০৫:৩৩ পি.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন অভিযোগ করেছেন যে, জুলাই গণ-অভ্যুত্থানকে আড়াল করে বহুপক্ষীয় যোগসাজশে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে।
তিনি উল্লেখ করেন, জামায়াতে ইসলামী দেশের প্রধান বিরোধী দল হিসেবে নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারবে না। এই কারণে দলটি বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর বারিধারায় ঢাকা মহানগরী উত্তর জামায়াতের কার্যালয়ে আয়োজিত থানা দায়িত্বশীল সম্মেলনে সভাপতির বক্তব্যে সেলিম উদ্দিন এসব কথা বলেন। আজ বুধবার (১৮ নভেম্বর) দলটির ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে অগ্নিসংযোগের নিন্দা জানালো জামায়াত
সম্মেলনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ১০০ দিনের ধারাবাহিক কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।
কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, আগামী ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার দিবস পালন করা হবে। ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ যৌথভাবে কর্মসূচি পালন করবে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস কেন্দ্রীয় নির্দেশনায় মহানগরী উত্তরের উদ্যোগে পালন করা হবে। এছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বড় পরিসরে শোভাযাত্রার (র্যালি) আয়োজন করা হবে। এসব কর্মসূচি ও নাগরিক সমাবেশ সফল করতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
জামায়াতের এই নেতা বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, ১৯৯১ সালের নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থন না দিলে বিএনপি সেই সময়ে ক্ষমতায় আসতে পারত কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কিন্তু বিএনপি এখন অতীতের সেই সহযোগিতার কথা ভুলে গেছে। কোনো কোনো ক্ষেত্রে দলটি এখন অকৃতজ্ঞের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
আরও পড়ুন: ভোটের রায় বাস্তবায়নে লং মার্চ করেছি, সরকার বাধ্য করলে হরতাল-অবরোধ করবো: ছাত্রশিবির সভাপতি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন