০৬:২২ পি.এম
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর সফটওয়্যার ব্যবহারের প্রশিক্ষণ প্রদান করবে প্রাথমিক শিক্ষা অধিদফতর। উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের জন্য এই প্রশিক্ষণ আগামী ১০ নভেম্বর সকাল ৯টায় অধিদফতরের মাল্টিপারপাস হলরুমে (পুরাতন ভবন) অনুষ্ঠিত হবে।
এ সংক্রান্ত তথ্য প্রাথমিক শিক্ষা অধিদফতরের জারি করা এক চিঠিতে জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও পিরোজপুর জেলার উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন ২৫ নভেম্বর শুরু, অনুত্তীর্ণরাও পাবেন সুযোগ
নির্দেশনা অনুযায়ী, প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধিদফতরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী এবং প্রশিক্ষণের সভাপতিত্ব করবেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের সকাল পৌনে ৮টার মধ্যে প্রশিক্ষণস্থলে উপস্থিত হয়ে নিবন্ধন সম্পন্ন করার জন্য বলা হয়েছে। তাদের প্রয়োজনীয় ল্যাপটপ সঙ্গে নিয়ে যথাসময়ে প্রশিক্ষণে অংশগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং সংশ্লিষ্ট সফটওয়্যার ব্যবহারে কর্মকর্তাদের প্রস্তুত করার লক্ষ্যে।
আরও পড়ুন: চবির শাহজালাল হলে সিট বরাদ্দের অভিযোগ, তদন্তের দাবি ছাত্রশিবিরের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন