ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পীরগাছায় বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ


পীরগাছায় বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

রংপুরের পীরগাছায় দেবী চৌধুরাণী বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের ২০ জন সদস্যের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এ ছাড়া, জেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রটির জন্য ২ মেট্রিক টন চালের ব্যবস্থা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে দেবী চৌধুরাণী বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জায়িদ ইমরুল মোজাক্কিন।

পীরগাছার দেবী চৌধুরাণী বয়স্ক পুনর্বাসন কেন্দ্র সমাজে অবহেলিত, পরিবারের সদস্যদের কাছ থেকে বিচ্ছিন্ন এবং যাঁদের ভরণপোষণের দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই, এমন প্রবীণদের জন্য আশ্রয়স্থল হিসেবে কাজ করছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে জীবনের শেষ সময়ে এসব মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রচেষ্টা করা হয়।

আরও পড়ুন: তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোস্তাক আহমেদের মনোনয়ন বৈধ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন জানিয়েছেন, অসহায় প্রবীণদের হাতে সামান্য উপহার তুলে দেওয়ার পর তাঁদের মুখের তৃপ্তির হাসি ও কৃতজ্ঞতার চাহনি এ ধরনের মানবিক কাজে অনুপ্রেরণা জোগায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একদিনের সরকারি সফর শেষে লালমনিরহাট থেকে ঢাকায় ফিরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে লালমনিরহাট এয়ারফিল্ড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি।

এর আগে, প্রধানমন্ত্রী আজ সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

সফরকালে, প্রধানমন্ত্রী লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কর্তৃক আয়োজিত প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেন।

এছাড়া, তিনি সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন এবং স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিএনপির নেতা হিসেবে প্রায় ২২ বছর আগে লালমনিরহাট সফর করেছিলেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম লালমনিরহাট সফর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোটের রায় বাস্তবায়নে লং মার্চ করেছি, সরকার বাধ্য করলে হরতাল-অবরোধ করবো: ছাত্রশিবির সভাপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


ভোটের রায় বাস্তবায়নে লং মার্চ করেছি, সরকার বাধ্য করলে হরতাল-অবরোধ করবো: ছাত্রশিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ভোটের রায় বাস্তবায়ন না হলে হরতাল, অবরোধ, ধর্মঘট ও ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ‘নতুন সরকার গঠিত হয়েছে, তাদেরকে সুবুদ্ধি উদয়ের জন্য সময় দিচ্ছি। যেহেতু জুলাই সনদ বাস্তবায়নের কমিটমেন্ট তাদেরই দেওয়া হয়েছে এবং ঐকমত্য কমিশনে তাদের প্রতিনিধি ছিল। এছাড়া ৩১টি বিষয়ে তারা পরস্পর একমত হয়েছে। গণভোটের প্রস্তাব সালাউদ্দিন সাহেব নিজেই দিয়েছেন। সুতরাং তারা নিজেদের সাথে যে মুনাফিকিগুলো করছে, এই মুনাফিকি থেকে ফেরত আসবে কিনা সেই জন্য আমরা কিছুটা অপেক্ষা করছি। যদি না আসে, যে ভাষায় কথা বললে, যে আচরণ করলে তারা লাইনে আসবে, সেই আচরণের দিকে আমাদেরকে যেতে বাধ্য করা হলে জনতাকে সাথে নিয়ে, ছাত্র-জনতাকে সাথে নিয়ে আমরা সেদিকেই যাব।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১টায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইবির গুম হওয়া দুই শিবির নেতার বিষয়ে তিনি বলেন, আমরা সেভারেল টাইম ট্রাইবুনালে মামলা করেছি। অভিযোগ দায়ের করেছি, স্পেসিফিক ভাবে খোঁজ নেয়ার জন্য বারবার প্রশাসনকে বলছি, সংবাদ সম্মেলন করেছি। গত নিখোঁজ হওয়ার দিনটি উপলক্ষে পরিবার-পরিজনকে নিয়ে আমরা টিএসসিতে প্রোগ্রাম করে দাবি জানিয়েছি, মামলা করেছি, মামলা রিভিউ নিচ্ছি। কিন্তু সরকার, প্রশাসন কোনো সদুত্তর দিতে পারছে না। র‍্যাব এটা গুম করেছে এটা মোটামুটি স্পষ্ট, তারা জীবিত আছেন না মারা গিয়েছেন সে সম্বন্ধে এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে কোনো কিছুই বলেননি।

অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুর, ইবির আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ, সংগঠনটির কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলামসহ অন্যান্যরা। ইবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক, শাখা ছাত্রশিবিরের নেতাকর্মী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে অগ্নিসংযোগের নিন্দা জানালো জামায়াত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৯ পি.এম


এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে অগ্নিসংযোগের নিন্দা জানালো জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য এবং ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তিনি বৃহস্পতিবার এক বিবৃতিতে উল্লেখ করেন, "একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক।" তিনি আরও বলেন, "এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক হুমকিস্বরূপ। রাজনৈতিক বিরোধের জেরে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"

ড. হামিদুর রহমান আযাদ বলেন, "দেশে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব।" তিনি সতর্ক করেন যে, "কোনো রাজনৈতিক দলের নেতা কিংবা সাধারণ নাগরিক যেন সন্ত্রাসী হামলার শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।" তিনি উল্লেখ করেন, "এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ভূমিকা পালন করতে হবে।"

তিনি আরও বলেন, "আমি অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।" তিনি সরকারের প্রতি দাবি জানান, "রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টির অপচেষ্টা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%