০২:৩৯ পি.এম
নওগাঁয় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)।
বৃহস্পতিবার (১১ জুন) নওগাঁ শহরের কাঁঠালতলী-রাণীরহাট রাস্তার পাশে অবস্থিত পিএমকে’র নওগাঁ শাখা কার্যালয়ে মানবিক চিকিৎসাসেবা কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পিএমকে’র সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো. মাহমুদুল হাসান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার নজরুল ইসলাম, জোনাল অ্যাকাউন্টস অফিসার আলী কদর এবং জোনাল আইটি অফিসার মাসুম বিল্লাহসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীরা।
আরও পড়ুন: ভৈরবে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় আ.লীগ নেতা সুজন গ্রেফতার
ক্যাম্পে আসা রোগীদের জন্য মেডিসিন, চক্ষু, চর্ম ও যৌন এবং গাইনিসহ বিভিন্ন বিষয়ে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসাসেবার শেষে রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ, চোখের ড্রপ ও চশমা বিতরণ করা হয়। দিনব্যাপী এই ক্যাম্পে সেবা প্রদান করেন চক্ষু বিশেষজ্ঞ ডা. সানোয়ার হোসেন এবং গাইনি বিশেষজ্ঞ ডা. নিলুফা ইয়াসমিনসহ অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল।
চিকিৎসা নিতে আসা অঞ্চলগুলোর রোগী, যেমন সান্দিরা গ্রামের আনোয়ারা, আনন্দনগরের রাশেদা ও কাঁঠালতলী পূর্ব পাড়ার মাকসুদুর রহমান জানান, পিএমকে’র এই ক্যাম্প থেকে চিকিৎসা নিয়ে তারা পূর্বে অনেক উপকৃত হয়েছেন। তাই সুচিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ ও চশমা পেয়ে এই অঞ্চলের সাধারণ ও অসহায় মানুষরা দারুণ খুশি।
পিএমকে কর্তৃপক্ষ জানায়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তারা সবসময় সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চেষ্টা করছে এবং ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।
আরও পড়ুন: পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন