেওয়ার অভিযোগে ফ্রান্সে তিন নারীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


সিরিয়ায় আইএসে যোগ দেওয়ার অভিযোগে ফ্রান্সে তিন নারীর কারাদণ্ড

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : সিরিয়ায় ২০১৫ সালে যুদ্ধরত জিহাদি দলে যোগ দেওয়ার অভিযোগে ফ্রান্সের একটি আদালত তিন নারীর বিরুদ্ধে কারাদণ্ডের রায় ঘোষণা করেছে। এর মধ্যে একজন সাবেক সেনাসদস্যও রয়েছেন।

সাজাপ্রাপ্ত নারীদের মধ্যে শেহেরজাদ সি. এবং সারা এল. উল্লেখযোগ্য। তারা উভয়েই আদ্রিয়েন গিহালের স্ত্রী ছিলেন। গিহাল একজন ফরাসি নাগরিক, যিনি ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সদস্য হয়ে সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিতে দেশটিতে গিয়েছিলেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, প্যারিসের আদালত ৪০ বছর বয়সী শেহেরজাদ সি.-কে নয় বছরের কারাদণ্ড প্রদান করেছে। আদালতের বিবৃতিতে বলা হয়েছে, গিহাল গোষ্ঠীর উচ্চপর্যায়ের নেতা হওয়ায় শেহেরজাদ আইএসের ‘উদার সুযোগ-সুবিধা’ ও ‘বিশেষ মর্যাদা’ ভোগ করেছেন। একই সঙ্গে, তিনি নিজের তিন শিশুসন্তানকে বিপদের মুখে ফেলেছেন।

৩৬ বছর বয়সী সারা এল.-কে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যার মধ্যে চার বছরের সাজা স্থগিত রাখা হয়েছে। উভয় নারীই বর্তমানে গিহালের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেছেন। গিহাল ২০১৬ সালের জুলাইয়ে নিস শহরে বাস্তিল দিবসের ভিড়ে ট্রাক চাপিয়ে ৮৬ জনকে হত্যার ঘটনায় আইএসের পক্ষ থেকে দায় স্বীকার করার জন্য ফ্রান্সে কুখ্যাত।

আদালত ৪৩ বছর বয়সী সাবেক নারী সেনা সদস্য লিন্ডা বি.-কে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে। ত্রিশের দশকের শুরুতে চরমপন্থায় উদ্বুদ্ধ হয়ে তিনি ২০১৫ সালের ফেব্রুয়ারিতে আরও তিন নারীর সঙ্গে সিরিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন, তাদের মধ্যে একজন ছিলেন তার গোপন প্রেমিকা।

আদালত জানিয়েছে, লিন্ডা বি. আইএস-নিয়ন্ত্রিত ভূখণ্ডে পাঁচ বছর অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছিলেন; এমনকি ২০১৭ সালের জুনে তার তিন মাস বয়সী সন্তানকে নিয়েও আইএসের প্রধান ঘাঁটি রাক্কায় ফিরে গিয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামে উপসর্গে দেশে আরও ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


হামে উপসর্গে দেশে আরও ৭ জনের মৃত্যু

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৩০ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৩৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ৪০৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯৫ জন, এবং গত ১৫ মার্চ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৫ হাজার ৮৮১ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৬ হাজার ৪৬৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১৭ হাজার ৫৪০ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ২৩১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে জননিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে মাঠে ডিআইজি ও বিভাগীয় কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


ময়মনসিংহে জননিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে মাঠে ডিআইজি ও বিভাগীয় কমিশনার

ময়মনসিংহ বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক-মহাসড়কে নির্বিঘ্ন যান চলাচল বজায় রাখতে মাঠপর্যায়ে সরেজমিনে পরিদর্শন ও তদারকি করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা এবং বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ময়মনসিংহে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন এসআরবি-১৪, ময়মনসিংহের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মাসুদ রানা, পিপিএম-সেবা।

পরিদর্শনকালে তাঁরা এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, জনসাধারণের স্বাভাবিক চলাচল, যানবাহন চলাচলের অবস্থা এবং দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাধারণ নাগরিক ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা, অভিযোগ ও প্রত্যাশার বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় স্থানীয়দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন ডিআইজি ও বিভাগীয় কমিশনার। বিশেষ করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, যানজট ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি ও দায়িত্ব পালনের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়।

পরিদর্শনকালে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, "জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব।" মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখা এবং সড়ক-মহাসড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা শৈথিল্য গ্রহণযোগ্য নয়। জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে।

তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সতর্কতা, নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের মনোবল অটুট রাখা, কর্মদক্ষতা বৃদ্ধি এবং জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও নির্দেশনা দেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি যেন না বাড়ে, সে বিষয়ে বিশেষভাবে সচেতন থাকতে হবে। জনগণের সঙ্গে ভালো আচরণ, দ্রুত সেবা প্রদান এবং যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও বিচক্ষণতার পরিচয় দিতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সব পর্যায়ের সদস্যদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অন্যদিকে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারও মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং জনসাধারণের নিরাপত্তা, নির্বিঘ্ন যাতায়াত ও নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের মাধ্যমে জনসাধারণের ভোগান্তি কমানো এবং স্বাভাবিক পরিবেশ বজায় রাখার বিষয়টি এ পরিদর্শনে বিশেষ গুরুত্ব পায়।

জনসাধারণের নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ, স্বাভাবিক জীবনযাত্রা এবং সড়ক-মহাসড়কে নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের এ ধরনের মাঠপর্যায়ের তদারকি ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাসহ ১০ অঞ্চলে রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


ঢাকাসহ ১০ অঞ্চলে রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ১০টি অঞ্চলে আজ রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সাথে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সাথে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%