প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুষ্টিয়ায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ তথা তার সহযোগী অঙ্গসংগঠনের ৫৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে, এবং অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে নাশকতা চেষ্টার মামলাটি করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) কুষ্টিয়া মডেল থানার এসআই মো. আনোয়ার জাহিদ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত রবিবার (২১ জুন) কুষ্টিয়া মডেল থানার নিশান মোড় হাউজিং ডি ব্লকের ইশানী টাওয়ারের সামনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধঘোষিত যুবলীগ এবং তাদের সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী আওয়ামী লীগের পক্ষে সমর্থন এবং সংগঠনকে সক্রিয় করার উদ্দেশ্যে একত্রিত হয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে একটি মিছিল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে, উপস্থিত নেতাকর্মীরা পুলিশদের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে এবং দৌড়ে বিভিন্ন দিকে পালিয়ে যান বলে মামলায় উল্লেখ রয়েছে।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী/২০২৫)-এর ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলার কার্যক্রম চালানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি মো. কবির হোসেন মাতুব্বার বলেন, সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগসহ তাদের অঙ্গসংগঠনের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে সরকারবিরোধী কার্যক্রমে অংশ নেয়ার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন