শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:২৭ এম
সুনামগঞ্জের ৯ নম্বর কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও জার্মান যুবদলের সাবেক সভাপতি মো. আনহার মিয়া দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছেন। একই সঙ্গে তিনি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, হাজার হাজার মানুষের প্রাণহানি এবং প্রায় ২৫ হাজার মানুষের পঙ্গুত্বের মতো ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসে গভীর ক্ষত সৃষ্টি করেছে। এমন পরিস্থিতির পর কোনো স্বৈরাচারী সরকার কিংবা পলাতক সরকারের পুনরায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন—এমন আলোচনারও কোনো বাস্তবতা তিনি দেখছেন না বলে জানান।
কুলঞ্জ ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে আনহার মিয়া বলেন, নিজেদের মধ্যে সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্য ও সংহতি বজায় রাখতে হবে। সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা রয়েছে তাঁর। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং জনগণের সেবা করাই তাঁর মূল লক্ষ্য।
আনহার মিয়া ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ