ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

ভারতের সবচেয়ে পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী আলিয়া ভাট


ভারতের সবচেয়ে পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী আলিয়া ভাট

সাম্প্রতিক সময়ে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের কয়েকটি সিনেমা আশানুরূপ সাফল্য না পেলেও তার জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি।

বরং ব্র্যান্ড ভ্যালুর নিরিখে তিনি এখন দেশের সবচেয়ে দামি অভিনেত্রী হিসেবে পরিচিত। সম্প্রতি প্রকাশিত ক্রোল সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৫-এ এ সম্পর্কিত তথ্য উঠে এসেছে।

রিপোর্ট অনুযায়ী, আলিয়ার ব্র্যান্ড ভ্যালু প্রায় ৯৩.৯ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৯২ কোটি টাকা। এর ফলে তিনি তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন এবং মহিলা তারকাদের মধ্যে প্রথম স্থানে আছেন। এমনকি ব্র্যান্ড ভ্যালুর নিরিখে তিনি নিজের স্বামী রণবীর কাপুরকেও পিছনে ফেলেছেন। রণবীরের ব্র্যান্ড ভ্যালু প্রায় ৮০ মিলিয়ন ডলার (প্রায় ৭৬১ কোটি টাকা) এবং তিনি রয়েছেন দশম স্থানে।

আরও পড়ুন: পপিকে ফিরে আসার আহ্বান জানালেন গীতিকার মিল্টন খন্দকার

আরও দেখুন সারাদেশের খবর। মহিলাদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন, যার ব্র্যান্ড ভ্যালু প্রায় ৮৯.২ মিলিয়ন ডলার বা প্রায় ৮৪৯ কোটি টাকা। এরপর রশ্মিকা মন্দানা রয়েছেন, যার ব্র্যান্ড ভ্যালু প্রায় ৭৫.২ মিলিয়ন ডলার (প্রায় ৭১৬ কোটি টাকা)। দক্ষিণী ও হিন্দি—দুই ইন্ডাস্ট্রিতেই ধারাবাহিক সাফল্য এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করার ফলে রশ্মিকার জনপ্রিয়তা আরও বেড়েছে। এছাড়া কারিনা কাপুর খান ১৫ নম্বরে, কিয়ারা আদভানি ১৭ নম্বরে, কৃতি শ্যানন ১৮ নম্বরে, অনন্যা পাণ্ডে ১৯ নম্বরে এবং জাহ্নবী কাপুর ২৩ নম্বরে জায়গা করে নিয়েছেন।

রিপোর্টে বলা হয়েছে, এখন আর শুধু সিনেমার সাফল্যের উপর কোনও তারকার ব্র্যান্ড ভ্যালু নির্ভর করে না। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা, বড় বড় সংস্থার বিজ্ঞাপনে কাজ, আন্তর্জাতিক পরিচিতি এবং নিজস্ব ব্যবসা এই সবকিছুই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আলিয়ার ক্ষেত্রেও সেটাই হয়েছে। অভিনয়ের পাশাপাশি একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ, নিজস্ব উদ্যোগ এবং সোশ্যাল মিডিয়ায় বিপুল জনপ্রিয়তা তার ব্র্যান্ড ভ্যালু বাড়িয়েছে। বর্তমানে ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ৮ কোটিরও বেশি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৯ এম


আজকের নামাজের সময়সূচি

সালাত বা নামাজ ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। প্রতিটি মুসলমান নর-নারীর ওপর ফরজ হলো নামাজ পড়া। কিয়ামতের দিন নামাজের হিসাব প্রথমে নেওয়া হবে। ব্যস্ততা থাকলেও ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিটি মুসলমানের জন্য সময়মতো নামাজ পড়া ফরজ এবং এজন্য জানা জরুরি নামাজের সময়সূচি।

আজকের নামাজের সময়সূচি হলো:

নামাজ ওয়াক্ত শুরু

ফজর ০৪:০৯ মিনিট

জুমা ১২:০৫ মিনিট

আসর ০৪:৪১ মিনিট

মাগরিব ০৬:৩৯ মিনিট

এশা ০৮:০০ মিনিট

বিভাগীয় শহরের ওপর ভিত্তি করে সময় কিছুটা পরিবর্তিত হয়। ঢাকার সময়ের সাথে দেশের অন্যান্য জেলার সময়ের কিছু পার্থক্য রয়েছে। নিচের সময়গুলো যোগ বা বিয়োগ করে আপনার এলাকার সঠিক সময় জেনে নিন:

বিয়োগ করতে হবে:

চট্টগ্রাম: ০৫ মিনিট

সিলেট: ০৬ মিনিট

যোগ করতে হবে:

খুলনা: ০৩ মিনিট

রাজশাহী: ০৭ মিনিট

রংপুর: ০৮ মিনিট

বরিশাল: ০১ মিনিট

নামাজ আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করার পাশাপাশি আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, জীবনের যত ব্যস্ততা থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের একটি প্রধান দায়িত্ব।

পাঁচ ওয়াক্ত নামাজের পরে করণীয় ৫ আমল উল্লেখ করা হয়েছে।

 

আসুন, নামাজের মাধ্যমে নিজেদেরকে তাঁর আরও কাছে নিয়ে আসি। জীবনে নিয়ে আসি ইমানের নুর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থান দিবসে দক্ষিণ আফ্রিকায় হাইকমিশনে আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১১ এম


জুলাই গণঅভ্যুত্থান দিবসে দক্ষিণ আফ্রিকায় হাইকমিশনে আলোচনা সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে একটি আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন।

বুধবার (৫ আগস্ট) প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশনের হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফী। অনুষ্ঠানের সূচনা করেন মাওলানা হাফেজ শেখ মাসিদ, যিনি পবিত্র কোরআন তেলাওয়াত ও বাংলা অনুবাদ পাঠ করেন। সভায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং দিবসটি উপলক্ষে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন দক্ষিণ আফ্রিকার শিক্ষাবিদ প্রফেসর ওলান, দক্ষিণ আফ্রিকা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা মমিনুল হক, বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি একেএম আখতারুজ্জামান, ইসলামিক ফোরাম অব আফ্রিকার সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. মোশাররফ হোসাইন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আবুল কাশেম, যমুনা টিভির আফ্রিকা প্রতিনিধি নুরুল আলম, দৈনিক যুগান্তরের আফ্রিকা প্রতিনিধি শরীফ উদ্দিন, বিএনপি নর্থের সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম তরুণ, সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমরান আলী বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা শাখার সেক্রেটারি নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ সাঈদ আলী, ফোরামের ঘাউটেং সহ-সভাপতি মোয়ারেফ হোসেন রতন, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব নাজমুল হোসেন, সাবেক উপদেষ্টা নজরুল ইসলাম সবুজ, সাবেক যুগ্ন আহবায়ক কবির আহমেদ, সাইফুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও কমিউনিটি নেতা মেহরাজ মিয়া, নেক মানি এক্সচেঞ্জের সিইও কাজী ফরহাদ কামাল, বিএনপি নেতা মোহাম্মদ শাহাজাহান, মোহাম্মদ রাসেল, শাপলা টিভির সিইও নোমান মাহমুদ, নিউজ-২৪-এর দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি সাইফুল ইসলাম, সাউথ বাংলার প্রতিনিধি দ্বীন মোহাম্মদ রুবেল, আমিরুল ইসলাম, নাসির উদ্দিন, মো. রাসেলসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

সভাপতির বক্তব্যে, হাইকমিশনার শাহ আহমেদ শফী জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি শহীদদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবার কাছে ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে, তিনি প্রবাসী বাংলাদেশিদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল রক্ষা এবং বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। এছাড়া, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষার্থী, সাংবাদিক, কূটনৈতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাংক খাতের নিরাপত্তায় র‍্যাব-বাংলাদেশ ব্যাংকের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১৫ এম


ব্যাংক খাতের নিরাপত্তায় র‍্যাব-বাংলাদেশ ব্যাংকের বৈঠক

দেশের ব্যাংকিং খাতের প্রাতিষ্ঠানিক এবং ভৌত নিরাপত্তা জোরদার করার জন্য এবং সাইবার অপরাধ দমনে একজোট হয়ে কাজ করার ঘোষণা দিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩) বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ‘কাজেমী সেন্টারে’ অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ ‘টাউন হল মিটিংয়ে’ এই সিদ্ধান্ত গৃহীত হয়।

পরে, র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে এসব তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় মানিলন্ডারিং, সাইবার ক্রাইম, হ্যাকিং, অনলাইন জুয়া এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষ করে, ব্যাংকিং চ্যানেলের অপব্যবহার রোধে নজরদারি বাড়াতে এবং গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট আরও সুরক্ষিত করতে 'ই-কেওয়াইসি' ব্যবস্থা বাধ্যতামূলক করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এর ফলে, ভুয়া বা বেনামি অ্যাকাউন্ট পরিচালনা করা স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব হবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব হাসপাতাল-ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিতে নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১৮ এম


সব হাসপাতাল-ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিতে নির্দেশ

হাইকোর্ট দুর্ঘটনায় আহত যেকোনো ধরনের ব্যক্তিকে সকল হাসপাতাল-ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য নির্দেশনা (সার্কুলার) জারি করতে নির্দেশ দিয়েছেন।

এই নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি দেওয়া হয়েছে। আট বছর আগে করা একটি রিট আবেদনের চ‚ড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. হাবিবুল গনি এবং বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেন। ‘ছিনতাইকারীর হাতে নারীসহ দুজন নিহত’ নামক শিরোনামে ২০১৮ সালের ২৭ জানুয়ারি একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

রাজধানীতে পৃথক ছিনতাইয়ের ঘটনায় খুলনার ব্যবসায়ী মো. ইব্রাহিম এবং বরিশালের হেলেনা বেগমের এই প্রাণহানির প্রেক্ষাপটে মানবাধিকারের বিষয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দুই আইনজীবী ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি রিটটি দাখিল করেন।

রিটের প্রাথমিক শুনানি করে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করেন। রুলে ইব্রাহিমের জীবন রক্ষার্থে এবং হেলেনার ক্ষেত্রে ছিনতাইকারীর হাত থেকে জীবন রক্ষার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। একইসঙ্গে দুর্ঘটনায় আহত যেকোনো ধরনের ব্যক্তিকে সকল হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে কেন নির্দেশ দেওয়া হবে না, তা রুলে জানতে চাওয়া হয়।

এছাড়া ভুক্তভোগীকে ক্ষতিপূরণ প্রদান করার বিষয়ে কেন নির্দেশ প্রদান করা হবে না, সে বিষয়েও রুল জারি হয়েছিল। চূড়ান্ত শুনানি শেষে রুল আংশিক অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে রায় দেওয়া হয়, এমনটাই জানিয়েছে রিট আবেদনকারীপক্ষ।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তাকে সহায়তা করেন আইনজীবী সঞ্জয় মণ্ডল এবং নাসরিন সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ জীসান হায়দার।

সালাহউদ্দিন হাসপাতালের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী কাজী এরশাদুল আলম।

রায়ের পর জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ এই বলেন, এর আগে হাইকোর্টের নির্দেশে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির জন্য জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার এবং সহায়তাকারীর সুরক্ষা প্রদান নীতিমালা-২০১৮ প্রণয়ন করা হয়েছিল। কিন্তু বেসরকারি হাসপাতালে নীতিমালার বাস্তবায়ন দেখা যায়নি।

এ কারণে দুর্ঘটনায় আহত যেকোনো ব্যক্তিকে কাছের সরকারি-বেসরকারি রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য এবং সকল হাসপাতাল-ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সার্কুলার অবিলম্বে জারি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিধিতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির জন্য কাছের হাসপাতালে তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়ার উল্লেখ আছে। তবে ছিনতাইয়ের মতো দুর্ঘটনার উল্লেখ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%