ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

ফেনীর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ৩৬ কেজি গাঁ-জা, ৪৭ বোতল ফেন্সিডিল এবং ০৫ বোতল ভারতীয় ম-দ জব্দ


ফেনীর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ৩৬ কেজি গাঁ-জা, ৪৭ বোতল ফেন্সিডিল এবং ০৫ বোতল ভারতীয় ম-দ জব্দ

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় ০১ দিনে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ মধুগ্রাম ও চম্পকনগর বিওপি’র আলাদা আলাদা অভিযানে ৩৬ কেজি গাঁজা, ৪৭ বোতল ফেন্সিডিল এবং ০৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১,৫২,৩০০/- (এক লক্ষ বায়ান্ন হাজার তিনশত) টাকা।

রবিবার (১৮ অক্টোবর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় মধুগ্রাম ও চম্পকনগর বিওপি’র আলাদা আলাদা অভিযানে ৩৬ কেজি গাঁজা, ৪৭ বোতল ফেন্সিডিল এবং ০৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ছাগলনাইয়া থানায় জমা দেয়া হয়েছে।

আরও পড়ুন: বিশ্বম্ভরপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাসিবুল ইসলাম, পিএসসি বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি’র নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্তে সর্বাত্মকভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়ানগরে অগ্নিকান্ডে ২টি ব্যবসা প্রতিষ্ঠান ও ২টি বসতঘর পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ঘটনাস্থল পরিদর্শন করলেন এমপি মাসুদ সাঈদী

আন্তর্জাতিক ডেস্ক

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


জিয়ানগরে অগ্নিকান্ডে ২টি ব্যবসা প্রতিষ্ঠান ও ২টি বসতঘর পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ঘটনাস্থল পরিদর্শন করলেন এমপি মাসুদ সাঈদী

পিরোজপুরের জিয়ানগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ও দুটি বসতঘর পুড়ে ছাই গেছে। জানা যায়, শনিবার গভীর রাতে উপজেলার ঘোষেরহাট বাজারে সোলাইমান খানের হোটেলে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগেই দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এতে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান দুটি হলো জায়েদ মেডিকেল হল ও সোলাইমানের খাবার হোটেল। এ ছাড়া মনি শঙ্কর ও সাবিনা নামের দুই ব্যক্তির বসতঘর পুড়ে গেছে। আগুনে পুড়ে যাওয়ায় হোটেল ব্যবসায়ী সোলাইমান জানান, আমি একজন কলেজ পড়ুয়া শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি হোটেল ব্যবসা করে তিনি পরিবারের খরচ চালাতাম। আমার বাবা-মাসহ পরিবারের আটজন সদস্য। আগুনে আমার হোটেল পুড়ে ছাই হয়ে গেছে। হোটেলে থাকা নগদ টাকাসহ সবকিছু পুড়ে গেছে।’ আমি নিঃস্ব হয়ে গেছি।
স্থানীয়দের ধারণা, সোলাইমানের খাবার হোটেল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অগ্নিকান্ডের খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী ও জিয়ানগর সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবদুল মান্নান শিকদার।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওয়ালিউর রহমান (রুবেল) জানান, ‘ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হবে।

মোঃ হাফিজুর রহমান
০১৯৭৯৩২৯১৮৭

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিলের দ্রুত শুনানির উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিলের দ্রুত শুনানির উদ্যোগ

নারায়ণগঞ্জের সাত খুন, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার মামলা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার মামলার আপিল দ্রুত শুনানির জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

তিনি রোববার (১৮ অক্টোবর) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের কাছে এ তথ্য প্রকাশ করেন।

অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেন যে, দীর্ঘ সময় ধরে এই মামলাগুলো হাইকোর্টের রায় ঘোষণার পর আপিল বিভাগে শুনানির জন্য অপেক্ষমাণ রয়েছে। তিনি জানান, অবকাশকালীন ছুটির পর আদালত খুললেই দ্রুত শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে, ২০১৭ সালের ২২ আগস্ট নারায়ণগঞ্জের সাত খুন মামলার হাইকোর্টের রায় প্রকাশিত হয়। উক্ত রায়ে বিচারিক আদালতের দেওয়া ২৬ জনের মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। ২০২৫ সালের ২ জুন সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাস এবং বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় প্রদান করে হাইকোর্ট।

এছাড়া, ২০২৫ সালের ১৬ মার্চ আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়ও হাইকোর্ট বহাল রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাতারে গ্রেফতার বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


কাতারে গ্রেফতার বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান

কাতারে পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে, যিনি দুর্নীতির মামলার আসামি।

গত ১৫ অক্টোবর তার গ্রেফতারি পর্বটি সম্পন্ন হয়। কাতার পুলিশ ইন্টারপোল মেইলের মাধ্যমে দুদককে এই তথ্য নিশ্চিত করেছে।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঁচ শিক্ষকেই ৫ শত ৫০ শিক্ষার্থীর পাঠদান, শিক্ষক সংকটে ভুগছে ভাণ্ডারিয়ার একমাত্র সরকারি বালিকা বিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক

তরিকুল ইসলাম, ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


পাঁচ শিক্ষকেই ৫ শত ৫০ শিক্ষার্থীর পাঠদান, শিক্ষক সংকটে ভুগছে ভাণ্ডারিয়ার একমাত্র সরকারি বালিকা বিদ্যালয়

একটি বিদ্যালয়ে শিক্ষার্থী ৫৫০ জন। অথচ ১৪ জন শিক্ষকের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র পাঁচজন সরকারি শিক্ষক। শূন্য রয়েছে নয়টি শিক্ষকের পদ। শূন্য রয়েছে প্রধান শিক্ষকের পদ। বাংলা, ইংরেজি, সামাজিক বিজ্ঞান, ধর্ম, চারু ও কারুকলা, শারীরিক শিক্ষা, বিজ্ঞান ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে নেই কোনো শিক্ষক। এমন সংকটের মধ্যেই চলছে পিরোজপুরের ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। শিক্ষকের অভাবে ব্যাহত হচ্ছে পাঠদান, খন্ডকালিন শিক্ষক বেতন ভাতা সামাল দিতে বাড়তি ব্যয় মেটাতে হচ্ছে শিক্ষার্থী ও অভিভাবকদের।

উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং দক্ষিণাঞ্চলের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়টিতে পড়াশোনা করছে ৫ শত ৫০ জন শিক্ষার্থী। তাদের পাঠদানের জন্য প্রয়োজনীয় শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। সংকট সামাল দিতে খন্ডকালিন আরও পাঁচজন শিক্ষক দিয়ে কোন রকম পাঠদান চালিয়ে যাচ্ছে। নাই তাদের প্রশিক্ষন ও প্রতিষ্ঠানিক অভিজ্ঞাতা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৪ জন শিক্ষকের বিপরীতে বর্তমানে সরকারি শিক্ষক রয়েছেন মাত্র পাঁচজন। অর্থাৎ অনুমোদিত বা নির্ধারিত পদের মধ্যে নয়টি পদই শূন্য রয়েছে। বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।

অস্থায়ী পাঁচজন শিক্ষকের বেতন-ভাতার অর্থ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে জোগাড় করা হচ্ছে। এতে সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করেও বাড়তি আর্থিক চাপের মুখে পড়ছেন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অভিভাবকদের জন্য এই অতিরিক্ত ব্যয় বহন করা কষ্টকর হয়ে উঠতে পারে।

মাধ্যমিক পর্যায়ে বাংলা, ইংরেজি, বিজ্ঞান ও আইসিটির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনার মান ও নির্ধারিত পাঠ্যক্রম সম্পন্ন করা নিয়ে উদ্বেগ রয়েছে। দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট চলতে থাকলে এর প্রভাব শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু নাসের জানান, বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট রয়েছে। এ সংকট নিরসনে তিনি একাধিকবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তর সহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিতভাবে চিঠি দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সীমিতসংখ্যক সরকারি শিক্ষক দিয়ে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।

বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান বলেন, “বিদ্যালয়ের দীর্ঘদিনের শিক্ষক সংকট নিরসনে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। শিক্ষক নিয়োগের বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন। এ বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুরকেও অবহিত করা হয়েছে। আমরা আশা করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং শিগগিরই বিদ্যালয়টির শিক্ষক সংকট নিরসন হবে।

মোঃ তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর।
০১৭১০০২০৩৮২

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%