০৫:৩৯ পি.এম
বাংলাদেশ এইচপি দল মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল। এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তারা মালয়েশিয়ার বিপক্ষে ৮৯ রানে জিতেছিল। দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ খুবই বড় ব্যবধানে জয় পায়। ৭৪ বল বাকি থাকতেই সাত উইকেটের বড় জয় পেয়ে তারা। এই জয়ে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল দুই ম্যাচের সিরিজে মালয়েশিয়াকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলো।
মিরপুর শের-এ-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে, মালয়েশিয়া একটি ছোট লক্ষ্য ১০৬ রানের সামনে রেখে ব্যাটিং করতে নামে। দুই ওপেনার জিসান ও জাওয়াদ আবরার ঝড়ো সূচনা করেন। ইনিংসের প্রথম বলেই জিসান ছক্কা মেরে শুরু করেন। আবরারও মালয়েশিয়া বোলারদের ওপর ঝড় চালান। কিন্তু, তিনি ইনিংস লম্বা করতে পারেননি। ইনিংসের দ্বিতীয় ওভারে ৮ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন আবরার। পেসার আরিফউল্লাহ তাকে ফেরান।
একই ওভারে আরিফের দ্বিতীয় শিকার হন তিন নম্বরে নামা আরিফুল ইসলাম। তিনি ৩ বলে ৪ রান করতেই বোল্ড হন। তবে ঝড় থামাননি জিসান। চার নম্বরে সাব্বির রহমানকে নিয়ে তান্ডব চালান। ৫০ রানের জুটিতে জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশ এইচপির। সাব্বিরও ইনিংস বড় করতে পারেননি। প্রশান্ত মাধুকারের একটি বলে স্লগ করতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ৮ বলে ১২ রান করে ফেরেন।
আরও পড়ুন: মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার
এরপর শামীম পাটোয়ারীকে নিয়ে জিসান বাকি কাজটা সম্পন্ন করেন। তিনি ১৮ বলেই ফিফটি তুলে নেন। শেষ পর্যন্ত জিসানের ২১ বলে সাত ছক্কায় ৫৭ রানের অপরাজিত ইনিংসে বাংলাদেশ এইচপি সাত উইকেটে জয়ী হয়। ৬ বলেই ৮ রানে অপরাজিত থাকে শামীম। মালয়েশিয়ার হয়ে আরিফ দুইটি এবং প্রশান্ত একটি উইকেট নেন।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা মালয়েশিয়ার ইনিংসে তৃতীয় ওভারে প্রথম আঘাত হানেন মোহাম্মদ রুবেল। সাইফউল্লাহ মালিককে রানের খাতা খুলতে না দিয়েই বোল্ড করেন তিনি। এরপর আসলাম খান বিন মালিকও বেশি সময় টেকেননি। ২০ বলে ১৮ রান করে বাঁহাতি স্পিনার রাকিবুল ইসলামের বলে বোল্ড হয়ে যান তিনি।
অধিনায়ক সৈয়দ আজিজ ও আহমেদ আকিল ওয়াহিদ তৃতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়েন। কিন্তু, ধীর গতির ব্যাটিংয়ের কারণে বড় স্কোর গড়ার পথে ছিল না ডেভ হোয়াটমোর শিষ্যদের। ২ চারে ৩৩ বলে ৩০ রান করেন ওয়াহিদ। ইনিংসের ১৬ তম ওভারে আবু হায়দার রনি এই জুটি ভাঙেন। রনি মালয়েশিয়ার অধিনায়ক আজিজকে ফেরান। রনির বলেই জিসানের হাতে ক্যাচ দিয়ে ৫২ বলে ৪০ রানের ইনিংস খেলে আউট হন আজিজ।
নির্ধারিত ২০ ওভারে মালয়েশিয়া চার উইকেটে ১০৫ রান করে শেষ করে। বাংলাদেশের হাই পারফরম্যান্সের হয়ে রনি দুইটি, রুবেল ও রাকিবুল একটি করে উইকেট লাভ করেন।
আরও পড়ুন: সারজিস আলম: গণহত্যাকারী হাসিনার অলীক ডিসেম্বর বাংলাদেশে আসবে না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন