ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

মাদারীপুরে মানবপাচারকারী চক্রের নির্যাতনে নিঃস্ব পরিবার, গড়ে উঠছে আলিশান বাড়ি


মাদারীপুরে মানবপাচারকারী চক্রের নির্যাতনে নিঃস্ব পরিবার, গড়ে উঠছে আলিশান বাড়ি

নাম 'শান্তি বেগম' হলেও তার কার্যক্রমে অশান্তির ছায়া বিরাজমান। সাধারণ মানুষের মধ্যে ইতালি যাওয়ার প্রলোভন সৃষ্টি করে, ভাইয়ের মাধ্যমে লিবিয়ায় নিয়ে নির্যাতন চালানো হয়। সেই নির্যাতনের ভিডিও স্বজনদের পাঠিয়ে হাতিয়ে নেওয়া হয় লাখ লাখ টাকা। লিবিয়ায় মাফিয়াদের সাথে তাদের গভীর সম্পর্ক রয়েছে। লোক ছাড়ানোর জন্য তারা চুক্তিও করতেন। এভাবে কোটি কোটি টাকা কামিয়ে নিজ এলাকায় গড়ে তুলেছেন আলিশান ভিলা। অথচ তার স্বামী শাহ আলম পেশায় একজন ভ্যানচালক। স্বামী ভ্যানচালক হওয়া সত্ত্বেও কিভাবে এমন অট্টালিকা গড়ে উঠল, তা নিয়ে এলাকায় চলছে নানা কানাঘুষা ও ক্ষোভ।

মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ত্রিভাগদি গ্রামের তৈয়ব আলি ফকিরের মেয়ে শান্তি বেগম এবং তার ভাই সোহেল ফকিরের বিরুদ্ধে মানবপাচার ও নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা যায়, সদর উপজেলার ত্রিভাগদি গ্রামে মানবপাচারকারী হিসেবে শান্তি বেগমের নাম বেশ পরিচিত। তিনি অবৈধপথে লিবিয়া হয়ে বহু লোককে ইতালি পাঠিয়েছেন। এই অপকর্মের মাধ্যমে তিনি প্রচুর অর্থ উপার্জন করেন। তার লোক পাঠানোর খবর ছড়িয়ে পড়লে এলাকার যুবকরা প্রবাসে যাওয়ার জন্য তার কাছে ভিড় জমাতেন। এই সুযোগকে কাজে লাগাতেন তিনি। বিভিন্ন সময়ে লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে জিম্মি করার নাটক সাজিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হতো। টাকা দিতে না চাইলে চালানো হতো অমানবিক শারীরিক নির্যাতন। এসব নির্যাতনের মূল হোতা ছিলেন শান্তি বেগমের ভাই সোহেল ফকির। তাদের অত্যাচারে ইতিমধ্যে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। অথচ প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

আরও পড়ুন: বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান শুক্রবার শুরু

ভয় ও আতঙ্কের কারণে এলাকার অনেকেই ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, এই ভাই-বোনের খপ্পরে পড়ে অনেকেই সর্বস্বান্ত হয়েছেন। তাদের পাঠানো অনেক তরুণের খোঁজ মেলেনি, আবার সাগরে বোড ডুবির ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে একাধিকবার। অত্যন্ত চালাক প্রকৃতির হওয়ায় এরা ভুক্তভোগীদের সাথে কৌশলে আপস করে ফেলতেন অথবা বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে মুখ বন্ধ রাখতেন। এলাকাবাসীর প্রশ্ন, এত গুরুতর অপরাধের পরও কীভাবে তারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বহাল তবিয়তে এলাকায় অবস্থান করছে।

সদর উপজেলার শ্রীনদী এলাকার রায়কান্দি গ্রামের হা‌তিম মোল্লা নামের এক ভূক্তভোগী জানান, 'তার জামাতা শান্তি বেগমের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার চেষ্টা করেছিলেন এবং পরবর্তীতে সমুদ্রপথে নৌকা ডুবে তিনি নিহত হন। এছাড়াও আরও ১৩ জন ওই বোটে নিহত হন। ওই বোটে শান্তি বেগমের আরও বেশ কয়েকজন যাত্রী ছিলেন। তবে শান্তি বেগম বোট ডুবির ঘটনার পর এলাকার মাদবরদের ধরে আমাকে শালিসি মানাতে বাধ্য করা হয়। শালিসিতে আমাকে কিছু টাকাও দেয়া হয়। কিন্তু টাকায় কি সব পাওয়া যায়। আমি কি আমার জামাইকে ফেরত পাব।'

তিনি আরও বলেন, আমার মেয়ের ঘরে ৩ কন্যা সন্তান রয়েছে। তাঁরা এখনো অনেক ছোট। তাঁদের ভবিষ্যৎ নিয়ে আমি বেশ চিন্তায় আছি।

এ বিষয়ে শান্তি বেগমের বক্তব্য জানতে তার বাড়িতে গেলে স্বামী শাহ আলম দাবি করেন, তিনি ঢাকায় কাজে গেছেন। পরবর্তীতে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সাথে মুঠোফোনে আলাপকালে শান্তি বেগম দাবি করেন, তিনি আগে এই কাজ করলেও গত দুই মাস ধরে লোক পাঠানো বন্ধ রেখেছেন। তবে নিহতের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

আরও পড়ুন: তেঁতুলিয়ায় সড়কের পাশে বালু-পাথর রাখার বিরুদ্ধে ইউএনও’র কঠোর অবস্থান

অন্যদিকে, শান্তি বেগমের ভাই সোহেল ফকিরের খোঁজ নিতে বাড়িতে গেলে জানানো হয় তিনিও ঢাকায় আছেন। কিছু দিন হল দেশে ফিরেছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও একই দাবি করে জানান, তারা এখন আর লোক নেন না। এছাড়া নির্যাতন ও নিহতের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, ভুক্তভোগীদের সাথে তাদের আপস-মীমাংসা হয়ে গেছে।

এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, শান্তি বেগম ও সোহেল ফকিরের বিষয়ে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ অভিযোগ দেন, তাহলে দ্রুতই তাদের গ্রেফতার করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে শিক্ষাবিনিময়ের গুরুত্ব তুলে ধরলেন হাইকমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৬ পি.এম


বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে শিক্ষাবিনিময়ের গুরুত্ব তুলে ধরলেন হাইকমিশনার

ঢাকা, ৬ অক্টোবর ২০২৬ : মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মন্তব্য করেছেন যে, শিক্ষা, সংস্কৃতি ও তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধি বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য একটি বড় সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

আজ মঙ্গলবার মালের বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইসলামিক ইউনিভার্সিটি অব মালদ্বীপের (আইইউএম) ১১ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে সাত দিনের সোশ্যাল এন্টারপ্রেনিউরশিপ এক্সপোজার প্রোগ্রাম (এসইইপি) ২০২৬ সম্পন্ন করে মালেতে ফিরে আসার পর হাইকমিশনারের সাথে সাক্ষাৎ করতে আসে।

মালেতে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এ সাক্ষাৎ অনুষ্ঠানে আইইউএম-এর স্নাতক, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের ১০ জন শিক্ষার্থী এবং ১ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

হাইকমিশনার ড. নাজমুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বাংলাদেশ ও মালদ্বীপের তরুণদের মধ্যে নিয়মিত একাডেমিক ও শিক্ষাবিনিময় কর্মসূচি দুই দেশের ঐতিহাসিক ও সামাজিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। এটি আমাদের প্রস্তাবিত ‘পাওয়ার অব বন্ডিং’-এর একটি অর্থবহ প্রতিফলন, যা সাংস্কৃতিক ও জনকূটনীতির মাধ্যমে দুদেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।’

সাক্ষাৎকালে শিক্ষার্থীরা ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে তাদের একাডেমিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতার অনুভূতি তুলে ধরেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আতিথেয়তায় আয়োজিত এ সফরকালে শিক্ষার্থীরা সামাজিক ব্যবসা, সামাজিক উদ্যোক্তা কার্যক্রম ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক বিশেষ সেশনে অংশগ্রহণ করেন।

এই সফরের সময় প্রতিনিধিদলটি ঢাকা বিশ্ববিদ্যালয়, লালবাগ কেল্লা, ইউনূস সেন্টার ও নোবেল মিউজিয়ামসহ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও প্রাতিষ্ঠানিক স্থান পরিদর্শন করে বাংলাদেশের ঐতিহ্য, অর্থনীতি ও মানুষের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন।

হাইকমিশনার ইসলামিক ইউনিভার্সিটি অব মালদ্বীপ এবং স্বাগতিক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের প্রতি এই সফল উদ্যোগের জন্য গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফজলুল হক নয়নের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


ফজলুল হক নয়নের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক প্রকাশ

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গাজীপুরের কালিগঞ্জ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল হক নয়নের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ফজলুল হক নয়ন উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

আজ মঙ্গলবার এক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান-এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম ফজলুল হক নয়ন কালিগঞ্জ থানা ও মোক্তারপুর ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী ‘গণতন্ত্রের মাতা’ মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম ফজলুল হক নয়নকে বেহেস্ত নসীব এবং গভীর শোকে ম্রিয়মাণ পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’

শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেবামূলক প্রতিষ্ঠানে ‘মিট দ্য প্রেস’ চালুর ঘোষণা জহির উদ্দিন স্বপনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


সেবামূলক প্রতিষ্ঠানে ‘মিট দ্য প্রেস’ চালুর ঘোষণা জহির উদ্দিন স্বপনের

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৬ : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন এমপি জানিয়েছেন, সরকারের আওতাধীন সকল জনসেবা বিভাগ ও দপ্তরে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ‘মিট দ্য প্রেস’ চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুর এবং উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

আজ মঙ্গলবার রাজনৈতিক উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘সরকারি সেবার গতিশীলতা বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় তথ্য পৌঁছে দেওয়ার জন্য সরকারের আওতাধীন সকল জনসেবা বিভাগ বা দপ্তরে নিয়মিত ‘মিট দ্য প্রেস’ আয়োজন করা হবে। এর ফলে প্রশাসন এবং সংবাদমাধ্যমের সমন্বয়ে জনগণের কাছে বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশিত হবে।’

তিনি আঞ্চলিক মৎস্য খাত সম্প্রসারণের বিষয়ে আরও বলেন, গৌরনদীর সরকারি হ্যাচারির সক্ষমতা বৃদ্ধি করে মাছের রেণু থেকে উন্নতমানের পোনা উৎপাদন করা হবে, যা স্থানীয় জনগণের পোনার চাহিদা পূরণ করে জেলা ও জাতীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখবে।

পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোবর আলম বিপ্লব, সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান এবং পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় গৌরনদীর বিভিন্ন উন্মুক্ত জলাশয় ও সরকারি পুকুরে আনুষ্ঠানিকভাবে এই পোনা অবমুক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঘায় বরেণ্য শিক্ষক অধ্যাপক নূরুল ইসলামের ৩য় প্রয়াণ দিবস অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


বাঘায় বরেণ্য শিক্ষক অধ্যাপক নূরুল ইসলামের ৩য় প্রয়াণ দিবস অনুষ্ঠিত

রাজশাহীর বাঘায় বরেণ্য শিক্ষক, ইংরেজি সাহিত্যের সর্বাধিক জনপ্রিয় অধ্যাপক নূরুল ইসলামের ৩য় প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভা ও পত্রিকা প্রকাশ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় মরহুমের গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামে অবস্থিত তার নিজ বাসভবনের প্রাঙ্গণে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মরহুম অধ্যাপক নূরুল ইসলামের বড় ছেলে নাট্যকার ফিরোজ আহমেদ শিমুল সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধন্য সংগীত শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক বাবু সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘা প্রেসক্লাবের আহবায়ক আব্দুল লতিফ মিয়া, আব্দুল গনি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সামাদ, বাঘা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আবু তালেব, গড়গড়ি হাইস্কুলের প্রধান শিক্ষক এমদাদুল হক, সরেরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বাচ্চু প্রমুখ।

অনুষ্ঠানে অধ্যাপক নূরুল ইসলাম স্মরণে প্রকাশিত হয় ৪ পৃষ্ঠার ট্যাবলয়েড পত্রিকা “সোঁদা মাটির গন্ধ মাখা একজন মাস্টার মশাই” এর মোড়ক উন্মোচন করা হয়।

উল্লেখ্য, নূরুল ইসলাম বাঘা সরকারি শাহদৌলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি ২০২৩ সালের ৫ অক্টোবর ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

মরহুম অধ্যাপক নূরুল ইসলামের বড় ছেলে নাট্যকার ফিরোজ আহমেদ শিমুল সরকার বলেন, "যার পোশাকেও ছিলনা তেমন আধুনিকতা। চলাফেরা, আচার আচরণে ছিলেন সাদা সিদে। কর্তব্য, দায়িত্ববোধে ছিলেন নিষ্ঠাবান। একজন আদর্শ শিক্ষক হিসেবে ছিলেন প্রিয়ভাজন-স্নেহভাজন। ইংরেজিতে ছিলেন পন্ডিত।"

নিজ বাড়ি থেকে ৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কখনো বাইসাইকেলে আবার কখনো পায়ে হেঁটে কলেজে যাওয়া আসা করতেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%