প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং ভবিষ্যতে স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সুনামগঞ্জ জেলা শাখা।
শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় সুনামগঞ্জ মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মো. শামস উদ্দিন।
তিনি বলেন, “শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে অতীতের মতো আর যেন কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, সে জন্য অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।”
তিনি আরও বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং ভবিষ্যতে স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই।”
এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. আব্দুল্লাহ, নায়েবে আমির মমতাজুল হাসান আবেদ, জেলা অফিস সেক্রেটারি নুরুল ইসলাম এবং পৌর জামায়াতের আমির আব্দুস সাত্তার মামুন। এছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে অবিলম্বে জুলাই সনদ কার্যকর করা জরুরি। তারা দ্রুত এ সনদ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন