ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

ভারতের শহরে শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, চাপে মোদি


ভারতের শহরে শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, চাপে মোদি

প্রশ্নপত্র ফাঁসের প্রতিকার, শিক্ষাব্যবস্থায় সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতে তরুণদের আন্দোলন তীব্র আকারে বৃদ্ধি পেয়েছে।

রাজধানী দিল্লি থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে।

সোমবার (২০ জুলাই) পার্লামেন্ট অভিমুখে মিছিল ঠেকাতে পুলিশের লাঠিপেটা, টিয়ারশেল ও ধরপাকড়ের পর আন্দোলনের গতি আরও বাড়াতে থাকে।

আরও পড়ুন: জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল, সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী

সোমবার দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া ‘চলো সংসদ’ কর্মসূচিতে হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ অংশ নিয়েছিলেন। বিক্ষোভকারীরা পার্লামেন্টের দিকে এগোতে চাইলে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ফলে বহু আন্দোলনকারী আহত হন এবং শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। একই দিনে আন্দোলনের প্রতি সংহতি জানাতে মুম্বাই, বেঙ্গালুরু ও গোয়ায় রাস্তায় নামেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (২১ জুলাই) আন্দোলনের পরিধি আরও বিস্তৃত হয় এবং কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যায় প্রাঙ্গণে শিক্ষার্থীরা প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন, যেখানে পরে চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করেন। এ ছাড়া হায়দরাবাদ, ইন্দোর, দেরাদুন ও লাদাখেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভারতের বাইরে লন্ডনসহ একাধিক আন্তর্জাতিক শহরে প্রবাসী শিক্ষার্থী ও ভারতীয়রা আন্দোলনের সমর্থনে প্রচ্ছদ ব্যানার নিয়ে সমবেত হন।

বুধবার (২২ জুলাই) নতুন নতুন শহরে আন্দোলন ছড়িয়ে পড়ে। পাটনায় শিক্ষার্থীদের মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারশেল ব্যবহার করে। বেঙ্গালুরুতে ক্ষমতাসীন বিজেপির কার্যালয়ের সামনে বিক্ষোভ করার সময় বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে আটক করা হয়। এ ছাড়া মুম্বাই, চেন্নাই, হায়দরাবাদ ও সুরাটে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বিভিন্ন ছাত্র সংগঠন, বিরোধী রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে।

আরও পড়ুন: সরকার ৪৪ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসরকারি খাতে হস্তান্তরের পরিকল্পনা করছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে আটক ভুয়া পরিচয়ে প্রতারণাকারী মোশাররফ হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ জিয়াউর রহমান

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১০:৫৯ পি.এম


দিনাজপুরে আটক ভুয়া পরিচয়ে প্রতারণাকারী মোশাররফ হোসেন

দিনাজপুরে, কখনো প্রশাসন আবার কখনো পুলিশ ক্যাডারের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে তরুণীদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে মোশাররফ হোসেন নামের এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকালে দিনাজপুর শহরের কালুর মোড় এলাকার একটি ছাত্রাবাস থেকে শিক্ষার্থীরা তাকে ধরে পুলিশে সোপর্দ করেন। অভিযুক্ত মোশাররফের বাড়ি চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের নওখৈর গ্রামে। শিক্ষকদের তৎপরতায় ভুয়া কর্মকর্তার আসল রূপ বেরিয়ে আসে।

অভিযোগ রয়েছে, মোশাররফ নিজেকে ছিয়াচল্লিশতম বিসিএসে প্রশাসন ক্যাডার, সাতাশতম বিসিএসে পররাষ্ট্র এবং ঊনপঞ্চাশতম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বলে দাবি করতেন। নামীদামি ব্র্যান্ডের পোশাক পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে তিনি তরুণীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। ছাত্রাবাসে ওঠার পর তার আচরণ নিয়ে সন্দহ তৈরি হলে শিক্ষার্থীরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি নিজেকে কেবল এসএসসি পাস বলে স্বীকার করেন এবং তার প্রতারণার নানা তথ্য প্রকাশ পায়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটকের খবর পেয়ে রাঙামাটি থেকে এক তরুণী এবং নীলফামারী থেকে এক অভিভাবক দিনাজপুরে ছুটে এসেছেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন সময়ে তার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা লেনদেনের প্রমাণ মিলেছে। রাঙামাটি থেকে আসা ভুক্তভোগী তরুণী জানান, সমস্যা সমাধানের নাম করে মোশাররফ তার কাছ থেকে ১২ লাখ টাকা হাতিয়ে নেন এবং পরে টাকা ফেরত দিতে অস্বীকার করেন।

এ ঘটনায় ইতোমধ্যেই কক্সবাজার থানায় তার বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূরনবী জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে। ভুক্তভোগী অন্যান্যদের অভিযোগগুলো গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাল্কহেড ডুবে সাগরে ভাসতে থাকা ৪ শ্রমিককে ৯৯৯ কলের পর উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১১:০২ পি.এম


বাল্কহেড ডুবে সাগরে ভাসতে থাকা ৪ শ্রমিককে ৯৯৯ কলের পর উদ্ধার

বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের কারণে ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলস্বরূপ, চারজন শ্রমিক অর্ধডুবন্ত বাল্কহেড নিয়ে সাগরে ভাসছিলেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে দ্রুততম সময়ে তাদের উদ্ধার করে কোস্টগার্ড।

বুধবার (২২ জুলাই) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ১০টা ১১ মিনিটের দিকে সন্দ্বীপ কুমিরা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে রনি নামে একজন শ্রমিক ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন। ফোনে তিনি জানান যে, তারা চারজন একটি পাথরবোঝাই বাল্কহেডযোগে সিলেট থেকে কক্সবাজার যাচ্ছিলেন। পাথরের ভার নিয়ে সন্দ্বীপ পার হয়ে যাওয়ার পর বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের কারণে বাল্কহেডের ভেতর পানি ঢুকতে শুরু করে এবং পানিতে ডুবে ইঞ্জিন বিকল হয়ে যায়।

আনোয়ার সাত্তার আরও বলেন, তারা চারজন শ্রমিক বিকল অর্ধডুবন্ত বাল্কহেড নিয়ে সাগরে ভাসছিলেন। ৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধার করার জন্য কোস্টগার্ড কন্ট্রোলরুমে জানানো হয়।

তিনি জানান, সংবাদ পেয়ে সন্দ্বীপ কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল সন্দ্বীপ থেকে প্রায় সাড়ে ৯ কিলোমিটার (৫ নটিক্যাল মাইল) দূরে গভীর সমুদ্র এলাকা থেকে ভাসমান অবস্থায় চার শ্রমিককে উদ্ধার করে।

পরে উদ্ধারকৃত শ্রমিকদের নিরাপদ স্থানে নিয়ে তাদের মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়। তিনি উল্লেখ করেন, পাথরবোঝাই বাল্কহেডটি সাগরে ডুবে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শন করলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শন করলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির

নারায়ণগঞ্জের জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির। বুধবার (২২ জুলাই ২০২৬) স্মৃতিস্তম্ভের সার্বিক অবস্থা, সংরক্ষণ কার্যক্রম এবং পরিবেশ পর্যালোচনার উদ্দেশ্যে তিনি এ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক স্মৃতিস্তম্ভের সংরক্ষণ, সৌন্দর্যবর্ধন এবং সংশ্লিষ্ট কার্যক্রম আরও গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি স্মৃতিস্তম্ভের মর্যাদা ও ঐতিহাসিক গুরুত্ব অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিবর্গ, শহিদ পরিবারের সদস্যবৃন্দ এবং জেলার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শন শেষে উপস্থিত অতিথিরা জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্মৃতিস্তম্ভের সার্বিক উন্নয়ন ও সংরক্ষণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


নারায়ণগঞ্জ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আজীবন সদস্য আলহাজ অ্যাডভোকেট আবুল কালাম। সভায় সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নবী হোসেন।

এ ছাড়া সভায় বিদ্যোৎসাহী সদস্য রহিমা শরীফ মায়া, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ডা. ফজলুল হক, সদস্য আবুল কাওসার আশা এবং আমিনুল ইসলাম মিঠুসহ গভর্নিং বডির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%