১১:৪৩ এম
বাংলাদেশের ক্রিকেটাররা ২০০৩ সালের পর প্রথমবার অজিদের মাটিতে টেস্ট খেলার সুযোগ পেয়েছে। লিটন-শান্তদের এই সুযোগের সদ্ব ব্যবহার করতে দেখা গেছে। স্বাগতিকদের প্রথম টেস্টে শান্ত বাহিনী ৯ উইকেটে স্বাগতিকদের হারিয়ে দিয়েছে। এর পরেই ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ইয়ান বিশপ বাংলাদেশকে উপযুক্ত সম্মান দেওয়ার জন্য দাবি তুলেছেন।
রোববার (১৬ আগস্ট) ম্যাচ শেষে তিনি নিজের এক্স অ্যাকাউন্টে টাইগারদের জন্য প্রশংসা করেছেন। ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানোর পর এই ঐতিহাসিক জয়ের প্রসঙ্গ উল্লেখ করে তিনি লিখেছেন, 'বাংলাদেশ ক্রিকেট এবং দেশের মানুষের জন্য এটি সত্যিই এক ঐতিহাসিক অর্জন।'
বিশপ মনে করেন, এখন বাংলাদেশকে প্রাপ্য সম্মানটুকু দেওয়ার সময় এসে গিয়েছে। তিনি উল্লেখ করেন যে, এটি একটি স্বীকৃতি যা এর আগে অনেকের কাছ থেকে হয়তো যথেষ্ট পাওয়া যায়নি।
আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখের মৃত্যু
তিনি আরও লিখেছেন, এই জয়ে মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসানসহ আরও অনেকের অবদান রয়েছে। তবে বিশেষভাবে হাসান মাহমুদের উল্লেখ করতে হয়। তিনি কয়েক বছর ধরে নিয়ন্ত্রিত লাইন-লেন্থে বোলিং করে আসছেন। তার বোলিং অ্যাকশনও যথেষ্ট কার্যকর ও ছন্দময়।
প্রসঙ্গত, ডারউইনে আগে অজিরা ব্যাট করতে নেমে ১৯৮ রান করেছে। এরপর নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ৪২৬ রান করে লিড নিয়ে নেয়। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ২৮৪ রানে অলআউট হলে বাংলাদেশের সামনে ৫৬ রানের একটি মামুলি লক্ষ্য দাঁড়ায়। জবাব দিতে নেমে ৯ উইকেট এবং পুরো একদিন বাকি থাকতেই জয় তুলে নেয় সফরকারী টাইগাররা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন