০৯:১৫ এম
দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বৃদ্ধি পেয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) নতুন এই দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বিইআরসি নতুন দামের ঘোষণা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। একই দিন রাত ৮টা থেকে নতুন দাম কার্যকর হয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই দাম বহাল থাকবে।
আরও পড়ুন: গভর্নরের নির্দেশ: উদ্যোক্তাদের জন্য নিশ্চিত করতে হবে ৬০ হাজার কোটি টাকার অর্থায়ন প্যাকেজের সুবিধা
এদিকে, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বৃদ্ধি করা হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটোগ্যাস বিক্রেতাদের কমিশনও বৃদ্ধি করেছে কমিশন।
এর আগে, গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।
উল্লেখ্য, সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে দেশের এলপিজি বাজারে অস্থিরতা দেখা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাতে আমদানিকারকেরা সরবরাহ কমিয়ে দেন। এর ফলে বিইআরসি নির্ধারিত ১ হাজার ৫৮৫ টাকার ১২ কেজি এলপিজি সিলিন্ডার দেশের বিভিন্ন স্থানে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা যায়।
আরও পড়ুন: এআই নিয়ে শঙ্কা, বিশ্ব শেয়ারবাজারে বড় ধস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন