০৩:৪৩ পি.এম
ময়মনসিংহে, ভালুকায় ৪০ লিটার দেশীয় মদসহ মো. বাবুল শেখ (৪০) নামের একজন কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে শুক্রবার (১৯ জুন) মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল বৃহস্পতিবার মাসজিদ মার্কেট থেকে মো. বাবুল শেখকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ধামশুর পশ্চিমপাড়ার মুনসুর আলীর ছেলে।
আরও পড়ুন: রংপুরে জাতীয় সমবায় দিবসে শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়ীকে ক্রেস্ট প্রদান
থানা সূত্রে জানা যায়, গোপন সাংবাদের ভিত্তিতে উপজেলার হাজির বাজার মসজিদ মার্কেটে মাদক বিক্রির খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ অভিযানে নামে এবং স্থানীয়দের সহায়তা নিয়ে মাদককারবারি মো. বাবুল শেখকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৪০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
এছাড়া, পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইদুর নামের অপর এক কারবারি পালিয়ে যান।
ভালুকা মডেল থানার এসআই মোশারফ হোসেন জানান, তিনি দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদকের কারবার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নাটোরে এমপি আব্দুল আজিজের সমাবেশস্থলে উদ্ধার বোমা সদৃশ বস্তু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
