ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিএড ও এমএড করার আহ্বান


পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিএড ও এমএড করার আহ্বান

শিক্ষকদের দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বাড়াতে বিএড ও এমএডসহ আধুনিক প্রশিক্ষণ গ্রহণের আহ্বান  জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

তিনি বলেন, শুধু প্রচলিত পদ্ধতিতে পড়াশোনা করালেই হবে না; সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষার্থী ও শিক্ষকদের নতুন জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতার সঙ্গে যুক্ত করতে হবে। এজন্য বিএড ও এমএড প্রোগ্রামের কারিকুলামকে আরও আধুনিক, সময়োপযোগী ও কর্মমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার রাজধানীর খিলখেতে ঢাকা স্টক এক্সচেঞ্জের মিলনায়তনে ‘শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিএড ও এমএড শিক্ষার গুরুত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনহার মিয়ার বক্তব্য, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ভাইস-চ্যান্সেলর বলেন, আমরা যে পদ্ধতি ও সিলেবাসে পড়াশোনা করাচ্ছি, তা দিয়ে কাক্সিক্ষত শিক্ষা হবে না। এই সিলেবাস দিয়ে ভবিষ্যতের চাহিদা কতটা পূরণ করা সম্ভব সেটি আমাদের ভাবতে হবে। শিক্ষার্থীদের এমন জ্ঞান ও দক্ষতা দিতে হবে, যা তাদের কর্মজীবনে কাজে লাগবে।

ড. আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা কার্যক্রমের ৫০টি বিষয়ের প্রায় ৪ হাজার কোর্স রয়েছে। এর মধ্যে গত দুই বছরে প্রায় ৪০০টি কোর্সের সিলেবাস সংস্কার করা হয়েছে। আরও কিছু কোর্সের সিলেবাস সংস্কারের কাজ চলমান রয়েছে। পর্যায়ক্রমে সকল সিলেবাস সংস্কার করা হবে। খুব শিগগিরই এর ফলাফলও পাওয়া যাবে। 

বিএড সিলেবাস ইতোমধ্যে একদফায় সংস্কার করে অনলাইনে আপলোড করা হয়েছে জানিয়ে বিশিষ্ট এই উন্নয়ন গবেষক বলেন, বিএডের সিলেবাস কীভাবে আরও আধুনিক ও যুগোপযোগী করা যায়, তা নিয়ে আমরা কাজ করছি। ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কীভাবে শিক্ষাব্যবস্থার মধ্যে যুক্ত করা যায়, শিক্ষার্থীদের দক্ষতা কীভাবে বাড়ানো যায়, এসব বিষয় বিবেচনায় নিয়ে বিএডের কারিকুলামকে আরও উন্নত করতে হবে।

তিনি বলেন, শিক্ষকদের শুধু তাত্তিক জ্ঞান নয়, হাতে-কলমে শেখানোর কৌশলও জানতে হবে। বিএড প্রোগ্রামের মাধ্যমে একজন শিক্ষক আধুনিক শিক্ষাদান পদ্ধতি, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা এবং ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পান। ফলে শিক্ষার্থীদের শেখানোর ক্ষেত্রে শিক্ষকদের সক্ষমতা আরও বাড়ে।

আরও পড়ুন: আজ রংপুরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিআইবিটির অধ্যক্ষ অধ্যাপক মো. মামুনুর রশিদ। এছাড়া সেমিনারে বক্তব্য দেন বেসরকারি কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলাম খান, ক্যান্টনমেন্ট থানা শিক্ষা অফিসার লুৎফুন নাহার, হোপ অ্যান্ড জয় স্কুলের প্রধান শিক্ষক চিনু দাস, ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ স্বপ্না আক্তার, সিআইবিটির সহযোগী অধ্যাপক আবুল হোসেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ শনিবার এ তথ্য জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাংনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪২ পি.এম


গাংনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভা এবং বর্ণনাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। শনিবার বিকেলে হাসপাতাল বাজারে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি র‌্যালি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। গাংনী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ আব্দুর রউফ মাস্টার এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য মো: আমজাদ হোসেন।

প্রধান আলোচক হিসেবে গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে মেহেরপুর জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, গাংনী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মতিউর রহমান মোল্লা, রাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি উপাধ্যক্ষ মো: নাসির উদ্দিন, মেহেরপুর জেলা কৃষক দলের সদস্য সচিব মিজানুর রহমান, এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএনপি নেতা শাহজাহান সেলিম, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, সাবেক কাউন্সিলর আব্দুল্লাহিল মারুফ পলাশ, জেলা ছাত্রদলের প্রাক্তন সভাপতি শহিদুল ইসলাম, বিএনপি নেতা আব্দুস সাত্তার, বিএনপি নেতা নুরুজ্জামান হকা, কাথুলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ, কাথুলী ইউনিয়ন বিএনপির সাধারণ রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা মফিজ উদ্দিন, সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক, বিএনপি নেতা নুর ইসলাম, সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন, পৌর বিএনপি নেতা আব্দুল গনি, এনামুল হক, যুবদল নেতা সাহিবুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হুসাইন, বিএনপি নেতা রাশেদ আহমেদ, যুবদল নেতা মিজানুর রহমান তোতা, যুবদল নেতা রহিদুল ইসলাম সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতি দলের পৌর শাখার সভাপতি সুলেরী আলভী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীর দাগনভূঁইয়ায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে যৌ- ন নি-র্যাতন ও ধ-র্ষণের চেষ্টার অভিযোগ মামলার এজাহারনামীয় ০৬ আসামি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আমির হোসেন তানভীর

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪২ পি.এম


ফেনীর দাগনভূঁইয়ায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে যৌ- ন নি-র্যাতন ও ধ-র্ষণের চেষ্টার অভিযোগ মামলার এজাহারনামীয় ০৬ আসামি গ্রেফতার

দাগনভূঞা থানা এলাকায় একটি অত্যন্ত জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে, যেখানে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধ-র্ষণের চেষ্টার ঘটনা ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এর ফলে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৯(৪)(খ)/৩০ 323/379/427/506(2) The Penal Code, 1860; ধারায় তাৎক্ষণিকভাবে মামলা রুজু করা হয়।

মামলা রুজুর পরপরই, ফেনী জেলা মাননীয় পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদারের নির্দেশনার অধীনে, অফিসার ইনচার্জ দাগনভূঞা থানা, জনাব মুহাম্মদ ফয়জুল আজিম নোমান এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ মোবারক হোসেন সঙ্গীয় ফোর্সসহ দাগনভূঞা থানার একটি চৌকস টিম অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করে।

অত্যন্ত দ্রুততার সাথে অভিযান পরিচালনা করে এজাহারনামীয় প্রধান ০৬ (ছয়) জন আসামিকে ইতিমধ্যেই গ্রেফতার করতে সক্ষম হয়েছে দাগনভূইয়া থানা পুলিশ। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে দাগনভূঞা থানা পুলিশের জিরো টলারেন্স (Zero Tolerance) নীতি অব্যাহত থাকবে।

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ সর্বদা নিয়োজিত থাকবে বলে এক প্রেস রিলিজে জানান দাগনভূঁইয়া থানা পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার ইমরান খানের পাশে দাঁড়ালেন ব্রায়ান লারা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


এবার ইমরান খানের পাশে দাঁড়ালেন ব্রায়ান লারা

ব্রায়ান লারা এবার ইমরান খানের পাশে দাঁড়ালেন

 

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং রাজনীতিবিদ ইমরান খানের সুচিকিৎসার দাবি জানাতে সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা এবার যুক্ত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় ইমরানের প্রতি তার সমর্থন জানিয়ে লারা বলেছেন, মাঠে ইমরান খানের সঙ্গে তার দেখা হয়েছে হাতে গোনা কয়েকবার। তবে তার প্রতি শ্রদ্ধা তাৎক্ষণিক এবং স্থায়ী।

লারা আরও উল্লেখ করেন, খেলোয়াড়জীবনের শীর্ষে যিনি দেশের জন্য আশা, গর্ব ও অনুপ্রেরণার প্রতীক ছিলেন, তিনি কীভাবে এমন পরিস্থিতিতে পড়তে পারেন, যেখানে তার প্রাপ্য যত্ন, সহানুভূতি ও মর্যাদা দেওয়া হচ্ছে না, তা তিনি বুঝতে পারছেন না।

 

ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে বন্দী রয়েছেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তার দুই সন্তান সুলাইমান ও কাসিম বারবার বাবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, কারাগারের ভেতরে ইমরানকে হত্যার চেষ্টা করা হয়েছে এবং তার চিকিৎসায়ও অবহেলা করা হচ্ছে।

এর আগে বিভিন্ন দেশের ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক ইমরানের সুচিকিৎসার দাবি জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে চিঠি লিখেছেন। এবার তাদের সঙ্গে সংহতি জানিয়ে লারা বলেন, তিনি তার সাবেক সহ-অধিনায়কদের দাবির সঙ্গে একমত। ইমরানের যথাযথ ও উন্মুক্ত চিকিৎসাসেবা এবং প্রত্যেক মানুষের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করা উচিত।

লারা আরও বলেন, এটি কোনো রাজনৈতিক বিষয় নয়; ক্রিকেটের একজন কিংবদন্তির জন্য এটি মৌলিক মানবতার দাবি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

'তরুণদের নেতৃত্বেই জলবায়ু ন্যায্যতা ও জেন্ডার সমতা নিশ্চিত সম্ভব'

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


বিভাগীয় তারুণ্য উৎসবের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, ‘জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানুষের কণ্ঠস্বর সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে পৌঁছানো জরুরি। কারণ জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশের ওপর প্রভাব ফেলছে না, এর ফলে বিদ্যমান সামাজিক ও জেন্ডার বৈষম্যও আরও গভীর হচ্ছে। তাই জলবায়ু ন্যায্যতা ও জেন্ডার সমতা নিশ্চিত করতে তরুণদের জ্ঞান, উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বকে কাজে লাগাতে হবে। তরুণদের কার্যকর অংশগ্রহণ ও উদ্যোগ ছাড়া টেকসই জলবায়ু ন্যায্যতা ও জেন্ডার সমতা নিশ্চিত করা সম্ভব নয়।’ 

রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ মিলনায়তনে জলবায়ু ন্যায্যতা ও জেন্ডার সমতা বিষয়ক বিভাগীয় ‘তারুণ্য উৎসব’-এর সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। তরুণদের জ্ঞান, উদ্ভাবন, সৃজনশীলতা ও সামাজিক দায়বদ্ধতাকে কার্যকরভাবে যুক্ত করতে হবে। নতুন প্রজন্মকে পরিবেশ ও জলবায়ু বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধানে নেতৃত্ব দিতে হবে। তিনি আরও বলেন, নারীর অংশগ্রহণ ছাড়া জলবায়ু অভিযোজন ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সব পর্যায়ে নারী ও তরুণদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ন্যায়ভিত্তিক ও জলবায়ু সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

নাগরিক সংগঠন ডাসকো ফাউন্ডেশন ও বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা যৌথভাবে এ উৎসবের আয়োজন করে। ‘তরুণদের উদ্যোগের অগ্রসরতায় নিশ্চিত হবে টেকসই জলবায়ু ন্যায্যতা ও জেন্ডার সমতা’ প্রতিপাদ্যে আয়োজিত উৎসবের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার। রাজশাহী মূল নিবন্ধ উপস্থাপন করেন জেলা সমন্বয়কারী মদন দাস। অনুষ্ঠানে রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ইসরাত জাহান, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মতিউর রহমান, বিএসডিওর নির্বাহী পরিচালক মো. আব্দুর রউফ, ফান্ড ম্যানেজমেন্ট এক্সপার্ট আজিজা আসফিন এবং ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক কানিজ ফাতেমা বক্তব্য দেন।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে জলবায়ু, জেন্ডার সমতা, শিক্ষা, ইতিহাস ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে রাজশাহী ও নওগাঁ জেলার তরুণ ক্লাইমেট চ্যাম্পিয়নদের নিয়ে প্যানেল আলোচনা হয়। এতে চারঘাট, তানোর, গোদাগাড়ী, মহাদেবপুর, মান্দা ও সাপাহার উপজেলায় তরুণদের জলবায়ু ও জেন্ডার সমতাবিষয়ক বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। এ ছাড়া উৎসবে ‘আইডিয়া প্রতিযোগিতা’, দেয়ালিকা প্রদর্শনী এবং জলবায়ু পরিবর্তন ও নারী উন্নয়নবিষয়ক গম্ভীরা পরিবেশিত হয়। পরে কুইজ, উপস্থিত বক্তৃতা ও আইডিয়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ওয়েভ ফাউন্ডেশনের নেতৃত্বে কয়েকটি উন্নয়ন সংস্থার কনসোর্টিয়াম রাজশাহী ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় ‘জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা)’ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের অংশ হিসেবেই এ তারুণ্য উৎসবের আয়োজন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%