০২:৫৮ পি.এম
সরকারের উদ্যোগে স্থানীয় সরকার বিভাগের সব প্রতিষ্ঠানে আধুনিক ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করবে।
এই লক্ষ্যে ফেস রিকগনিশন, ফিঙ্গারপ্রিন্ট এবং ক্লাউডভিত্তিক অনলাইন ড্যাশবোর্ড সমৃদ্ধ ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে দেশের সব সিটি কর্পোরেশনের প্রশাসক, পৌরসভার মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের।
সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়েছে।
আরও পড়ুন: জলবায়ু সংকটের জন্য দায়ী নয় যারা, তাদের ঋণ নিতে বাধ্য করা যাবে না: খলিলুর রহমান
চিঠিতে উল্লেখ করা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের আলোকে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল কর্মকর্তা-কর্মচারীর আধুনিক ডিজিটাল হাজিরা ব্যবস্থাপনায় নিবন্ধন সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নতুন এই হাজিরা ব্যবস্থায় ফেস রিকগনিশন এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি শনাক্ত করা হবে। পাশাপাশি, ক্লাউডভিত্তিক অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে হাজিরার তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
সরকার আশা করছে, এতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধি পাবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মাহমুদুর রহমানের বক্তব্যের ৩০ মিনিটের মধ্যে জাহাঙ্গীর গেটের বিলবোর্ড থেকে হাসিনার ছবি অপসারিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন