ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

বলিউডে লিঙ্গবৈষম্যের অভিযোগ তুললেন কৃতি শ্যানন


বলিউডে লিঙ্গবৈষম্যের অভিযোগ তুললেন কৃতি শ্যানন

সময়ের সাথে বলিউডে নারীকেন্দ্রিক সিনেমার সংখ্যা বাড়লেও শিল্পে এখনও লিঙ্গবৈষম্য পুরোপুরি দূর হয়নি বলে মন্তব্য করেছেন অভিনেত্রী কৃতি শ্যানন। তিনি প্রকাশ্যে অভিযোগ তুলেছেন যে কাজের পরিবেশে পুরুষ ও নারী শিল্পীদের প্রতি ভিন্ন আচরণ এখনও বিদ্যমান।

একটি সাক্ষাৎকারে কৃতি শ্যানন জানান, মডেলিং, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং অভিনয়- এই সব ক্ষেত্রেই তার অভিজ্ঞতা রয়েছে; তবে বলিউডই তাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তার ভাষায়, ক্যারিয়ার শুরুর সময় বেশিরভাগ চলচ্চিত্রই ছিল নায়ককেন্দ্রিক, যেখানে নায়িকাদের চরিত্র সীমাবদ্ধ ছিল শুধুমাত্র প্রেমিকা হিসেবে। যদিও বর্তমান পরিস্থিতিতে কিছু উন্নতি হয়েছে এবং নারীদের জন্য শক্তিশালী চরিত্র লেখা হচ্ছে, তথাপি বৈষম্য পুরোপুরি দূর হয়নি।

কৃতি শ্যানন অভিযোগ করেছেন যে শুটিং সেটে নিজের চরিত্র বা দৃশ্য নিয়ে প্রশ্ন তুললে সেটি অনেক সময় নেতিবাচকভাবে দেখা হয়। তিনি উল্লেখ করেন যে এই প্রশ্নগুলোর মাধ্যমে তার কাজের প্রতি আগ্রহ ও প্রস্তুতির প্রকাশ ঘটে।

আরও পড়ুন: বিচারকের বিরুদ্ধে প্রেস ব্রিফ: ব্যারিস্টার সারোয়ারকে ২৬ নভেম্বর হাইকোর্টে তলব

তার ভাষায়, একজন নায়িকা যদি চরিত্র নিয়ে প্রশ্ন করেন, তখন অনেকেই মন্তব্য করেন- আবার কত প্রশ্ন হলো। অথচ একই প্রশ্ন যদি একজন পুরুষ অভিনেতা করেন, তাহলে তাকে বলা হয় তিনি খুবই ডেডিকেটেড। তিনি আরও বলেন, একই রকমের মতামত বা বিশ্লেষণ প্রকাশ করলেও পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে তা গুরুত্বের সাথে নেওয়া হয়, কিন্তু নারীদের ক্ষেত্রে অনেক সময় তা উপেক্ষা করা হয়।

শুধু সৃজনশীল সিদ্ধান্তের বিষয় নয়, দৈনন্দিন শুটিং ব্যবস্থাপনাতেও পার্থক্য আছে বলে জানান কৃতি শ্যানন। তার দাবি, অনেক সময় পুরুষ অভিনেতাদের জন্য তুলনামূলকভাবে ভালো ঘর বা গাড়ির ব্যবস্থা করা হয়। যদিও তিনি ব্যক্তিগত ভাবে বলেন যে এসব সুবিধা তার কাছে বড় কথা নয়।

তিনি আরও জানান, সহকারী পরিচালকরা প্রায়শই নারী শিল্পীদের আগে সেটে ডাকেন, কারণ পুরুষ তারকাদের অপেক্ষা করাতে তারা বেশি সংকোচ বোধ করেন। তার মতে, অনেক সময় অজান্তেই পুরুষ শিল্পীদের বেশি গুরুত্ব দেওয়া হয় এবং নারী শিল্পীদের থেকে স্বাভাবিকভাবেই মানিয়ে নেওয়ার প্রত্যাশা করা হয়।

আরও পড়ুন: সাভারে শ্রমিক আন্দোলনে উসকানি ও অর্থায়নের অভিযোগে যুবলীগ নেতা সোহেল গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফিফা বিশ্বকাপ ২০২৬

উনাহির গোলের মাধ্যমে এগিয়ে গেল মরক্কো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১২:৩২ এম


উনাহির গোলের মাধ্যমে এগিয়ে গেল মরক্কো

দ্বিতীয়ার্ধের শুরুতে কাঙ্ক্ষিত গোলের দেখা পেল মরক্কো। আজেদিন উনাহিরের দারুণ ফিনিশে কানাডার বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে উত্তর আফ্রিকার দলটি।

ম্যাচের ৫০তম মিনিটে ফ্রি-কিক থেকে আসে গোলটি। ডান প্রান্তের কর্নার ফ্ল্যাগের কাছ থেকে নেওয়া ফ্রি-কিক পেছনে বাড়িয়ে দেন আশরাফ হাকিমি। সেখানে দৌড়ে এসে বক্সের ঠিক বাইরে থেকে শক্তিশালী শটে বল জড়িয়ে দেন জালের নিচের ডান কোণে উনাহি।

সুন্দর পরিকল্পিত সেট-পিস থেকে করা এই গোলের পর উচ্ছ্বাসে ভাসে মরক্কো শিবির। গোলের কিছু মুহূর্ত আগে দ্বিতীয় হলুদ কার্ড দেখার শঙ্কায় ছিলেন উনাহি। তবে শেষ পর্যন্ত মাঠে থেকেই দলকে গুরুত্বপূর্ণ লিড এনে দেন তিনি।

প্রথমার্ধে বল দখলে পিছিয়ে থাকার পরও ৩টি আক্রমণ করে দুটি লক্ষ্যে রাখে কানাডা। তবে মরক্কো মাত্র একটি আক্রমণ করতে সক্ষম হয় এবং সেটিই লক্ষ্যে ছিলো। তবে দ্বিতীয়ার্ধে মরক্কো নিশ্চিতভাবে এগিয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিসা ফি সম্পর্কে দুঃসংবাদ দিলো অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৪ এম


ভিসা ফি সম্পর্কে দুঃসংবাদ দিলো অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া ভিসা আবেদনকারীদের জন্য ফি বৃদ্ধি কার্যকর করেছে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার (১ জুলাই) থেকেই নতুন ফি কার্যকর হবে।

হালনাগাদ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসার আবেদন ফি বেড়ে ২ হাজার ৫০০ ডলার হয়েছে। ইংরেজি ভাষা শিক্ষা কর্মসূচির শিক্ষার্থীদের জন্য ২ হাজার ০৫০ ডলার হিসেবে নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে, অস্থায়ী গ্র্যাজুয়েট ভিসার আবেদন ফি ৫ হাজার ৭৫০ ডলার করেছে, যা আগের ৪ হাজার ৬০০ ডলারের থেকে বেড়ে গেছে। চলতি বছরের মার্চে একটি ভিসার ফি ২ হাজার ৩০০ ডলার থেকে ৪ হাজার ৬০০ ডলারে বৃদ্ধি করা হয়েছিল।

সংশ্লিষ্টরা বলছেন, এতে অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষার খরচ আরও বৃদ্ধি পাবে। নতুন ফি অনুযায়ী, ভিসা ফি বাবদ প্রায় ২ লাখ ১৫ হাজার টাকা ব্যয় হতে পারে। অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা (সাবক্লাস ৫০০) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রধান ভিসা, যা শিক্ষার্থীদের পূর্ণকালীন কোর্সে তালিকাভুক্ত হয়ে অস্ট্রেলিয়ায় থাকার ও পড়াশোনা করার সুযোগ দেয়। সাধারণত কোর্স শেষ হওয়ার সময় পর্যন্ত (সর্বাধিক ৫ বছর) এই ভিসার মেয়াদ থাকে।

পরিবারভিত্তিক অভিবাসনের ক্ষেত্রে, পার্টনার ভিসার আবেদন ফি ১১ হাজার ৭১০ ডলারে উন্নীত হয়েছে, যা ছিল ৯ হাজার ৩৬৫ ডলার। দক্ষ কর্মীদের জন্য স্কিলস ইন ডিমান্ড ভিসার আবেদন ফি ৪ হাজার ১৫ ডলারে বেড়ে গেছে, আগে যা ছিল ৩ হাজার ২১০ ডলার।

ওয়ার্কিং হলিডে ভিসার আবেদন ফি ৮৪০ ডলারে বৃদ্ধি পেয়েছে, যা পূর্বে ছিল ৬৭০ ডলার।

বিশেষভাবে, কয়েকটি প্রশাসনিক ও পুনরাগমন সংক্রান্ত ভিসার ফিতে সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে। ব্রিজিং ভিসা বি-এর আবেদন ফি ১৯০ ডলার থেকে বেড়ে ৫৭৫ ডলার হয়েছে, যা প্রায় ২০৩ শতাংশ বৃদ্ধি। রেসিডেন্ট রিটার্ন ভিসার আবেদন ফি ১ হাজার ৪৭৫ ডলারে উন্নীত হয়েছে, যা ছিল ৪৯০ ডলার। নিউজিল্যান্ডের নাগরিকদের পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত বিশেষ ভিসার আবেদন ফি বেড়ে ১ হাজার ৩৩০ ডলার হয়েছে, যা আগে ছিল ৪৪৫ ডলার।

এছাড়া, দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম আয়ের সীমাও বৃদ্ধি করা হয়েছে। অস্থায়ী দক্ষ অভিবাসন আয়ের সীমা (TSMIT) এবং কোর স্কিলস ইনকাম থ্রেশহোল্ড (CSIT) বছরে ৭৯ হাজার ৪২৩ ডলারে নির্ধারণ করা হয়েছে। বিশেষজ্ঞ দক্ষতা ধারার (Specialist Skills Pathway) ক্ষেত্রে ন্যূনতম বার্ষিক আয় ১ লাখ ৪৬ হাজার ৫৭৬ ডলার নির্ধারণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ হাজারে আর্জেন্টিনার পতাকার আদলে গাছ রাঙালেন ভক্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১২:৪০ এম


১০ হাজারে আর্জেন্টিনার পতাকার আদলে গাছ রাঙালেন ভক্ত

বিশ্বকাপকে সামনে রেখে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে, ভক্তরা দীর্ঘ পতাকা বানানো, শত শত কিলোমিটার ভ্রমণ অথবা ব্যতিক্রমী সাজসজ্জার মতো নানা কাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদমাধ্যমে প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এবার আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে একটি বটগাছ রাঙানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তরঙ্গ সৃষ্টি করেছে।

গাছটিকে আর্জেন্টিনার পতাকার আদলে রাঙানোর কারণ জানতে চাইলে ভক্তটি বলেন, "২০২২ সালে সাজিয়েছিলাম। এবার ২০২৬ সালে খেলা। এবারও সাজিয়েছি আমরা। সবাই মিলে এটা করেছি। যুবক-মুরুব্বি মিলে এটা করেছি।"

আরেকটি প্রশ্নের জবাবে তিনি জানান, গাছটিকে আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে সাজাতে তাদের প্রায় ১০ হাজার টাকা খরচ পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালুকায় ঝুট ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, এলাকায় আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৩ এম


ভালুকায় ঝুট ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, এলাকায় আতঙ্ক

ময়মনসিংহের ভালুকায় একটি কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দিনভর উত্তেজনা বিরাজ করেছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

শনিবার (৪ জুলাই) উপজেলার জামিরদিয়া এলাকায় এসকিউ গ্রুপের কালার মাস্টার কারখানাকে কেন্দ্র করে এই উত্তেজনা সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানাচ্ছে, কারখানাটির ঝুট ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে বহিষ্কৃত উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলমের মালিকানাধীন এইচআরকেএম এন্টারপ্রাইজের কারখানা থেকে ঝুটের মালামাল বের করতে গেলে প্রতিপক্ষের বাধার মুখে পড়েন।

এই সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ এবং শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, তারা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে চান। তবে কালার মাস্টার কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের কারণে প্রায়ই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়, যা ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি করছে।

মোর্শেদ আলম দাবি করেছেন, তাঁর উদ্যোগে এবং তাঁদের অধিকাংশ জমিতে এসকিউ গ্রুপের কালার মাস্টার কারখানাটি প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার শুরু থেকে তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠান এইচআরকেএম এন্টারপ্রাইজের মাধ্যমে প্রায় ২২ বছর ধরে কারখানার ঝুট ব্যবসা পরিচালনা করে আসছেন।

তিনি অভিযোগ করেন, গত নির্বাচনের পর থেকে প্রতিপক্ষ তাঁর ব্যবসা দখলের চেষ্টা করছে। একই ধারাবাহিকতায় শনিবারও তাঁর ব্যবসায়িক কার্যক্রমে বাধা দেওয়া হয়েছে, যার ফলে তিনি কারখানা থেকে ঝুটের মালামাল বের করতে পারেননি।

অন্যদিকে খোকা মিয়া উল্লেখ করেছেন, আগে মোর্শেদ আলামের নামে ওয়ার্ক অর্ডার থাকলেও বর্তমানে তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স কেএএস আর এন্টারপ্রাইজের নামে কারখানার ঝুট ব্যবসার ওয়ার্ক অর্ডার রয়েছে।

সেই অনুযায়ী গেটপাস নিয়ে তাঁরা মালামাল বের করছেন।

শিল্প পুলিশের পুলিশ সুপার আনসার উদ্দিন জানিয়েছেন, সকালে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু পরে আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে বর্তমানে পরিবেশন স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%