ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

ক্যাটাগরি বিভাগ ও জেলা থেকে পরিচালক হলেন যারা


ক্যাটাগরি বিভাগ ও জেলা থেকে পরিচালক হলেন যারা

বিসিবি নির্বাচনের ফলাফল একনজরে দেখা যাক।

ক্যাটাগরি ১ (১০ জন):

ঢাকা বিভাগ থেকে দুইজন পরিচালক নির্বাচিত হয়েছেন। তারা হলেন সাইদ বিন জামান সৌরভ এবং এস.এম আব্দুল্লাহ আল ফুয়াদ।

আরও পড়ুন: ফের্মিনের জোড়া গোলে বার্সেলোনা ২-১ গোলে মাদ্রিদকে পরাজিত করেছে

সিলেট বিভাগ থেকে একজন পরিচালক নির্বাচিত হয়েছেন, তিনি হলেন আব্দুল কাইয়ুম চৌধুরী।

চট্টগ্রাম বিভাগ আবারও দুইজন পরিচালক নির্বাচিত করেছেন। তারা হচ্ছেন মিনহাজুল আবেদীন নান্নু এবং মঈন উদ্দিন চৌধুরী কামরু।

খুলনা বিভাগে দুইজন পরিচালক নির্বাচিত হয়েছেন, তাদের নাম শান্তনু ইসলাম সুমিত এবং শফিকুল আলম।

বরিশাল বিভাগের একজন পরিচালক নির্বাচিত হয়েছেন, তার নাম মিজানুর রহমান।

আরও পড়ুন: টেকনাফে ডাকাত সানাউল্লাহর ঘরে উদ্ধার হলো দুই পিস্তল ও চার রাউন্ড গুলি

রাজশাহী বিভাগ থেকে একজন পরিচালক হচ্ছেন মীর শাকরুল আলম সীমান্ত।

রংপুর বিভাগে একজন পরিচালক নির্বাচিত হয়েছেন, তিনি হলেন মির্জা ফয়সল আমীন।

ক্যাটাগরি ২ (১২ জন) - (ব্র্যাকেটে প্রাপ্ত ভোটের সংখ্যা):

তামিম ইকবাল ৭৩ ভোট পেয়েছেন।

আরও পড়ুন: ছাত্রলীগ সভাপতিকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৭ জন আটক

সাঈদ ইব্রাহিম আহমেদ পেয়েছেন ৭২ ভোট।

ইসরাফিল খসরু- ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

মাসুদুজ্জামান ৭০ ভোট পেয়ে নির্বাচিত হন।

ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক ৬৮ ভোট পান।

আরও পড়ুন: ইউল্যাব স্কলার্সের জয়রথ থামাল, ৮ উইকেটে জয় নিশ্চিত

ফাহিম সিনহা নির্বাচনে ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

শানিয়ান তানিম পেয়েছেন ৬৬ ভোট।

সাকিফ আহমেদ সালাম ৬৫ ভোট পান।

আসিফ রব্বানি ৬৪ ভোট পেয়েছেন।

আরও পড়ুন: চোটের কারণে দুই মাস মাঠের বাইরে নয়ার

মির্জা ইয়াসির আব্বাস ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন।

রফিকুল ইসলাম বাবু ৫৩ ভোট পান।

প্রফেসর ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ক্যাটাগরি ৩ (১ জন) - সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

উল্লেখ্য যে, গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডটি ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি করে অ্যাডহক কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এবার নির্বাচনে বিজয়ী হয়ে পাকাপাকিভাবে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ারে বসলো সাবেক এই অধিনায়ক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষিকাকে হত্যা, গ্রেপ্তার দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৮:০৮ পি.এম


১৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষিকাকে হত্যা, গ্রেপ্তার দম্পতি

ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গের এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার তিন দিন পর চাঞ্চল্যকর তথ্য পুলিশ জানিয়েছে। তদন্তে জানা গেছে, অধ্যাপককে হত্যার উদ্দেশ্যে তারা প্রায় ১৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে এসে পরিকল্পনা অনুযায়ী এই হত্যাকাণ্ড ঘটায়।

রোববার (৭ জুন) একটি প্রতিবেদনে এনডিটিভি এ তথ্য জানায়।

নিহত অধ্যাপিকার নাম দেবস্মিতা পাল। তিনি দিল্লির শিবাজি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন।

বুধবার (৩ জুন) পূর্ব দিল্লির বাসুধারা এনক্লেভের সত্যম অ্যাপার্টমেন্টে তার ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই ধারাবাহিক অভিযান চালিয়ে পুলিশ পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে রামপ্রসাদ দাস ও বংশ্রী দাস নামে দম্পতিকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের অপ্রাপ্তবয়স্ক ছেলেকেও আটক করা হয়েছে। তাদের আদালতে হাজির করা হবে এবং পরবর্তী তদন্তের জন্য দিল্লিতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ট্রানজিট রিমান্ড চাওয়া হতে পারে।

তদন্ত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা মুখোশ পরে একটি ক্যাবে করে ঘটনাস্থলে এসেছিল এবং সিসিটিভিতে তাদের প্রবেশ ধরা পড়েছে। তারা সিঁড়ি দিয়ে ষষ্ঠ তলায় উঠে ভুক্তভোগীর ফ্ল্যাটে প্রবেশ করে এবং সঙ্গে আনা অস্ত্র দিয়ে ওই শিক্ষককে হত্যা করে। সন্দেহ এড়াতে তারা তাদের নাবালক ছেলেকে সাথে নিয়ে আসে।

কর্মকর্তারা জানান, তারা বন্ধুত্বপূর্ণভাবে বাড়িতে প্রবেশ করে।

ঘটনার প্রায় ৩০ মিনিট পর তারা পোশাক পরিবর্তন করে নিচে অপেক্ষমাণ ক্যাবে করে পালিয়ে যায়। ওই হাউজিং কমপ্লেক্সে আসা ২০০ জনের মধ্য থেকে অন্তত ১৩ জন সন্দেহভাজনকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের সাতটি দল চারটি রাজ্যে অভিযান চালিয়ে শত শত লোককে জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের শনাক্ত করা হয়।

পুলিশের দাবি, নিহত অধ্যাপকের পশ্চিমবঙ্গে একটি মূল্যবান সম্পত্তি ছিল। আর সেই বাড়ির ভাড়াটিয়া ছিলেন অভিযুক্তরা এবং তারা সেটি দখল নেওয়ার চেষ্টা করছিল। তবে ওই শিক্ষক তাদের বাড়ি ছাড়ার জন্য চাপ দিচ্ছিলেন। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, এই কারণেই দম্পতিটি ভুক্তভোগীর সম্পত্তি দখলের উদ্দেশ্যে তাকে হত্যার পরিকল্পনা করে।

ঘটনার পর নিহতের বোন দেবারতি বারবার যোগাযোগ করতে না পেরে ফ্ল্যাটে গিয়ে দরজা ভেঙে মৃতদেহ দেখতে পান। তার মাথায় গভীর আঘাত এবং কব্জির শিরা কাটা ছিল। ফ্ল্যাটে কোনো লুটপাটের চিহ্ন নেই বলে প্রাথমিকভাবে ডাকাতির সম্ভাবনা নাকচ করে পুলিশ। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং পুলিশ বলছে, বিভিন্ন রাজ্যে অভিযান, জিজ্ঞাসাবাদ ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে মাত্র তিন দিনের মধ্যে মামলার অগ্রগতি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, চলাচলের পথ উন্মুক্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

প্রভাষক মামুন বিল্লাহ কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, চলাচলের পথ উন্মুক্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মাদক ব্যবসা প্রতিরোধ, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দীর্ঘদিনের চলাচলের পথ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুন) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলার নলতা ইউনিয়নের মাঘুরালী (চান্দের পুকুর) গ্রামের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এর ফলে যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং সামাজিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে। তারা কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তি বা পরিবার নয়, পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক, কবির হোসেন, খাদিজা খাতুন, রহিমা খাতুন ও আলেয়া খাতুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আরও অভিযোগ করেন, গত পাঁচ বছর ধরে তারা বিভিন্ন সমস্যার মধ্যে বসবাস করছেন। তাদের দাবি, সম্প্রতি দুর্বৃত্তরা কয়েকটি বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা করেছে এবং এলাকাবাসীর দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
ভুক্তভোগীরা জানান, বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও কার্যকর প্রতিকার না পাওয়ায় তারা মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে অভিযোগসমূহের নিরপেক্ষ তদন্ত, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকাবাসীর চলাচলের পথ দ্রুত উন্মুক্ত করার দাবি জানানো হয়।
স্থানীয়দের আশা, প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং এলাকায় স্বাভাবিক পরিবেশ ও জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মপাশায় প্রাইমারী শিক্ষক দুই ভাইয়ের নেতৃত্বে হামলায় চা বিক্রেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


ধর্মপাশায় প্রাইমারী শিক্ষক দুই ভাইয়ের নেতৃত্বে হামলায় চা বিক্রেতা নিহত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রাইমারী স্কুলের শিক্ষক দু'ভাইয়ের নেতৃত্বে মাহলায় চা স্টলের মালিক নাসিম মিয়া (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৭ জুন) সকালে সুনই গ্রামের কারীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাসিম মিয়া উপজেলার সুনই গ্রামের মঞ্জুরুল হকের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অতিরিক্ত রক্ত করণ ও মারাত্মক জখমের ফলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চা স্টলে চা খাওয়া অবস্থায় নাসিম মিয়ার সাথে একই গ্রামের লাল মিয়ার ছেলে সনূই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অলি আহমেদ ও বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহদী হাসান ঢালীর কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে অলি, ডালি ও আনুর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে চা বিক্রেতার উপর হামলা চালায়। তখন নাসিম মিয়ার চিৎকার শুনে স্থানীয় লোকজন মারাত্মক জকমী অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান।

ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আবু রায়হান সজিব জানান, হাসপাতালে আনার পর নাসিম মিয়ার মৃত্যু হয়েছে।
নিহতের বড় ভাই আল আমিন মিয়া বলেন,আমি এম পি কামরুজ্জামান কামরুলের গ্রুপ করি। অলি ও ঢালি আনিস গ্রুপ করে। গত সংসদ নির্বাচনে প্রোগ্রাম চলাকালীন সময় অলি ও ডালি তারা দুই ভাই আমার উপর হামলা চালায়। গতকালকে অলি আমার ছোট ভাইয়ের মোটরসাইকেল থামিয়ে রাস্তায় আটকিয়ে হাড্ডি-গুড্ডি ভেঙ্গে ফেলা ও মারার হুমকি দিয়ে বলে কালকেই তোর শেষ দিন। তোর একটা কবর খুড়ড়াইলাইস।"

তবে অভিযোগ অস্বীকার করে সনুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অলি আহম্মেদ বলেন, "সকালে আমি ও আমার ছোট ভাই ঘুমে ছিলাম। স্কুলে যাওয়ার পর নাসিমের হাসপাতালে মৃত্যু হয়েছে আমারা শুনতে পেরেছি। এ ঘটনায় আমি ও আমার ভাই জড়িত নই।"
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথম ইনিংসে ১৪০ রান, তবু ১১৫ রানের বিশাল জয় ইংল্যান্ডের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৮:১২ পি.এম


প্রথম ইনিংসে ১৪০ রান, তবু ১১৫ রানের বিশাল জয় ইংল্যান্ডের

প্রথম ইনিংসে ইংল্যান্ড মাত্র ১৪০ রানে গুটিয়ে গিয়েছিল। কিন্তু সেই ইংল্যান্ডই শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে ১১৫ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজের প্রথম ম্যাচে দারুণ সূচনা করেছে লর্ডসে।

স্বাগতিকদের প্রথম ইনিংস ১৪০ রানে শেষ হলেও নিউজিল্যান্ডও ব্যাটিং ব্যর্থতায় ১১৩ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। ফলে ২৭ রানের লিড নিয়ে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস শুরু করে। এরপর তারা কিছুটা ঘুরে দাঁড়িয়ে ২২৬ রান সংগ্রহ করে। এইভাবে নিউজিল্যান্ডের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৫৪ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে সফরকারী নিউজিল্যান্ড শুরু থেকেই চাপে পড়ে যায়। তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগেই, তাদের ৫ উইকেট পড়ে যায়। চতুর্থ দিনে ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপস চেষ্টা করেন প্রতিরোধ গড়ে তুলতে, কিন্তু তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। কনওয়ে ৪১ রান করে আউট হন। অন্যদিকে ফিলিপস ৪৪ রানে অপরাজিত থাকলেও সঙ্গীদের ব্যর্থতায় পরাজয় এড়াতে পারেননি।

নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৩৮ রানে। এর ফলে ১১৫ রানের জয় তুলে নেয় ইংল্যান্ড।

বল হাতে স্বাগতিকদের হয়ে সবচেয়ে সফল ছিলেন গাস অ্যাটকিনসন। তিনি ৩০ রান খরচায় ৫ উইকেট শিকার করেন। এছাড়াও অলি রবিনসন ও জশ টং দুটি করে উইকেট নেন। ম্যাচে অসাধারণ বোলিংয়ের জন্য সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন অলি রবিনসন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%