০৪:২০ পি.এম
ফ্রান্সে চলমান বিক্ষোভের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার পর স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে পদত্যাগের প্রস্তাব করেছিলেন। তবে, প্রেসিডেন্ট এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান সোমবার (১৯ অক্টোবর) এই তথ্য প্রকাশ করেছে।
এতে ধারণা করা হচ্ছে, সংকটের আরও অবনতি ঘটার পেছনে ‘পূর্বাভাস ও গোয়েন্দা তথ্যের ক্ষেত্রে ব্যর্থতা’ একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল।
আরও পড়ুন: গাজার নাসের হাসপাতালে ইসরাইলি হামলায় নিহত ৪ ফিলিস্তিনি
এলিসি প্যালেস জানায়, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে কমান্ডের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে নুনেজকে তার পদে বহাল থাকার নির্দেশ দিয়েছেন ম্যাক্রোঁ। পাশাপাশি, লুটপাটকারীদের মোকাবিলায় দ্রুত নতুন কৌশল প্রণয়নের জন্যও নির্দেশনা প্রদান করেছেন তিনি।
সংকট নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে নিরাপত্তা বাহিনীর জন্য ‘নতুন কর্মপদ্ধতি’ নির্ধারণের জন্য মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন ম্যাক্রোঁ।
শনিবার ছিল সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে সহিংস দিনগুলোর একটি। ওইদিন সারা দেশের বিভিন্ন শহরে সরকারি ভবন জ্বালিয়ে দেওয়া হয়, শত শত দোকানপাট ধ্বংস ও লুটপাট করা হয় এবং অন্তত ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়।
সোমবার এক টেলিভিশন সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজ স্বীকার করেছেন যে, বিক্ষোভ চলাকালে কিছু শহরে পুলিশ ‘নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল’।
আরও পড়ুন: কানাডা কেন অভিবাসনকে গুরুত্ব দিচ্ছে, তিন বছরে ৩৮০০০০ অভিবাসী গ্রহণের লক্ষ্য
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন