১২:১৭ এম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অমন্ত্রী আজ শনিবার শহরের থানা মোড়ে ফরিদপুর নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত নাগরিক সভায় এসব কথা বলেন।
পরে তিনি ফরিদপুরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ফরিদপুরকে বিভাগ ঘোষণা, সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা, পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র নির্মাণ, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের কাজ দ্রুত হাতে নেওয়ার কথা উল্লেখ করেন।
আরও পড়ুন: নিকাহ রেজিস্ট্রারদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সংবাদ সম্মেলনে
তিনি বলেন, সমাজের উন্নয়ন করতে চাঁদাবাজি এবং দুর্নীতি মুক্ত করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মাদককে নির্মূল করতে হবে। মাদক নির্মূল করতে সরকারের মাদকবিরোধী সমাবেশ করে জনগণকে সচেতন করতে হবে।
ফরিদপুর নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ডা. মো. ইলিয়াস মোল্লা, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন