০৪:১৯ পি.এম
চিরিরবন্দর ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, চিরিরবন্দর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক এবং এক সময়ের তারকা ফুটবলার মোঃ মোয়াজ্জেম হোসেন শাহ্ গত ১৮ অক্টোবর বিকাল সাড়ে ৪ ঘটিকায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও পুত্র সন্তান রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা ১৯ অক্টোবর সোমবার সকাল ১০টায় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, তিনি ৭ ভাইয়ের মধ্যে ৪ জনই আশি ও নব্বই দশকের কৃতি ফুটবলার ছিলেন।
মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি, যিনি জাতীয় সংসদের হুইপ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চিরিরবন্দর ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোরশেদ উল আলমসহ সাবেক কৃতি খেলোয়াড়গণ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
আরও পড়ুন: আজকের খেলা: ১২ নভেম্বর ২০২৬
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন