০৫:০৪ পি.এম
আজ ঠাকুরগাঁওয়ের রুহিয়া হাইস্কুল মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এক জনাকীর্ণ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবর্ধনার মধ্যে।
এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সভায় বলেন, ক্ষমতা গ্রহণের মাত্র তিন মাসের এ সময়ের মধ্যে সরকার প্রত্যেকটি নির্বাচনী প্রতিশ্রুতি পালনের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে।
আজ (বুধবার) দুপুরে ঠাকুরগাঁওয়ের জেলার রুহিয়া হাইস্কুল মাঠে উপজেলা বিএনপির আয়োজনে উপস্থিত হয়ে তিনি এই কথা বলেন। উল্লেখ্য, গত ৭ মে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (এনআইসিএআর)-এর ১২০তম সভায় সরকার ‘রুহিয়া’কে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে গঠনের অনুমোদন দেয়ায় আজ এই গণসংবর্ধনার আয়োজন করা হয়েছিল।
আরও পড়ুন: নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী
গণসংবর্ধনায় অংশ নিয়ে তিনি আরও বলেন, ‘ক্ষমতা গ্রহণের মাত্র তিন মাস অতিক্রান্ত হলেও এ স্বল্প সময়ের মধ্যে সরকারের দেওয়া নানা অঙ্গীকারের বাস্তবায়ন দৃশ্যমান হয়েছে। ইতোমধ্যেই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ চালু, ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু করা এবং ইপিজেড নির্মাণ- ইত্যাদি উন্নয়নমূলক কাজের মাধ্যমে সরকার তার সবগুলো নির্বাচনী প্রতিশ্রুতি পালনের জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছে।’
মির্জা ফখরুল জানান, বিগত তিন মাসে সরকার ঠাকুরগাঁওয়ের বিভিন্ন মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ৭২ কোটি টাকার উন্নয়ন সহযোগিতা প্রদান করেছে। জনকল্যাণের উদ্দেশ্যে দেওয়া সকল শপথ বাস্তবায়নে দেশজুড়ে এ ধরনের উন্নয়নমূলক কাজ চালিয়ে যাবে সরকার।
তিনি বলেন, বাংলাদেশ আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে; যা এ দেশের জন্য একটি বিরল সম্মান বয়ে এনেছে। উন্নয়নের পথে বাংলাদেশ এভাবে দৃপ্ত পদক্ষেপে অগ্রসর হতে থাকবে।
তিনি আরও বলেন, তবে এতো ভালো কাজের ভেতরেও একটি মহল দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে; এই মহলকে রুখে দেওয়ার জন্য সকলকে সজাগ থাকতে হবে। তরুণদের এগিয়ে আসতে হবে, সকল ষড়যন্ত্র প্রতিহত করে আগামীর বাংলাদেশের নেতৃত্ব হাতে তুলে নিতে হবে। মাদক, আগ্রাসন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।
আরও পড়ুন: বিচারকের বিরুদ্ধে প্রেস ব্রিফ: ব্যারিস্টার সারোয়ারকে ২৬ নভেম্বর হাইকোর্টে তলব
এসময়, মির্জা ফখরুল বিএনপির জেলা সভাপতি তৈমুর রহমানসহ রুহিয়ার উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রাখা সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মরণ করেন।
রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে এ আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ আরও অনেকে।
আধুনিক ঠাকুরগাঁওয়ের রূপকার হিসেবে আজ সভায় মির্জা ফখরুলকে সমাজের বিভিন্ন স্তর থেকে প্রস্তুতকৃত ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।
এর আগে, সকালে রুহিয়া চৌরাস্তার রুহিয়া ইউনিয়ন পরিষদের কার্যালয়টিকে অস্থায়ী রুহিয়া উপজেলা পরিষদের কার্যালয় হিসেবে উদ্বোধন করেন তিনি।
আরও পড়ুন: মগবাজারে ক্রেনচাপায় প্রকৌশলী আরিফের মৃত্যু, পরিবারের নিরপেক্ষ তদন্ত ও ক্ষতিপূরণ দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন