১১:৫২ এম
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গিয়ে বাংলাদেশ দল ৯ উইকেটের বড় জয় পেয়েছে।
এই জয়ের মাধ্যমে অজিদের মাটিতে টেস্ট জয়ের খরা কাটিয়েছে টাইগাররা।
দলের এই সাফল্যের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক খেলোয়াড়, কোচিং স্টাফ, ও ব্যবস্থাপনা সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন: জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী
রোববার (১৬ আগস্ট) ডারউইনে ঐতিহাসিক টেস্ট জয়ের পর একটি অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, "অস্ট্রেলিয়ার মাটিতে তাদের শক্তিশালী ক্রিকেট দলের বিরুদ্ধে মাত্র ৪ দিনে ৯ উইকেটের এই অবিস্মরণীয় জয় কেবল ঐতিহাসিক নয়, বরং বাংলাদেশ ক্রিকেটের নতুন এক স্বর্ণযুগের সূচনা।"
তিনি বলেন, অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে পুরো দল ব্যাটে-বলে যে আত্মবিশ্বাস ও দাপট দেখিয়েছে, তা ১৭ কোটি বাঙালিকে চরম গর্বিত ও আনন্দিত করেছে।
৫ দিনের লড়াকু মানসিকতার যে লক্ষ্য অধিনায়ক শান্ত রেখেছিলেন, দল তার চেয়েও নিখুঁত পারফরম্যান্সে ১১তম সেশনেই এই জয় ছিনিয়ে এনেছে, যা অত্যন্ত প্রশংসনীয়।
প্রতিমন্ত্রী আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, "বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই ঐতিহাসিক জয় দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।"
আরও পড়ুন: মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা সারসহ ৮ পাচারকারী আটক
ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বমঞ্চে জয়ের এই ধারাবাহিকতা বজায় রেখে দেশের নাম আরও উঁচুতে তুলে ধরবে বলে তিনি বিশ্বাস করেন।
প্রসঙ্গত, ডারউইনে আগে ব্যাট করতে নেমে অজিরা ১৯৮ রান করেছিল।
এরপর নিজেদের প্রথম ইনিংসে নেমে বাংলাদেশ ৪২৬ রান করে লিড পায়।
দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ২৮৪ রানে অলআউট হলে টাইগারদের ৫৬ রানের মামুলি লক্ষ্য পায়।
আরও পড়ুন: ভৈরবে চাঁদা দাবির সংঘর্ষে আহত ১৫
জবাব দিতে নেমে সফরকারী ৯ উইকেট ও পুরো একদিন বাকি থাকতেই জয় তুলে নেয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন