০১:৩৫ পি.এম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির ভরাডুবি ঘটেছে। প্রেসিডেন্ট ট্রাম্প পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছেন। ইতোমধ্যে ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র হামলার পরিকল্পনা করছে বলে যে খবর এসেছে, সে বিষয়ে তিনি কথা বলেছেন।
ফক্স নিউজের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমাদের বড় কিছু করতে হবে।’ তিনি উল্লেখ করেন, এতে ‘একটি বড় ধরনের আঘাত’ অন্তর্ভুক্ত থাকতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘তাদের কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না।’ এরপর তিনি স্বীকার করেন যে, জ্বালানির মূল্যবৃদ্ধি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য নেতিবাচক প্রভাব ফেলেছে। ট্রাম্পের ভাষায়, জ্বালানির জন্য বেশি অর্থ পরিশোধ করতে হওয়ায় মানুষ ‘এটি পছন্দ করেনি’।
আরও পড়ুন: গাজায় ইসরাইলি হামলা অব্যাহত, জিসিসি মহাসচিবের নিন্দা
সাক্ষাৎকারের এক পর্যায়ে ট্রাম্প জানান, তিনি এই ফলাফলকে তার প্রেসিডেন্ট পদের জন্য কোনো ধাক্কা বলে মনে করেন না। যদিও তার দল ইতোমধ্যে কংগ্রেসের উভয় কক্ষেই নিয়ন্ত্রণ হারিয়েছে।
তিনি বলেন, ডেমোক্র্যাটরা বহু বছর ধরে এমন একটি বড় জয়ের অপেক্ষায় ছিল এবং অবশেষে তারা তা অর্জন করেছে। এরপর তিনি তাদের ‘ভালো কাজ’ করার জন্য অভিনন্দন জানান।
এ সময় ট্রাম্প গত দুই বছরের অর্জনগুলোও তুলে ধরেন; বিশেষ করে অর্থনীতিকে শক্তিশালী করা এবং দক্ষিণ সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করাকে তিনি তার প্রধান সাফল্য হিসেবে উল্লেখ করেন।
সূত্র: বিবিসি
আরও পড়ুন: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রথম চীন সফরে এপেক সম্মেলনে যোগ দিচ্ছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন