০৫:৩৮ পি.এম
জামালপুরের সীমান্তবর্তী এলাকা থেকে আনুমানিক ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা মূল্যের ১০৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী বৈষ্ণব পাড়া এলাকা থেকে আসামিবিহীন এসব ভারতীয় মদ জব্দ করা হয়।
তথ্য অনুযায়ী, জামালপুর- ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জের সীমান্তবর্তী বৈষ্ণব পাড়া এলাকার ১০৮৯ সীমান্তের পিলারের কাছে অভিযান পরিচালনা করেন সাতানী পাড়া বিওপির বিজিবি সদস্যরা।
আরও পড়ুন: লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অভিযানের সময় বাঁশঝাড়ের পাশে একটি গর্ত থেকে ১০৮৫ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন বিওপির বিজিবির সদস্যরা। এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানিয়েছেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, সীমান্ত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন