০৮:৪২ পি.এম
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন মন্তব্য করেছেন, যারা সংবিধানকে ছুড়ে ফেলার চিন্তা করেন, তারা কখনোই বাংলাদেশের স্বাধীনতা চায়নি।
তিনি মঙ্গলবার (৩ নভেম্বর) সংবিধান দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন।
খোকন বলেন, "সংবিধান রক্ষার জন্যই জুলাই-আগস্টে শিক্ষার্থী, শিশু ও সাধারণ মানুষ জীবন দিয়েছেন, অনেকে হয়েছেন পঙ্গু। কিন্তু যারা সংবিধান ছুড়ে ফেলার চিন্তা করেন, তারা কোনোদিনই বাংলাদেশের স্বাধীনতা চায়নি।"
আরও পড়ুন: তাহসিফ হত্যা মামলায় দিশা রিমান্ড শেষে কারাগারে
অনুষ্ঠানে সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন লিখিত বক্তব্যে বলেন, ১৯৭২ সালের সংবিধানের চার মূলনীতি হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। তিনি উল্লেখ করেন, জনগণই রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক।
তিনি আরও বলেন, মানুষের অধিকার রক্ষার কাজ এখনো শেষ হয়নি। স্বাধীন বিচারব্যবস্থা, সুষ্ঠু নির্বাচন ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের বৈষম্য দূর করতে হবে।
বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি আয়োজিত সভায় আইনবিদ, সংবিধান বিশেষজ্ঞ, সাংবাদিক ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভায় বিশ্ব ইসলামী মহাসম্মেলন ও উরস শরিফের তারিখ ঘোষণা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন