০৮:১৪ পি.এম
ইয়েমেনের হুথিরা সৌদি আরবের মক্কা ও মদিনা অঞ্চলের দুটি শহরের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মদিনা অঞ্চলের উপকূলবর্তী শহর ইয়ানবু এবং মক্কার পাহাড়ি শহর তায়েফের দিকে আসা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি কর্তৃপক্ষের দ্বারা প্রতিহত করা হয়েছে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, হুথি মিলিশিয়াদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তায়েফ ও ইয়ানবু শহরের দিকে যাচ্ছিল, এবং সেগুলো সফলভাবে প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। তবে, এই ঘটনার ফলে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি জোট।
আরও পড়ুন: পাকিস্তানে সরকারের বিরুদ্ধে আন্দোলনে জেইউআই-এফের সমর্থন চায় পিটিআই
এটি সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলার প্রেক্ষাপটে ঘটেছে, যেখানে হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়ে চলেছে।
২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের পশ্চিমা-সমর্থিত ‘সরকারি বাহিনীকে’ সমর্থন দিয়ে ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে। অপরদিকে, ২০১৪ সাল থেকে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা ও দেশের আরও কয়েকটি অঞ্চল নিয়ন্ত্রণ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন