ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

ভাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল


ভাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ কার্যক্রম নিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা প্রতিরোধের জন্য গত মঙ্গলবার দুপুরে ভাঙ্গা উপজেলা বিএনপি তৎপর রয়েছে।

এদিন ভাঙ্গার রাজপথে বিএনপি নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নেতাকর্মীরা বিভিন্ন স্থানে যেমন ভাঙ্গাবাজার বাসস্ট্যান্ড, পৌরসভা মোড়, কালামৃধা বাজার, মনসুরাবাদ, সুয়াদি, পুলিয়া, পুখুরিয়া সহ একাধিক পয়েন্টে সমবেত হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন।

আরও পড়ুন: ফটিকছড়িতে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক জিসান নিহত, আহত ৪

এই বিক্ষোভ মিছিলে ভাঙ্গা উপজেলা বিএনপি ও পৌর কমিটির নেতৃবৃন্দ, ভাঙ্গা উপজেলা কৃষক দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এ প্রসঙ্গে ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে নাশকতা প্রতিরোধের জন্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতাকর্মীরা একত্রিত হয়ে ভাঙ্গা উপজেলার মহাসড়ক এবং বাজারের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল করেছেন।

আরও পড়ুন: বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ড্রেন পরিষ্কার কার্যক্রম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


কুষ্টিয়ায় আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কুষ্টিয়ায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ তথা তার সহযোগী অঙ্গসংগঠনের ৫৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে, এবং অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে নাশকতা চেষ্টার মামলাটি করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) কুষ্টিয়া মডেল থানার এসআই মো. আনোয়ার জাহিদ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত রবিবার (২১ জুন) কুষ্টিয়া মডেল থানার নিশান মোড় হাউজিং ডি ব্লকের ইশানী টাওয়ারের সামনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধঘোষিত যুবলীগ এবং তাদের সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী আওয়ামী লীগের পক্ষে সমর্থন এবং সংগঠনকে সক্রিয় করার উদ্দেশ্যে একত্রিত হয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে একটি মিছিল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে, উপস্থিত নেতাকর্মীরা পুলিশদের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে এবং দৌড়ে বিভিন্ন দিকে পালিয়ে যান বলে মামলায় উল্লেখ রয়েছে।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী/২০২৫)-এর ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলার কার্যক্রম চালানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি মো. কবির হোসেন মাতুব্বার বলেন, সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগসহ তাদের অঙ্গসংগঠনের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে সরকারবিরোধী কার্যক্রমে অংশ নেয়ার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক নারী সংগঠন ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড।

সাক্ষাৎকালে ইনার হুইল ডিস্ট্রিক্ট-৩৪৫-এর চেয়ারম্যান মুশায়লা করিম, সাবেক বোর্ড ডিরেক্টর দিলরুবা আহমেদ, ওয়েবমাস্টার শারমিন হোসেন এবং ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, এ সময় প্রতিনিধিদলের সদস্যরা সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া নারী এবং শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপ্রধান দেশে-বিদেশে সংগঠনটির সদস্যদের পরিচালিত বিভিন্ন সামাজিক, মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বৃহত্তর পরিসরে সংগঠনটি সামাজিক উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নারী ও শিশু কল্যাণে তাদের কার্যক্রম আরও সম্প্রসারিত করবে।

প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতির মূল্যবান দিকনির্দেশনা ও উৎসাহব্যঞ্জক বক্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জের নলতায় এক বেকারীর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

আন্তর্জাতিক ডেস্ক

মামুন বিল্লাহ কালিগঞ্জ সাতক্ষীরা

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


কালীগঞ্জের নলতায় এক বেকারীর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা চৌমুহনীতে অবস্থিত জিয়াদ আলীর পুত্র সাইফুল ইসলামের বেকারীতে বিএসটিআই অনুমোদন না থাকার কারণে ভ্রাম্যমান আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছে। এর আগে কালিগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভুমি) মাইনুল ইসলাম খান মঙ্গলবার বিকেলে অভিযান চালান।

তিনি জানান, বাংলাদেশ স্টান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অনুমোদন না থাকায় ২০১৮ সালের ৩৩ ধারায় বেকারীর মালিক সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিএসটিআই এর আব্দুল মান্নানসহ পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, নলতা চৌমুহনীতে অভিযানের খবর পেয়ে অন্যান্য বেকারীগুলো দ্রুত বন্ধ করে লাপাত্তা হয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উগ্রবাদী উসকানিমূলক পোস্টের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের নেতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

দিনাজপুর হিলি প্রতিবেদন

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


উগ্রবাদী উসকানিমূলক পোস্টের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের নেতা গ্রেফতার

উগ্রবাদী এবং উসকানিমূলক পোস্টের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের নেতা ফরিদুল ইসলামকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রবাদী ও উসকানিমূলক পোস্ট ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগ ওঠে। বোয়ালদার ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি ফরিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেনের নির্দেশনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ফরিদুল ইসলামকে আটক করা হয় এবং প্রাথমিক তদন্তে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন উগ্রবাদী এবং উসকানিমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্য ও পোস্ট প্রচার করে আসছিলেন। এগুলো জনশৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতির জন্য একটি গুরুতর হুমকি হয়ে দাঁড়াতে পারে।

হাকিমপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ফরিদুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, উসকানি এবং জনস্বার্থবিরোধী প্রচারণার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%