ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সদরপুরে রাতের আঁধারে দাপিয়ে বেড়াচ্ছে রেজিস্ট্রেশনবিহীন ডাম্পট্রাক, ঝুঁকিতে সড়ক-জনজীবন


সদরপুরে রাতের আঁধারে দাপিয়ে বেড়াচ্ছে রেজিস্ট্রেশনবিহীন ডাম্পট্রাক, ঝুঁকিতে সড়ক-জনজীবন

রাতের অন্ধকারে ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন সড়কে বেড়ে ওঠে বালু ও মাটিবাহী ডাম্পট্রাকের চলাচল। অধিকাংশ ট্রাকের বৈধ রেজিস্ট্রেশন নেই। অতিরিক্ত ভার ও বেপরোয়া গতির কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দুর্ঘটনার শঙ্কা বাড়ছে। ট্রাক থেকে ছড়িয়ে পড়া ধুলাবালিতে দুর্ভোগে পড়ছেন সড়কের আশপাশের বাসিন্দারাও।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় আড়িয়াল খাঁ নদীর তীরে গড়ে ওঠা কয়েকটি বালুর বেড থেকে এসব ট্রাকে বালু পরিবহন করা হচ্ছে। রাতের সময় ট্রাকের সংখ্যা ও চলাচল উভয়ই বৃদ্ধি পায়। চন্দ্রপাড়া থেকে আকোটেরচর ইউনিয়নের বিভিন্ন সড়ক ব্যবহার করে বালু ও মাটি নিয়ে যাতায়াত করে এসব ভারী যানবাহন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে একই সড়কে ভারী ডাম্পট্রাক চলাচলের ফলে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। কোথাও কোথাও বড় গর্ত তৈরি হয়েছে। রাতের বেলায় দ্রুত গতিতে ট্রাক চলাচলের কারণে সাধারণ পথচারী ও অন্যান্য যানবাহনের চালকদের দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

আরও পড়ুন: ১ ডিসেম্বর ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

এছাড়া, বালু পরিবহনের সময় ট্রাক থেকে উড়তে থাকা ধুলা আশপাশের বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ছে। ঘরবাড়ি, গাছপালা ও সড়কের ওপর ধুলার স্তর জমছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

চন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা জাহিদ হোসেন সজল বলেন, ‘এভাবে আর কতদিন এলাকার মানুষ ভোগান্তি সহ্য করবে? প্রতিদিন ভারী ট্রাক চলাচলে সড়ক নষ্ট হচ্ছে। বাড়িঘর ধুলায় ভরে যাচ্ছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এসব দেখার যেন কেউ নেই। মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।’

আকোটেরচর ইউনিয়নের কাজীডাঙ্গী গ্রামের বাসিন্দা রায়হান বলেন, ‘আকোটেরচরের পদ্মা নদীর পাড়েও কয়েকটি বালুর বেড রয়েছে। সেখান থেকেও ডাম্পট্রাকে বালু পরিবহন করা হয়। এসব ট্রাকের অনেকগুলোরই রেজিস্ট্রেশন নেই বলে অভিযোগ রয়েছে। প্রশাসনের উচিত দ্রুত অভিযান চালিয়ে অবৈধ যানবাহনের চলাচল বন্ধ করা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক রেজিস্ট্রেশনবিহীন ডাম্পট্রাকের চালক বলেন, ‘গাড়ির কাগজপত্র আছে কিনা, তা মালিক জানেন। আমরা শুধু গাড়ি চালাই। এই সড়কে গাড়ি চালাতে কখনো কেউ বাধা দেয়নি।’

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চন্দ্রপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বোরহান উদ্দিন মোল্যা বলেন, ‘রেজিস্ট্রেশনবিহীন ডাম্পট্রাকের বিরুদ্ধে মাঝেমধ্যেই অভিযান চালানো হচ্ছে। এসব ট্রাক আটক করে মামলা দেওয়া হচ্ছে।’

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ বলেন, ‘রেজিস্ট্রেশনবিহীন ডাম্পট্রাকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের যানবাহন আটক করা হচ্ছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে সোনার দাম কমানোর ঘোষণা করেছে জুয়েলার্স অ্যাসোসিয়েশন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০২ এম


বাংলাদেশে সোনার দাম কমানোর ঘোষণা করেছে জুয়েলার্স অ্যাসোসিয়েশন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, দেশের বাজারে সোনার গহনার দাম কমানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম হ্রাস পাওয়ার ফলে এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দাম কমানোর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন কর্তৃক সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%