ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯


ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় একটি ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় বিমানে থাকা নয়জন যাত্রী নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহন সচিব শন ডাফি।

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়া এলাকা ক্রেস্টহেভেনের নিকটবর্তী, যা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র ‘মার-এ-লাগো’ থেকে প্রায় নয় মাইল (১৪ কিলোমিটার) দূরে অবস্থিত। মার-এ-লাগো ফ্লোরিডার পাম বিচ কাউন্টির অভিজাত এলাকায় অবস্থিত।

আরও পড়ুন: ভেনেজুয়েলায় কলম্বিয়ার বিদ্রোহী শিবিরে সেনা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯

দুর্ঘটনার ছবিতে দেখা যায়, আবাসিক এলাকার একটি রাস্তায় বড় গর্ত তৈরি হয়েছে; সেখানে আগুনের চিহ্ন ছড়িয়ে রয়েছে এবং ‘লিয়ারজেট ৬০’ মডেলের বিমানটির কংক্রিটের টুকরো ও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানায়, বিমানটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের উদ্দেশ্যে রওনা হয়েছিল।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন ও ফ্লাইট বিশ্লেষণে দেখা যায়, বিধ্বস্ত হওয়ার পূর্বে বিমানটি প্রতি সেকেন্ডে কয়েকশ ফুট নিচে নামছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওটিতে গাড়ির ড্যাশবোর্ডে লাগানো ক্যামেরায় দুর্ঘটনার মুহূর্ত ধারণ করা হয়েছে বলে মনে হচ্ছে। এতে দেখা যায়, আবাসিক এলাকার একটি রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে, এমন সময় হঠাৎ একটি বিমান প্রায় খাড়াভাবে মাটিতে আছড়ে পড়ে এবং বিশাল আগুনের গোলা তৈরি হয়।

আরও পড়ুন: ট্রাম্পের নির্বাচনী প্রচারণা: কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ বজায় রাখার আহ্বান

দুর্ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস সাংবাদিকদের বলেন, ‘ভিডিওটি দেখলে গা শিউরে ওঠে। মনে হয় যেন একটি ক্ষেপণাস্ত্র নিচে নেমে আসছে। এরপরই বিশাল বিস্ফোরণ এবং চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।’

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৩ এম


সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আটটি গ্রামে গাছের ডালপালা কাটা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে প্রায় আট ঘণ্টা।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানায়, সোমবার (২ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ৪ নম্বর ফিডারের আওতাধীন ধলা, কদিম ছিলান, দাইড়পাড়া, মানিকপুর, সেকছিলান, পুকুরপাড় ছিলান, ডাঙ্গাপাড়া ছিলান ও ঘাটছিলান গ্রামের গ্রাহকেরা এ সময় বিদ্যুৎ পাবেন না।

কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে গাছের ডালপালা কর্তন ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হবে। তবে বাস্তব কাজের প্রয়োজনে বিদ্যুৎ বন্ধ রাখার সময়ে কিছুটা পরিবর্তন হতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফর্মুলা ওয়ানে ইতিহাস গড়ে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন হলেন কিমি অ্যান্তোনেল্লি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৩ এম


ফর্মুলা ওয়ানে ইতিহাস গড়ে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন হলেন কিমি অ্যান্তোনেল্লি

ফর্মুলা ওয়ানের ইতিহাসে নতুন একটি অধ্যায় রচনা করেছেন কিমি অ্যান্তোনেল্লি। মাত্র ২০ বছর বয়সে তিনি প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টটির ইতিহাসে সবচেয়ে কম বয়সে শিরোপা জয়ের রেকর্ড তৈরি করেছেন। মার্সিডিজের এই ইতালিয়ান ড্রাইভার মেক্সিকো সিটি গ্রাঁ প্রিতে তৃতীয় হয়ে চার রেস বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করেন।

রোববারের (১ নভেম্বর) রেসে প্রথম স্থান দখল করেছেন ম্যাক্স ভার্স্টাপেন। দ্বিতীয় স্থানে রয়েছেন লুইস হ্যামিল্টন। তবে পডিয়ামে তৃতীয় অবস্থান সত্ত্বেও সব আলো কেড়ে নিয়েছেন অ্যান্তোনেল্লি। এর আগে ২০১০ সালে ২৩ বছর বয়সে চ্যাম্পিয়ন হয়ে রেকর্ডটি গড়েছিলেন সেবাস্তিয়ান ভেটেল।

এদিকে ১৯৫৩ সালের পর প্রথম ইতালিয়ান হিসেবে ফর্মুলা ওয়ানের শিরোপা জিতেছেন অ্যান্তোনেল্লি। যুক্তরাষ্ট্র গ্রাঁ প্রি জয়ের পর তিনি শিরোপার পথে এগিয়ে গিয়েছিলেন। তবে মেক্সিকোতে অসুস্থতা ও মানসিক চাপের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে।

রেস শেষে পরিবারের সঙ্গে উদ্‌যাপন করেন এই তরুণ চালক। তিনি মন্তব্য করেন, "এত পরিশ্রমের পর স্বপ্ন পূরণের অনুভূতি সত্যিই বিশেষ।"

এদিকে মেক্সিকো সিটিতে ষষ্ঠবারের মতো জয় পেয়েছেন ভার্স্টাপেন। দুর্ঘটনার কারণে ৪৬তম ল্যাপে লাল পতাকায় বন্ধ হয়েছিল রেস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবির ২৪ শিক্ষার্থীকে পরীক্ষা অসদুপায়ে বিভিন্ন মেয়াদে শাস্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৪ এম


ইবির ২৪ শিক্ষার্থীকে পরীক্ষা অসদুপায়ে বিভিন্ন মেয়াদে শাস্তি

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২৪ জন শিক্ষার্থীকে শাস্তি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির সদস্য সচিব মাছুদুল হক তালুকদার স্বাক্ষরিত অফিস আদেশে গত রবিবার (২৫ অক্টোবর) এ তথ্য প্রকাশিত হয়।

আদেশের সূত্রে জানা যায়, ১৭ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষা শৃঙ্খলা কমিটির ৭৬তম সভার সুপারিশ অনুযায়ী, ২৫ অক্টোবর উপাচার্যের সিন্ডিকেট সভায় রিপোর্ট সাপেক্ষে অনুমোদনের পর অভিযুক্ত শিক্ষার্থীদের কৃত অপরাধ পর্যালোচনা করে শাস্তি প্রদান করা হয়।

এতে দেখা যায়, পরীক্ষা শৃঙ্খলা অধ্যাদেশের অপরাধের ৫(৭) ধারা অনুযায়ী ৬(২) উপধারা মোতাবেক, বিভিন্ন বিভাগের ১৮ জন শিক্ষার্থীর নির্দিষ্ট সেমিস্টারের সব পরীক্ষা বাতিল করা হয়েছে। এর মধ্যে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ জন, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ (ল') বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ২ জন, ফাইন আর্টস (চারুকলা) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ জন, লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ৩ জন, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ২ জন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ জন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ জন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ জন, আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ জন এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ২ জন ও ২০২১-২২ শিক্ষাবর্ষের ২ জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত রয়েছে।

একই অধ্যাদেশের ৫(১) ধারা অনুযায়ী ৬(১) উপধারা মোতাবেক, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ জন শিক্ষার্থীর মাস্টার্স ২য় সেমিস্টারের ডিএস-৫২০৫ নং কোর্স, একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ জন (পুনর্ভর্তি) ও ২০২১-২২ শিক্ষাবর্ষের ২ জন শিক্ষার্থীর বিএসএস ৪র্থ বর্ষ ১ম সেমিস্টারের পিএ-৪১০৪ নং কোর্সের পরীক্ষা এবং সমাজকল্যাণ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ জন শিক্ষার্থীর এমএসএস ২য় সেমিস্টারের ৫২০৭ নং কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে।

এছাড়া অধ্যাদেশের ৫(১১) ধারা অনুযায়ী ৬(৩) উপধারা মোতাবেক, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ জন শিক্ষার্থীর ৩য় বর্ষ ২য় সেমিস্টারের সব পরীক্ষা বাতিলসহ পরবর্তী ১ সেমিস্টারের সকল পরীক্ষা বাতিল করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৪ এম


বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দেশজুড়ে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ কিছু সময়ের জন্য আংশিক মেঘলা থাকলেও, সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে, আবহাওয়া অধিদপ্তর দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার পূর্বাভাস দিয়েছে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদত্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। এতে জানানো হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মুরাসু’তে পরিণত হয়েছে। সোমবার এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%