০১:১৮ এম
ঢাকার সাভারে রাতের অন্ধকারে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মশাল মিছিলকে ছত্রভঙ্গ করে পুলিশ ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এ সময় গ্রেফতারদের কাছ থেকে জব্দ করা হয়েছে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল এবং তিনটি মোটরসাইকেল।
শনিবার (১ আগস্ট) দুপুরে এই ঘটনার নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজারের সালেহপুর ব্রিজের নিকট টিমটেক্স গার্মেন্টসের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় ৮০ থেকে ৯০ জন নেতাকর্মী মশাল মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা পালানোর চেষ্টা করে কিন্তু পুলিশ তাদের ধাওয়া করে ৯ জনকে আটক করে।
আরও পড়ুন: বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী আইনে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গ্রেফতারকৃতদের মধ্যে রাকিব শিকদার (২৩), মহিবুল্লাহ আল সাব্বির (৩১), ইকবাল (৪০), সামিউল ইসলাম (১৯), শফিকুল ইসলাম খান ইদ্রিস (৩০), রিপন (৩০), ইব্রাহিম (৪৫), ওয়ালিউর রহমান শিবলী (৪০) এবং রমজান (৩০) রয়েছেন।
অভিযানের সময় পুলিশ জানায়, গ্রেফতারদের কাছ থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, "মশাল মিছিলের সময় নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। দুপুরের দিকে তাদের তিন দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।"
এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এছাড়া ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
আরও পড়ুন: কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে ৪২ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন