০১:৩৫ পি.এম
রাজধানীর খিলগাঁও থানার বাসাবো এলাকায় একটি ঝুট তুলার টিনশেড গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (৩০ আগস্ট) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বেলা ১১টা ৫৮ মিনিটে বাসাবোর ওই ঝুট তুলার গোডাউনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় এবং বেলা ১২টা ৪ মিনিটে সেখানে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিস কর্মীদের দ্রুত পদক্ষেপ ও তৎপরতার মাধ্যমে দুপুর ১২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আরও পড়ুন: ডেপুটি স্পিকার তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান জানালেন
তাত্ক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্ত শেষে আগুন লাগার কারণ এবং আর্থিক ক্ষতির বিষয়টি স্পষ্ট হওয়া যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন