০৪:১৪ পি.এম
গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু ঘটেছে। ফলে এ পর্যন্ত হাম-সংক্রান্ত রোগের কারণে মৃতের সংখ্যা এখন ৯২২ জনে পৌঁছেছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত একটি বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে কারও মৃত্যু হয়নি, তবে সন্দেহজনক হামে চার শিশুর মৃত্যু ঘটেছে। ১৫ মার্চ থেকে এই সময়সীমার মধ্যে, নিশ্চিত হামে ৯৯ জন এবং সন্দেহজনক হাম রোগে ৮২৩ জন শিশু মারা গেছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৭ জনের। একই সময়ে নতুন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এপর্যন্ত সন্দেহজনক হাম রোগী পাওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৭১১ জন। অন্যদিকে, একই সময়ের মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭৬ জন।
আরও পড়ুন: নারীদের মানসিক স্বাস্থ্য সচেতনতায় উইমেন স্কোয়াডের বিশেষ সেশন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন