০২:৫৩ পি.এম
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীর রসুলপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে, পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬ পিচ ইয়াবা সহ তমাল জমাদ্দার নামের একজনকে গ্রেফতার করেছে শশীভুষন থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানাযায়, শশীভূষণ থানায় কর্মরত এসআই (নিঃ) সঙ্গীয় অফিসার ফোর্স সহ গত ১৬ আগষ্ট রবিবার রাতে গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করার সময় রাত ১২ ঘটিকার সময় শশীভূষন থানাধীন রসুলপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডস্থ কলমীর মোড়ের পশ্চিম পাশে কাশেম সর্দারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রির সময় মোঃ তমাল জমাদ্দার (৫৪), পিতা-মৃত আবুল হাসানাত জমাদ্দার, সাং-উত্তর চর কলমী ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড, বাবুর হাট এলাকা, থানা-দক্ষিন আইচা, ৬ (ছয়) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী মোঃ তমাল জমাদ্দার স্বীকার করেন যে, তিনি অন্য থানা এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাইকারী মূল্যে ক্রয় করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থানে মাদক সেবীদের নিকট অবৈধভাবে বিক্রয় করে আসছিলেন। এর আগেও এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো ৪ টি মামলা রয়েছে বলে তিনি শিকার করেন।
আরও পড়ুন: শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
শশীভুষন থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা শিকার করে বলেন, মাদককারবারি তমাল কে আটক করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। জনগণের স্বার্থে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন