০৮:৪১ পি.এম
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে ৬ কেজি ৯৬৮ গ্রাম সোনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ ঘটনায় সোনা পাচারের অভিযোগে মো. রবিউল ইসলাম (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে দর্শনা উপজেলার পারকেষ্টপুর সীমান্ত এলাকায় এ অভিযান চালায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)।
আরও পড়ুন: হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে জনস্রোত, ‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠিত
বিজিবি জানায়, পারকেষ্টপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা ভারতে পাচারের চেষ্টা হতে পারে বলে গোপন সংবাদ পায় বিজিবি।
অবশ্যই ওই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ৭৮-এর কাছে গোপনে অবস্থান নেয়।
একপর্যায়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় রবিউল ইসলাম নামের সন্দেহভাজন এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করা হয়।
এ সময়ে তার কাছ থেকে বিভিন্ন আকারের ৩৯টি সোনার পিস উদ্ধার করা হয়।
আরও পড়ুন: টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা জব্দ
উদ্ধার হওয়া সোনার মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।
আটক ব্যক্তির কাছ থেকে একটি ব্যবহৃত মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১৪০ টাকা জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল ইসলাম স্বীকার করেছেন, ভারতে পাচারের উদ্দেশ্যে তিনি সোনাগুলো বহন করছিলেন।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) জানায়, আটক রবিউল ইসলাম ও জব্দ করা মোটরসাইকেল দর্শনা থানায় হস্তান্তর এবং উদ্ধার হওয়া সোনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: ছাত্রলীগ সভাপতিকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৭ জন আটক
বিজিবি আরো জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও সোনা পাচার প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন