ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মেহেরপুরে ৪শ কৃষকের মাঝে মসুর বীজ বিতরণ


মেহেরপুরে ৪শ কৃষকের মাঝে মসুর বীজ বিতরণ

মেহেরপুর, ১৯ নভেম্বর, ২০২৬ : ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মেহেরপুরের গাংনীতে ৪শ জন কৃষকের মাঝে মসুরের বীজ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রাঙ্গণে বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান।

আয়োজিত অনুষ্ঠানে গাংনী উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম। এ সময় উপজেলা কৃষি কার্যালয়ের কমিউনিটি কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঝিনাইদহে ঘূর্ণিঝড়ের প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, পাকা ধানের ক্ষতির শঙ্কা

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নির্বাচিত ৪শ কৃষককে মসুর ডাল চাষের জন্য বীজ সহায়তা প্রদান করা হয়। রবি মৌসুমে মসুরের আবাদ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে ভেজাল গুড় তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


নাটোরে ভেজাল গুড় তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা

নাটোর, ১৯ নভেম্বর, ২০২৬ : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে ভেজাল গুড় তৈরির অভিযোগে এক কারিগরকে এক লাখ টাকা জরিমানা করেছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিংড়া উপজেলার রানীনগর এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান অভিযানে নেতৃত্ব দেন।

সহকারী পরিচালক জানান, সিংড়ার রানীনগর এলাকায় জনৈক সেলিম আলী ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে ভেজাল খেজুর গুড় উৎপাদন করছিলেন।

অভিযান চলাকালীন সোডিয়াম হাইড্রো সালফাইড বা হাইড্রোজ, চিনি, চুন ও রঙ মিশ্রিত ৩২০ কেজি গুড় সদৃশ দ্রব্য উদ্ধার করা হয়।

আড়াই কেজি সোডিয়াম হাইড্রো সালফাইডসহ ৩২০ কেজি ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করা হয়।

এই সময় অভিযুক্ত ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং জরিমানালব্ধ অর্থ আদায় করা হয়। পরে কারখানার উৎপাদন কার্যক্রমও ধ্বংস করে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুলগাজীতে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে পেট্রোল বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


ফুলগাজীতে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে পেট্রোল বোমা হামলা

ফেনীর ফুলগাজীতে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি আঞ্চলিক কার্যালয়ের দিকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার নতুন মুন্সীরহাট এলাকার জগতপুর-আমজাদহাট সড়কের হাবুর টেক এলাকায় এই হামলা সংঘটিত হয়। তবে এই ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

গ্রামীণ ব্যাংকের ওই আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক সরোয়ার মোর্শেদ জানিয়েছেন, ঘটনার সময় তিনি এবং ব্যাংকের আরও ছয়-সাতজন কর্মকর্তা-কর্মচারী কার্যালয়ের দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে বিকট শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। তখন তাঁরা ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতভর সেখানে অবস্থান করে। পরবর্তীতে সকালে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া ব্যাংকের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন।

ফুলগাজী থানার ওসি মো. শাহীন মিয়া এ বিষয়ে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুমায়ুন কবিরের বক্তব্যে আইসিজের রায়কে স্বাগত জানাল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


হুমায়ুন কবিরের বক্তব্যে আইসিজের রায়কে স্বাগত জানাল বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, আন্তর্জাতিক আদালতের (আইসিজে) রায়কে বাংলাদেশ স্বাগত জানাচ্ছে। ইতিহাসের এই প্রথমবার কোনো দেশের বিরুদ্ধে এমন রায় প্রদান করা হলো আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজে রায় দিয়েছে, রাখাইনে রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে পরিচালিত ক্র্যাকডাউনে মিয়ানমার সেনাবাহিনী এবং রাষ্ট্রযন্ত্রের সংশ্লিষ্টতা রয়েছে। এই রায়ের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মন্তব্য করেছেন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জন্য এটি একটি ইতিবাচক বিষয় হবে বলে তার বিশ্বাস। ঢাকা এই রায়ে সন্তুষ্ট। তিনি আরও বলেন, এই রায়ের ফলে মিয়ানমারের ওপর চাপ বৃদ্ধি পাবে এবং রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুততর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যাপোলো ২০০ কোটি ডলারের ঋণচুক্তি থেকে সরে গেল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


অ্যাপোলো ২০০ কোটি ডলারের ঋণচুক্তি থেকে সরে গেল

ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক অনিয়মের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার ফলে ম্যানচেস্টার সিটির মালিকানাধীন সিটি ফুটবল গ্রুপের (সিএফজি) ওপর প্রভাব পড়েছে। মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট ২০০ কোটি ডলার ঋণ দেয়ার পরিকল্পনা বাতিল করেছে।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চুক্তিটি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও গত সেপ্টেম্বর মাসে স্বাধীন কমিশনের রায়ের পর অ্যাপোলো সরে দাঁড়ায়। ওই রায়ে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভাঙার ১১৪টি অভিযোগ প্রমাণিত হয়। অভিযোগ ছিল, ক্লাবটি নয় বছরে ৯০ কোটি পাউন্ডের বেশি আর্থিক তথ্য বিকৃত করে উপস্থাপন করেছে।

এই রায়ের ফলে সিটির সম্ভাব্য শাস্তি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। জরিমানা, পয়েন্ট কর্তন এবং লিগ থেকে বহিষ্কারের আশঙ্কা রয়েছে। তবে ক্লাবটি অভিযোগ অস্বীকার করে আপিলের প্রস্তুতি নিচ্ছে। আগামী মাসে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

সিএফজির নগদ অর্থের প্রবাহ বৃদ্ধি এবং পুরোনো ঋণ পরিশোধের পরিকল্পনায় অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের অর্থায়ন ছিল গুরুত্বপূর্ণ। রায়ের পরেও শেখ মনসুরের প্রতিষ্ঠান নতুন করে ১০ কোটি পাউন্ড বিনিয়োগ করেছে সিএফজিতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%