ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

নেপালের বিশেষ সামরিক সম্মানে ভূষিত ভারতীয় সেনাপ্রধান


নেপালের বিশেষ সামরিক সম্মানে ভূষিত ভারতীয় সেনাপ্রধান

তিন দিনের সরকারি সফরে নেপাল এসে সেদেশের সেনাবাহিনীর সম্মানসূচক ‘জেনারেল’ পদমর্যাদা অর্জন করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ। সোমবার (১৭ আগস্ট) কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল তার হাতে এই সম্মাননা তুলে দেন।

ভারত ও নেপালি সেনাবাহিনীর মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ঐতিহ্যের কারণে তাকে এই পদে ভূষিত করা হয়।

সফরের প্রথম দিনে কাঠমান্ডুতে নেপালী সেনা সদর দপ্তরে পৌঁছালে ভারতীয় সেনাপ্রধানকে আনুষ্ঠানিক ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এরপর তিনি টুন্ডিখেলের আর্মি প্যাভিলিয়নে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। দ্বিপক্ষীয় সামরিক ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করাই এই সফরের প্রধান লক্ষ্য।

আরও পড়ুন: বেরোবি এআইএস ক্লাবের নতুন কমিটি, সহসভাপতি রিয়াদ ও সাধারণ সম্পাদক পাপ্পু

সফরকালে জেনারেল শেঠ নেপালি প্রতিপক্ষের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করবেন এবং নেপালি সেনাবাহিনীর সামরিক অভিযান মহাপরিচালকের কাছ থেকে গুরুত্বপূর্ণ কৌশলগত ব্রিফিং গ্রহণ করবেন।

কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার (১৮ আগস্ট) শিবাপুরির আর্মি কমান্ড অ্যান্ড স্টাফ কোর্সে বক্তব্য দেওয়া ও মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে তার। সফরের শেষ দিন, অর্থাৎ ১৯ আগস্ট তিনি পোখরায় প্রাক্তন সৈনিক সমাবেশে যোগ দিয়ে বীর নারী ও পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা জানাবেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই সফর দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ‘রোটি-বেটি কা রিশতা’ এবং গভীর সামরিক-সাংস্কৃতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

উল্লেখ্য, ১৯৮৬ সালে আর্মার্ড কোরে কমিশন পাওয়া জেনারেল ধীরাজ শেঠ ২০২৬ সালের ৩০ জুন ভারতীয় সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।

আরও পড়ুন: শিল্পী বব ডিলানের সঙ্গে পোপ লিও চতুর্দশের সাক্ষাৎ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালালে মিসিং লাগেজে মিলল ডামি পিস্তল, বুলেট ও চাকু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১০:৫১ এম


শাহজালালে মিসিং লাগেজে মিলল ডামি পিস্তল, বুলেট ও চাকু

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেলে একটি যাত্রীর লাগেজ তল্লাশি করার সময় খেলনা সদৃশ একটি ডামি পিস্তল, ৫০ রাউন্ড বুলেট এবং একটি চাকু জব্দ করেছে কাস্টমস ও গোয়েন্দা সংস্থা।

ঘটনার বিবরণে জানা যায় যে, গত ২৭ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম থেকে আসা বিজি-৩৫৬ ফ্লাইটে ঢাকা আসেন যাত্রী আবুল বাশার। বিমানবন্দরে পৌঁছানোর পর তার একটি লাগেজ মিসিং হয়। পরে গত শনিবার (১৫ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে ওই মিসিং লাগেজটি ঢাকায় ফিরে আসে।

গোপন তথ্যের ভিত্তিতে, আবুল বাশার বিকেল ৪টার দিকে মিসিং লাগেজটি সংগ্রহ করার সময় গ্রিন চ্যানেল-২ দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। সেই সময় গোয়েন্দা সংস্থার সদস্য, কাস্টমস প্রিভেন্টিভ টিম এবং কাস্টমস সদস্যরা লাগেজটি স্ক্যান করেন।

স্ক্যানিং মেশিনে লাগেজের ভিতরে পিস্তল সদৃশ একটি বস্তু দেখা গেলে সেটি তল্লাশি করা হয়। পরে কাস্টমসের ইনভেন্টরি টেবিলে লাগেজটি খুলে খেলনা সদৃশ (ডামি) একটি পিস্তল, গান পাউডারযুক্ত ৫০ রাউন্ড বুলেট এবং একটি চাকু পাওয়া যায়। এ সময় উদ্ধার করা সামগ্রী জব্দ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একদিন বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান ভারতের অংশ হবে: রামদেব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১০:৫২ এম


একদিন বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান ভারতের অংশ হবে: রামদেব

ভারতের যোগগুরু রামদেব মন্তব্য করেছেন, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান একদিন আবার ভারতের অংশ হয়ে যাবে। এই বিষয়টি সম্পর্কে তিনি সকলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) ছত্তিশগড়ের রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় তিনি ধর্মান্তর, সনাতন ধর্ম, শাসনব্যবস্থা ও গণতন্ত্র নিয়েও মন্তব্য করেছেন।

রামদেব দাবি করেন, ভারতের যে কোনো ধর্মই হুমকির মুখে নেই। বরং দেশের সম্মান ও মর্যাদা হুমকির মুখে রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বক্তব্যের প্রতিক্রিয়ায় রামদেব পাকিস্তান এবং বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও অবিচারের অভিযোগ করেছেন।

তিনি বলেন, পাকিস্তান এবং বাংলাদেশে হিন্দুরা যে ‘নির্যাতন ও অবিচারের’ শিকার হয়েছেন, তা মানবসভ্যতার ইতিহাসে একটি অত্যন্ত বড় নিষ্ঠুরতার উদাহরণ।

রামদেব আরও বলেন, একদিন সেই দিন আসবে, যখন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবার ভারতের সঙ্গে একীভূত হবে। সেজন্য সবাইকে একটু ধৈর্য ধরার জন্য অনুরোধ জানানো হয়।

ছত্তিশগড়ে ধর্মান্তর ঠেকানোর জন্য প্রণীত আইন প্রসঙ্গে রামদেব বললেন, হিন্দু, খ্রিষ্টান বা মুসলিমদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগগুলো মূলত ‘রাজনৈতিক বক্তব্যের’ অংশ।

তিনি বলেন, দেশে যে কোনো ধর্মীয় পরিবর্তন ঘটলেও, ভবিষ্যতে যেন কেউ নির্যাতনের শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

অতিরিক্তভাবে, রামদেব আরও বলেন, ‘হিন্দুধর্ম, ইসলাম বা খ্রিষ্টান ধর্ম কোনোটিরই হুমকির মুখে নেই। হুমকির মুখে রয়েছে ভারতের সম্মান ও মর্যাদা।’

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১০:৫৩ এম


সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের নিশ্চিত করেন এই তথ্য।

জানা গেছে, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে পরিচালিত অভিযানে এবং পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংঘটিত গুলির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক সেনাপ্রধান ও তৎকালীন বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং পুলিশের ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) অতিরিক্ত আইজিকে একটি চিঠি পাঠানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম উল্লেখ করেন, মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় প্রথমবারের মতো কোনো পলাতক আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি জানান, জেনারেল (অব.) আজিজ আহমেদ মধ্যপ্রাচ্য কিংবা অন্য কোনো দেশে পালিয়ে গেছেন বলে আমরা জানতে পেরেছি। ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা সম্ভব হবে বলেই আমাদের মনে হচ্ছে।

পর্যায়ক্রমে মামলার অন্যান্য পলাতক আসামিদের, যারা দেশের বাইরে অবস্থান করছেন, তাদেরও দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে বলেও জানান চিফ প্রসিকিউটর।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী আজিজ আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। একইসাথে এ বিষয়ে সঠিক অগ্রগতি জানাতে এবং প্রয়োজন হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে অবহিত করতে নির্দেশ দেয়া হয়েছে।

এই চিঠিটি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের পাশাপাশি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এনসিবি), বাংলাদেশ পুলিশ সদর দপ্তরেও প্রেরণ করা হয়েছে।

এর আগে গত ২৭ জুলাই রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসাথে মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং অন্যান্য মামলায় গ্রেফতার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়।

শেখ হাসিনা বাদে মামলার অন্য আসামিদের তালিকায় রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। এছাড়া জামায়াতের কর্ণেল জিয়াসহ আরো অনেককে পলাতক আসামির তালিকায় রাখা হয়েছে।

এই মামলায় আসামিদের মধ্যে রয়েছে তৎকালীন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, তৎকালীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তৎকালীন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ এবং গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। সাংবাদিকদের মধ্যে আসামি করা হয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে ভেজাল কীটনাশক কারখানায় অভিযান, মালিক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১০:৫৬ এম


চাঁপাইনবাবগঞ্জে ভেজাল কীটনাশক কারখানায় অভিযান, মালিক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে একটি সার ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে ভেজাল কীটনাশক তৈরি ও প্যাকেটজাত করার সময় সদের আলী নামে দোকান মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একবছরের কারাদণ্ড দেওয়া হয় এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় ওই দোকান থেকে ৩০৭ বস্তা ইউরিয়া, ২৪৪ বস্তা এমওপি, ১৯ বস্তা ডিএপি এবং ৩ বস্তা টিএসপি সার জব্দ করা হয়।

কারাদণ্ডপ্রাপ্ত সদের আলী হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বাজারের মেসার্স সদের ট্রেডার্সের মালিক। সোমবার সন্ধ্যায় এই অভিযান চালানো হয় এবং রাতে বিস্তারিত তথ্য গণমাধ্যমকর্মীদের জানানো হয়।

কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ জানান, কৃষি বিভাগের সহায়তায় মেসার্স সদের ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিভিন্ন রাসায়নিক পদার্থের মিশ্রণে নকল কীটনাশক তৈরি ও প্যাকটজাত করার সময় দোকান মালিক সদের আলীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

পরে দোকান ও গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ, প্লাস্টিকের বোতল, কীটনাশকের খালি প্যাকেট, প্যাকেটজাত করার মেশিন এবং বিপুল পরিমাণ সার জব্দ করা হয়। সারগুলো দ্রুত বিক্রি করার জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদের আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%