শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৩৮ এম
পাবনার ঈশ্বরদী উপজেলা শহরটি মৌসুমী সবজি চাষে বরাবরই জেলার শীর্ষ স্থান অধিকার করে আছে। এ অঞ্চলের কৃষকেরা ফুলকপি, বাধাকপি, শিম, গাজর, মুলা, করলা, বরবটি, পটল, ঝিঙে, কাকরোল, পেঁয়াজ, পেঁপে, লালশাক, পুঁইশাকসহ মৌসুমী সবজির ক্ষেত্রে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে। কৃষকরা কাক ডাকা ভোর থেকে মাঠে কাজ শুরু করেন। এই কাজের জন্য প্রতিদিন বাড়তি শ্রমিকের প্রয়োজন হয়, যা স্থানীয় শ্রমিক দিয়ে পূরণ করা সম্ভব হয় না। সেই কারণে পার্শ্ববর্তী জেলা নাটোরের লালপুর ও স্থানীয় কৃষকদের সমন্বয়ে জমজমাট শ্রমিক বিক্রির হাট বসে। এখানে গৃহস্থরা দরকষাকষির মাধ্যমে তাদের প্রয়োজনীয় শ্রমিক নিতে পারেন।
উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, শহরের রেলওয়ে গেট, সাঁকড়েগাড়ী, বড়ইচরা এবং ভাড়ইমারী আনন্দ বজারে এই শ্রমিক কেনা-বেচার হাট বসে। প্রতিদিন ভোর ৫ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত এখানে কয়েক হাজার শ্রমিকের কেনাবেচা হয়। কাজের প্রকারভেদে শ্রমিকদের শ্রমমূল্য নির্ধারণ করেন শ্রমিক ও গৃহস্থ উভয়েই। এসব হাটে প্রতিদিন বিক্রি হয় কয়েক হাজার শ্রমিক।
শ্রম বাজার থেকে শ্রমিক (দিন মজুর) নিতে আসা কৃষক লুৎফর বিশ্বাস জানান, "মাঠে আমাদের নানা জাতীয় ফসল রয়েছে। এই ফসলের ঠিকঠাক পরিচর্যা করতে প্রত্যহ প্রয়োজন হয় শ্রমিকের। আমাদের এলাকাতে শ্রমিকের সংকট থাকায় আমরা এই বাজার থেকে প্রয়োজন অনুসারে শ্রমিক নিয়ে যাই।"
কৃষক মাহমুদ প্রামানিক বলেন, "এলাকার শ্রমিকদের থেকে শ্রম বাজারে শ্রমিক পাওয়া যায় তুলনামূলক কম দামে। শুধু তাই নয়, এখান থেকে চাহিদা অনুসারে দেখে শুনে শ্রমিক নেয়া যায়। প্রত্যহ পাওয়া যায় বলে চাষাবাদে আমাদের নির্ভরতা বেড়েছে বহুগুণে।"
কাজে আসা শ্রমিক বাবুল আক্তার বলেন, "আমাদের এলাকায় (নাটোর-লালপুর) কাজ কম থাকায় আমরা ঈশ্বরদীতে চলে আসি। হাজিরা প্রতিদিন পরিবর্তন হলেও এখানে প্রতিদিনই কাজ মেলে। গৃহস্থরা খেতে দেন বলে খাবার নিয়েও চিন্তা করতে হয় না।"
শ্রমিক সিরাজুল ইসলাম জানান, "এই বাজারে শ্রম বিক্রির জন্য আমরা বাড়ি থেকে রওনা দিই শেষ রাতের দিকে। এজন্য আমরা রাত ৩ টা থেকেই প্রস্তুতি শুরু করে দিই। সকালে খাবার জন্য চিড়া মুড়ি সঙ্গে নিয়ে বাইসাইকেল যোগে আমরা এখানকার শ্রমিকের বাজারে এসে হাজির হই ভোর ৫ টার সময়।"
শ্রমিক আবু বক্কর বলেন, "কতদিন সন্তান গুলোরে দৌঁড়াতে দেখিনি। কারণ কামের জন্য সেই ভোর রাতে যখন রওনা দিই তখন বাচ্চারা ঘুমায়। আবার সন্ধ্যায় কাম শেষ করে যখন বাড়িতে যাই তখনও তারা ঘুমিয়ে পড়ে।"
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন বলেন, "সকালের শ্রমিকদের এই হাট নিঃসন্দেহে অত্র আঞ্চলের কৃষকদের জন্য আর্শিবাদ স্বরূপ। কেকনা শ্রমিক সংকটের এই বাজারে অন্য জেলার শ্রমিকদের সমন্বয়ে বসা এই হাটের জন্য আমাদের এলাকার কৃষক ভাইয়েরা সহজেই কাজের জন্য শ্রমিক পাচ্ছে। যেটা তাদের ফসল উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ছোট পর্দার অভিনেত্রী দীপা খন্দকারের অভিনয়জীবনে নতুন নতুন অভিজ্ঞতা যুক্ত হচ্ছে একের পর এক। ইতিবাচক চরিত্রের পাশাপাশি নেতিবাচক চরিত্রেও তিনি তাঁর অভিনয়দক্ষতার প্রমাণ দিচ্ছেন। সম্প্রতি, এমন একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা অর্জন করছেন এই অভিনেত্রী।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’-এ রুকাইয়া নামের নেতিবাচক চরিত্রে দীপা অভিনয় করছেন। এই চরিত্রের মাধ্যমে তিনি দর্শকের সামনে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করার সুযোগ পেয়েছেন। নেতিবাচক চরিত্র হওয়ায় দর্শকের প্রতিক্রিয়া নিয়ে কিছুটা উদ্বেগ ছিল, তবে নাটকটি প্রচারের পর সেই আশঙ্কা অনেকটাই দূর হয়েছে।
দীপা জানিয়েছেন, চরিত্রটির নেতিবাচক দিক নিয়ে দর্শকদের কাছ থেকে খুব বেশি সমালোচনা আসছে না। বরং, তাঁর অভিনয় দর্শকদের কাছে প্রশংসিত হচ্ছে। চরিত্রের ধরন নিয়ে শুরুতে কিছুটা চিন্তায় থাকলেও দর্শকের ইতিবাচক সাড়া তাঁকে স্বস্তি দিয়েছে।
এর আগে, একই পরিচালকের ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ফুফু চরিত্রে অভিনয় করে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছিলেন দীপা। সেই চরিত্রের জনপ্রিয়তা তাঁর অভিনয়জীবনে নতুন মাত্রা যোগ করেছিল।
এদিকে, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় নতুন একটি একক নাটকেও অভিনয় করতে যাচ্ছেন তিনি। পাশাপাশি মহিদুল মহিমের ‘কেমন আছো’ এবং চয়নিকা চৌধুরীর ‘জোছনায় ফেরা’ নাটকেও অভিনয় করে প্রশংসা অর্জন করেছেন এই অভিনেত্রী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রতিটি সার্বভৌম রাষ্ট্র বা ভূখণ্ডের জন্মের পেছনে এক বা একাধিক দার্শনিক স্বপ্ন বিদ্যমান। এই স্বপ্ন প্রথমে একটি জাতীয় চেতনা বা ধারণার জন্ম দেয়, যা পরবর্তীতে ইতিহাসের গতিপথ পরিবর্তন করে একটি পৃথক মানচিত্রে রূপ নেয়। দক্ষিণ এশিয়ার মুসলিম আত্মপরিচয় ও রাষ্ট্রচিন্তার ইতিহাসে আল্লামা শেখ মুহাম্মদ ইকবাল (রহ.) হলেন এমনই এক ঐতিহাসিক অগ্রদূত। গত ৯ নভেম্বর স্বাধীন মুসলিম রাষ্ট্রের অন্যতম প্রবক্তা, প্রাচ্যের কবি ও ‘হাকিমুল উম্মত’ হিসেবে পরিচিত এই মহান চিন্তকের ১৪৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
১৮৭৭ সালের এই দিনে লাহোরের শিয়ালকোটে জন্মগ্রহণকারী আল্লামা ইকবাল ছিলেন দক্ষিণ এশিয়ার তৎকালীন সর্বোচ্চ শিক্ষিত চিন্তাবিদ ও নেতাদের মধ্যে একজন। তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন, ঐতিহ্যবাহী লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন এবং জার্মানির লুডভিগ ম্যাক্সিমিলিয়ান বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। কিন্তু তার এই উচ্চশিক্ষা কেবলমাত্র ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং তিনি পরাধীন উপমহাদেশের আত্মবিস্মৃত ও শোষিত মুসলমানদের আত্মসত্তার জাগরণে তার বিখ্যাত "খুদি" বা আত্মমর্যাদাবোধের দর্শন প্রবর্তন করেন।
চিন্তা থেকে মানচিত্রের রূপরেখা
১৯৩০ সালের ডিসেম্বরে এলাহাবাদে মুসলিম লীগের ঐতিহাসিক সভাপতির ভাষণে আল্লামা ইকবাল প্রথমবারের মতো স্পষ্ট ও বৈজ্ঞানিকভাবে উল্লেখ করেন যে—উপমহাদেশের মুসলমানরা নিছক কোনো ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় নয়। তারা নিজস্ব বিশ্বাস, কালচার, ঐতিহ্য ও সামাজিক ব্যবস্থার উত্তরাধিকার বহনকারী একটি স্বতন্ত্র ‘জাতি’। তিনি উল্লেখ করেন, নিজস্ব রাষ্ট্রীয় সত্তা ছাড়া এ ভূখণ্ডের মুসলমানদের বিকাশ ও অস্তিত্ব টিকে থাকা অসম্ভব।
ইকবালের সেই দার্শনিক ভিত্তি পরবর্তীতে ১৯৪০ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের রূপ নেয়, যা উত্থাপন করেছিলেন বাংলার অবিসংবাদিত নেতা শেরে বাংলা এ. কে. ফজলুল হক। লাহোর প্রস্তাবে স্পষ্টভাবে উল্লেখ ছিল—মুসলিম সংখ্যাগরিষ্ঠ উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলে *একাধিক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র" (States) গঠন করতে হবে। এই "রাষ্ট্রসমূহ" শব্দটি ছিল ভূখণ্ডের মুসলমানদের পৃথক ও স্বায়ত্তশাসিত রাষ্ট্রসত্তার প্রথম আনুষ্ঠানিক আইনি সনদ।
১৯৪৭ সালের দেশভাগের ফলে এই ভূখণ্ডের মুসলমানেরা যে পৃথক রাজনৈতিক সীমানা পেয়েছিল, তা মূলত তাদের স্বকীয় বিশ্বাস ও সাংস্কৃতিক পরিচয়েরই বহিঃপ্রকাশ ছিল। পরবর্তীতে ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্য, জুলুম ও গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাহোর প্রস্তাবের সেই অপূর্ণ স্বপ্ন—অর্থাৎ পূর্বাঞ্চলে একটি সম্পূর্ণ স্বাধীন, মুক্ত ও সার্বভৌম 'বাংলাদেশ' গঠনের মাধ্যমে পূর্ণতা পায়। সংক্ষেপে বলা যায়: ১৯৪৭ আমাদের ভূখণ্ডগত মানচিত্র দিয়েছে, আর ১৯৭১ আমাদের আত্মমর্যাদাপূর্ণ সার্বভৌমত্ব এনে দিয়েছে—যার দার্শনিক গোড়াপত্তন ঘটেছিল ইকবালের জাতীয়তাবাদী চিন্তাধারায়।
সমকালীন রাজনীতি ও ইকবালের দর্শন নিয়ে বিতর্ক
বর্তমানে আল্লামা ইকবালের রাষ্ট্রচিন্তা ও সাহিত্যকর্ম নিয়ে নানা আন্তর্জাতিক ও আঞ্চলিক মহলে ব্যাপক আলোচনা ও বিতর্ক চলছে। সম্প্রতি পাকিস্তানি প্রখ্যাত সাংবাদিক হামিদ মীর তার এক নিবন্ধে উল্লেখ করেছেন যে, ভারতের বর্তমান শাসকগোষ্ঠী ও হিন্দুত্ববাদী সংগঠন (যেমন আরএসএস) তাদের শিক্ষাক্রম ও বিশ্ববিদ্যালয়ের সিলেবাস থেকে আল্লামা ইকবালের লেখা ও অবদান বাদ দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তাদের দাবি, ইকবালকে পাঠ্যক্রমে রাখা বা তার চিন্তা চর্চা করা মানে নাকি "পাকিস্তান ধারণার প্রতি সমর্থন দেওয়া"।
তবে হামিদ মীর তার লেখায় ইতিহাসবিদ ও ইকবালের পৌত্র বিচারপতি জাবেদ ইকবালের বিখ্যাত বই ‘জিন্দা রুদ’-এর তথ্য তুলে ধরে প্রমাণ করেছেন যে, ইকবালের দর্শন কোনো একক সংকীর্ণ রাষ্ট্র বা আগ্রাসী জাতীয়তাবাদের পক্ষে ছিল না; বরং তা ছিল সাম্রাজ্যবাদবিরোধী, বৈষম্যহীন এবং নিপীড়িত মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এমনকি জওহরলাল নেহেরু বা এডওয়ার্ড জন থম্পসনের মতো পশ্চিমা ও ভারতীয় লেখকদের বিভিন্ন অমূলক দাবির জবাবেও দেখা যায়, ইকবাল সর্বদা হিন্দু-মুসলিমদের সুনির্দিষ্ট অধিকার ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে স্বাধিকারের কথা বলে গেছেন। আজকের বৈশ্বিক প্রেক্ষাপটে ফিলিস্তিন থেকে শুরু করে বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের ওপর যে নির্যাতন চলছে, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে ইকবালের প্যান-ইসলামিজম ও আত্মসত্তার দর্শন পুনরায় প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
তরুণ প্রজন্মের প্রতি আহ্বান ও রাষ্ট্রীয় দাবি
বর্তমান সামাজিক ও সাংস্কৃতিক আগ্রাসনের যুগে তরুণ সমাজকে নিজেদের ঐতিহ্য ও মূল শিকড় থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চলছে। ইকবাল সতর্ক করে বলেছিলেন—‘যে জাতি নিজেকে চেনে না, সে অন্যের ছায়ায় বাঁচে’। তাই আল্লামা ইকবালের ‘খুদি’ দর্শনই হতে পারে আমাদের তরুণদের জন্য সবচেয়ে বড় আত্মরক্ষার হাতিয়ার।
জাতীয় দূরদর্শীতার অংশ হিসেবে এবং ইকবালের রাষ্ট্রচিন্তাকে তরুণদের মাঝে ছড়িয়ে দিতে নিম্নলিখিত রাষ্ট্রীয় পদক্ষেপগুলো গ্রহণ করা জরুরি:
১. রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন: আল্লামা ইকবালের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা ও শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করা।
২. রাষ্ট্রীয় স্বীকৃতি: তাকে "প্রাচ্যের কবি" ও দার্শনিক হিসেবে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা।
৩. পাঠ্যক্রমে অন্তর্ভুক্তি: মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় স্তরের জাতীয় পাঠ্যক্রমে ইকবালের নির্বাচিত কাব্য, দর্শন ও রাষ্ট্রচিন্তা সংবলিত প্রবন্ধ অন্তর্ভুক্ত করা।
৪. পূর্ণাঙ্গ অনুবাদ ও গবেষণা: বাংলা একাডেমির উদ্যোগে ইকবাল রচনাবলির বস্তুনিষ্ঠ ও প্রামাণ্য বাংলা অনুবাদ প্রকাশ এবং বিশ্ববিদ্যালয়ে ইকবাল পাঠচক্র ও গবেষণা সেল গঠন করা।
যে জাতি তার ইতিহাসের অগ্রদূত ও চিন্তাবিদদের ভুলে যায়, ইতিহাস শেষ পর্যন্ত সেই জাতিকেই বিস্মৃতির অতলে ঠেলে দেয়। স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব, বৈষম্যহীন সমাজ গঠন এবং আত্মমর্যাদাপূর্ণ ভবিষ্যৎ বিনির্মাণে আল্লামা ইকবালের চিন্তা ও দর্শন চিরকাল আলোকবর্তিকা হয়ে থাকবে।
লেখক
চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলতে আগ্রহী নন। তবে সম্প্রতি তিনি তার ডেটিং জীবন এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু কথা বলেছেন।
পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি নিজের জীবনকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছেন। নতুন কোনো পুরুষের আগমন ঘটেছে কিনা, সেই প্রশ্নের জবাবে প্রথমে তিনি নিজেকে সিঙ্গেল দাবি করলেও পরে এমন একটি মন্তব্য করেছেন, যা নেটদুনিয়ায় নতুন জল্পনার সৃষ্টি করেছে। সানিয়া তার একমাত্র ছেলে ইজহানকে নিয়েও কথা বলেছেন।
সম্প্রতি সানিয়া তার ঘনিষ্ঠ বান্ধবী এবং বলিউড পরিচালক ফারাহ খানের সঙ্গে অঙ্গদ বেদি ও নেহা ধুপিয়ার ইউটিউব শো ‘ডাবল ডেট’-এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানেই অঙ্গদ তাকে প্রশ্ন করেন, কোনো পুরুষ বন্ধু কি কখনো তাকে কফি ডেটে যাওয়ার প্রস্তাব দেন? সানিয়া মজার ছলে জানান, কফি ডেটের পরিবর্তে বরং তাকে বয়েজ ট্রিপে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। কারণ তার পুরুষ বন্ধুরা তাকে নিজেদের দলের সদস্য হিসেবে দেখেন এবং অনেকটা ছেলেদের মতোই তার সঙ্গে আচরণ করেন।
আড্ডার মধ্যে ফারাহ খান জানান, তার পুরুষ বন্ধুরা মাঝে মাঝে ফোন করে জানতে চান সানিয়া সত্যিই সিঙ্গেল কিনা। সানিয়া স্পষ্টভাবে জানান, তিনি বাস্তবিকই সিঙ্গেল। তবে কথোপকথন এখানেই শেষ হয়নি। অঙ্গদ ফের প্রশ্ন করেন, কোনো পুরুষের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর কথা কি তার মনে হয় না?
ফারাহ মজা করে বলেন, সানিয়া যে এমন কোনো মুহূর্ত কাটাচ্ছেন না, তা অঙ্গদ কীভাবে জানেন! প্রথমে বান্ধবী ফারাহর কথায় সায় দেন সানিয়া। পরে তিনি হাসতে হাসতে বলেন, তার জীবনে কোনো পুরুষ নেই, আবার থাকতেও পারে! এই মন্তব্যের পর জল্পনা তুঙ্গে ওঠে, যদিও পরক্ষণেই তিনি স্পষ্ট করে দেন যে নিছক মজা করেই এমন কথা বলেছেন এবং তিনি এখনও সিঙ্গেলই রয়েছেন।
সানিয়া মির্জা এবং ফারাহ খানের মধ্যে গভীর বন্ধুত্বের কথা কারও অজানা নয়। তারা বিভিন্ন সাক্ষাৎকার ও সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথা প্রকাশ করেছেন। সানিয়া একসময় জানিয়েছিলেন, জীবনের কঠিন সময়ে ফারাহ তার পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন। এমনকি সানিয়ার পডকাস্টেও অতিথি হিসেবে এসেছিলেন ফারাহ, যেখানে তাদের এই নিবিড় বন্ধুত্বের ঝলক স্পষ্টভাবে ফুটে উঠেছিল।
উল্লেখ্য, ২০১০ সালের ১২ এপ্রিল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সানিয়া। হায়দরাবাদে বিয়ের পর তারা দুবাইয়ে সুখের সংসার পেতেছিলেন এবং ২০১৮ সালে তাদের কোল আলো করে জন্ম নেয় ছেলে ইজহান মির্জা মালিক। কিন্তু প্রায় ১৩ বছরের দাম্পত্য জীবনের পর ২০২৩ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ২০২৪ সালে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব।
বিচ্ছেদের পর বর্তমানে সানিয়া ছেলে ইজহানকে নিয়েই নিজের জীবন এগিয়ে নিয়ে চলেছেন। সম্প্রতি তিনি জানিয়েছেন যে, তার ছেলে ইজহানও টেনিস খেলে। যদিও মায়ের মতো টেনিসের প্রতি ছেলের বিশেষ কোনো আগ্রহ নেই, তবে সামগ্রিকভাবে খেলাধুলোর প্রতি ইজহানের বেশ ঝোঁক রয়েছে বলেই জানিয়েছেন গর্বিত মা।
সূত্র: গালফ নিউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিক্ষেপ করা পেট্রোল বোমায় পুড়ে যাওয়া এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম এমপির বাড়িঘর পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম।
বিরোধী দলীয় সংসদীয় টিমটি শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে প্রেস ব্রিফিং করার পরিকল্পনা করেছে।
এই টিমের সদস্যদের মধ্যে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি, অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এমপি (চুয়াডাঙ্গা-১) এবং আব্দুল গফুর এমপি (কুষ্টিয়া-২)।
উল্লেখ্য, বুধবার দিবাগত রাত পৌনে ১২টায় নুসরাত তাবাসসুম এমপির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এ সময় ওই বাড়িতে আটজন উপস্থিত ছিলেন, তাদের মধ্যে দুজন আহত হন। দুটি ছাগল মারা যায় এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এই ঘটনার পর দৌলতপুর থানায় নুসরাত তাবাসসুম এমপি বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে এবং ২৫-৩০ জন অজ্ঞাতনামা আসামী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসামিদের মধ্যে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি ও সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহবায়ক মো. রিদয়, কুষ্টিয়া জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলামকে আসামি করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ