০৮:৩৪ এম
শীতকালীন আগমনের বার্তা আসার পরেও ঢাকার বাতাসের অবস্থা অস্বাস্থ্যকর রূপে রয়ে গেছে। আজ ১৬০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় এই মেগাসিটি ষষ্ঠ স্থানে অবস্থান করছে, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এই তথ্য প্রকাশিত হয়েছে।
এদিন বায়ুদূষণের কারণে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ৩৫৪। ভারতের রাজধানী দিল্লি এবং কলকাতা যথাক্রমে ২৪১ ও ১৭৯ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই, যার স্কোর ১৬৪। পঞ্চম স্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিং, যার স্কোর ১৬১।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী যাচ্ছেন, তাই ভাঙা রাস্তায় পড়ছে নতুন পিচ!
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার শহরের বাতাসের মান কতটা নির্মল বা দূষিত তা লাইভ বা তাৎক্ষণিক সূচক হিসেবে জানিয়ে থাকে।
প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ বলে ধরা হয়।
আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
যখন বায়ুমান অস্বাস্থ্যকর হয়, তখন শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের দীর্ঘসময় বাইরে অবস্থান থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা আবশ্যক।
আরও পড়ুন: অপপ্রচার ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুদৃঢ় অবস্থান গড়ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন